শিরোনাম:
●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার
রাঙামাটি, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৯ জুন ২০১৬
প্রথম পাতা » ঢাকা বিভাগ » আমার বাবা আমার প্রেরণা
প্রথম পাতা » ঢাকা বিভাগ » আমার বাবা আমার প্রেরণা
রবিবার ● ১৯ জুন ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আমার বাবা আমার প্রেরণা

---লায়ন মোঃ গনি মিয়া বাবুল::(৫আষাঢ় ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় বেলা ১.৫৫মিঃ) আমার বাবা মোঃ ইসমাইল হোসেন৷ তিনি শুধু আমার জন্মদাতা নন, আদর্শেরও প্রতীক৷ তিনি আমার প্রেরণা৷ গত ১২ আগস্ট- ২০১৪ আমার বাবা চলে গেছেন না ফেরার দেশে৷ গাজীপুর জেলার শ্রীপুরে আমার দাদার নামে প্রতিষ্ঠিত কাছম আলী ন্যাশনাল আইডিয়াল স্কুল মাঠে ঐদিন বিকালে তাঁর নামাজে জানাযা শেষে টেপিরবাড়ি গ্রামে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়৷ তখন আকাশ থেকে গুড়িগুড়ি বৃষ্টি নামছিল৷ মনে হয় বাবার শোকে বুঝি আকাশও কাঁদছিল৷ জানাযায় শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল জলিল বি.এ, শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. শামসুল আলম প্রধান, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বুলবুল, শ্রীপুর পৌরসভার মেয়র মোঃ আনিছুর রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির শ্রীপুর উপজেলা শাখার সহ সভাপতি মোঃ মোসলেহ উদ্দিন মাষ্টার, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আশ্রাফ আলী বেপারী, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মন্ডল, শ্রীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, শ্রীপুর উপজেলা শাখা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ শফিকুল ইসলামসহ প্রায় ৫ হাজার ধর্মপ্রাণ মুসল্লী উপস্থিত ছিলেন৷ গত ১৬ আগস্ট ২০১৪ কাছম আলী ন্যাশনাল আইডিয়াল স্কুল মাঠে তার কুলখানি অনুষ্ঠানেও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন৷ আমার বাবা ছিলেন নির্লোভ, নির্মোহ, নিরংহকার ও পরোপকারী৷ জীবনভর দিয়েছেন সবসময় উজাড় করে, নেননি কিছুই৷ হৃদয় দিয়েই ভালবাসতেন সুহৃদসহ ছোট-বড় সকলকেই৷ যে ভালবাসা ছিল নিখাদ, নির্ভেজাল, তার মধ্যে কোনদিন রাগ, ক্ষোভ, জেদ, বিরক্তি, অসহিষ্ণুতা, মুখভার- এগুলোর একটিও ছিল না৷ তার কথায় কেউ আহত হয়েছেন এমন নজির মেলা ভার৷ যেকোন কাজে তাঁর কাছে সহযোগিতা চেয়ে পাননি এমন লোক খুঁজে পাওয়া যাবে না৷ বাবা হলেন আমার আদর্শ মানুষ৷ আমার কাছে আমার বাবা ভাল বুজুর্গ মানুষ বা তিনি ভাল পীর ছিলেন৷ তিনি আমার শক্তিরও উত্‍স৷ আমি আমার বাবাকে কাছ থেকে দেখেছি, নিকট থেকে জেনেছি৷ বাবার মুখে কখনো খারাপ কথা শুনিনি, বাবা কখনো কাউকে গালি দিতেন না৷ সিগারেট খেতেন না, দোকানে গিয়ে কখনও আড্ডা দিতেন না৷ বাবার কোন খারাপ বন্ধু ছিল না৷ বাবা কখনও খারাপ মানুষের সাথে ওঠাবসা করেননি৷ বাবা কারো সাথে কোনদিন খারাপ ব্যবহার করতেন না৷ আমার দৃষ্টিতে আমার বাবা হলেন পৃথিবীর শ্রেষ্ঠ বাবা৷ তিনি ছিলেন ভাল অভিভাবক৷ আমার বাবা তার ভাইদের মধ্যে ছিলেন সবার বড়৷ তারা বাবাকে সম্মান করতেন, চাচারা আমার বাবাকে দাদা বলে সম্বোধন করতেন৷ বাবা মেট্টিক পাশ করার পর কিছুদিন প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন৷ তারপর তিনি সফলতা ও প্রশংসার সাথে ব্যবসা করেছেন৷ জীবনের শেষ অংশে তিনি নিজস্ব জোত-জমিতে কৃষিকাজ দেখাশুনা করতেন এবং আমাদের জমিতে যেসকল কৃষি শ্রমিক কাজ করতো তাদের কাছেও তিনি খুবই প্রিয় মানুষ ছিলেন৷ আমাদের বাড়িতে বার্ষিক হিসেবে নিয়মিত ৫/৬ জন লোক কাজ করতো তাদের পরিচালনা ও দেখাশোনাও তিনি করতেন৷ আমাদের গ্রামে সমাজ ব্যবস্থা বিদ্যমান৷ সমাজের প্রধান হিসেবেও মৃতু্যর পূর্বক্ষণ পর্যন্ত আমার বাবা দায়িত্ব পালন করেছেন৷ আমাদের বাড়ির