শিরোনাম:
●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ
রাঙামাটি, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২২ জুন ২০১৬
প্রথম পাতা » আন্তর্জাতিক » এক অচেনা, অনন্য কাশ্মীর
প্রথম পাতা » আন্তর্জাতিক » এক অচেনা, অনন্য কাশ্মীর
বুধবার ● ২২ জুন ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

এক অচেনা, অনন্য কাশ্মীর

---

অনলাইন ডেস্ক :: কাশ্মীর নামটা শুনলেই যেন নেচে ওঠে মন। যে কোনও পর্যটকের কাছেই কাশ্মীরের আকর্ষণ দুর্নিবার। আর বাঙালিদের কাছে তো কাশ্মীরের একটা আলাদা চুম্বকীয় টান আছেই। সেই টানই আমাকে টেনে নিয়ে গেল কাশ্মীরে।

ভোরে কলকাতা বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে দিল্লিতে বিমান পরিবর্তন করে দুপুরের মধ্যেই পৌঁছে গেলাম শ্রীনগর। ডাললেকের পাশেই অবস্থিত হোটেলে মধ্যাহ্নভোজ সেরে সেই বিকালটা কাটালাম শিকারায় ভেসে লেকের নীল জলে আনন্দবিহার করেই।

পর দিন সকালে গাড়ি ভাড়া করে বেরিয়ে পড়লাম ইউসমার্গ-এর উদ্দেশ্যে। এখন যদিও কিছু পর্যটক যাচ্ছেন ইউসমার্গে (পরিচিত পহেলগাঁও-গুলমার্গ-সোনমার্