সামনে জামে মসজিদ, ফোরকানিয়া মাদরাসা, স্কুল প্রভৃতি প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় তার বিশেষ ভূমিকা রয়েছে৷ মসজিদ, মাদ্রাসা ও কবরস্থানের জন্য তিনি জমি দান করে গেছেন৷ তিনি একজন সমাজ সচেতন মানুষ ছিলেন৷ এলাকার মানুষের অর্থনৈতিক মুক্তি ও কর্মসংস্থানের লক্ষ্যে তিনি টেপিরবাড়ি কৃষক সমবায় সমিতি গড়ে তুলেছিলেন৷ এই সমিতির প্রতিষ্ঠাতা ও সভাপতি হিসেবে তিনি এলাকার কৃষকদের সংগঠিত করেছিলেন৷ এই সমিতির মাধ্যমে এলাকার কৃষকগণ সহজশর্তে টাকা পেত এবং কিস্তির মাধ্যমে কৃষক তার দেনা পরিশোধ করতো৷ আমার বাবার নেতৃত্বে এই কৃষক সমবায় সমিতির মাধ্যমে সঞ্চয় সংগ্রহ করে পর্যায়ক্রমে প্রয়োজন মোতাবেক কৃষকদের মধ্যে কৃষি সামগ্রী বিতরণ করা হতো৷ এতে অনেক দরিদ্র কৃষকও স্বাবলম্বী হয়েছেন৷ তিনি নিজের ও এলাকার মানুষের জমিতে সেচের জন্য ১৯৮০ সালে নিজস্ব জমিতে গভীর নলকূপ স্থাপন করেছিলেন৷ এই গভীর নলকূপ স্থাপনে ঐ সময় খরচ হয় প্রায় ১ লক্ষ টাকা৷ যার সিংহভাগ তিনি নিজেই প্রদান করেছেন৷ তিনি একজন স্বাস্থ্য সচেতন মানুষ ছিলেন৷ বিশুদ্ধ খাবার পানির চাহিদা মেটাতে তিনি ১৯৭৮ সালে আমাদের বাড়ীতে টিউবওয়েল স্থাপন করেছিলেন, এতে নিজের পরিবারের সদস্য ছাড়াও গ্রামের লোকজনদের পানীয়জলের সুব্যবস্থা হয়৷ তিনি সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালবাসতেন৷ তিনি একজন বৃক্ষ প্রেমিক মানুষ ছিলেন, প্রতি বছর বর্ষাকালে তিনি ফলজ, বনজ ও ভেষজ বৃক্ষের চারা রোপণ করতেন৷ রোপিত বৃক্ষের সংরক্ষণ ও পরিচর্যার বিষয়েও তিনি সর্বদা সচেষ্ট থাকতেন৷ বৃক্ষ রোপণের মাধ্যমে তিনি আমাদের বাড়ীর চারপাশকে সবুজে শ্যামলে মনোরম পরিবেশে সাজিয়ে গেছেন৷ এলাকার অনেক দরিদ্র মানুষের ছেলে মেয়েদের লেখাপড়ার খচর তিনি গোপনে বা প্রকাশ্যে দিয়েছেন৷ ধর্মীয় শিক্ষা অর্থাত্‍ মাদ্রাসা ছাত্রদেরও তিনি আর্থিকভাবে সহায়তা করতেন৷ এলাকার অসহায় মানুষের সহায়তার জন্য তিনি সর্বদা কাজ করে গেছেন৷ কিন্তু তিনি ছিলেন প্রচার বিমুখ৷ তিনি দান করতে কৃপণ ছিলেন না৷ কিন্তু নিজ নাম প্রচারে তিনি বড়ই কৃপণ ছিলেন৷ আমার বাবা একজন ধৈর্য্যশীল মানুষ ছিলেন৷ তিনি কখনো হা-হুতাশ করতেন না৷ তিনি একমাত্র আল্লাহর সাহায্য চাইতেন৷ তিনি খুবই খোদাভীরু ও পরহেযগার মানুষ ছিলেন৷ তিনি ৫ ওয়াক্ত নামাজ মসজিদে জামায়াতের সাথে পড়তেন৷ ৯২ বছর বয়সেও তাঁর দৃষ্টিশক্তি ও শ্রবণশক্তি স্বাভাবিক ছিল৷ তিনি ধর্মীয় বইপত্র স্বাভাবিকভাবে পড়তেন৷ মসজিদে তালিমে তিনি কিতাব পড়তেন৷ দীর্ঘদনি তিনি আমাদের বাড়ির মসজিদে আযান দিয়েছেন৷ অর্থাত্‍ তিনি মোয়াজ্জিনের কাজও করেছেন৷ আমি দেখেছি আমার বাবা সর্বদা আল্লাহ তায়ালার জিকির করতেন৷ অসুস্থ্য অবস্থাতেও তিনি তাইয়ু্যম করে নামাজ পড়েছেন এবং সারাক্ষণ আল্লাহ তায়ালার জিকিরে মশগুল ছিলেন৷ আমাদের কাছে তাঁর একমাত্র চাওয়া ছিল আমরা যেন মানবিক গুণাবলীসম্পন্ন ভাল মানুষ হই৷ আমার বাবা আর কখনো ফিরে আসবেন না৷ আসা সম্ভবও নয়৷ কিন্তু আমার বাবার একমাত্র চাওয়া আমরা যেন ভাল মানুষ হতে পারি৷ সকলের কাছে দোয়া চাই আমরা যেন ভাল মানুষ হিসেবে মানবতার কল্যাণে কাজ করতে পারি৷ অসহায় মানুষের সহায়তায় যেন আমরা কাজ করে যেতে পারি৷ মহান আল্লাহ তায়ালা আমার বাবাকে যেন ফেরদৌস বেহেশত দান করেন- আমীন৷
লেখক: লায়ন মোঃ গনি মিয়া বাবুল
শিক্ষক, লেখক ও সমাজসেবক, ফোন : ০১৫৫২৬৩১১১৮





ঢাকা বিভাগ এর আরও খবর

শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ
জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে
এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা
ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন
সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময়

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)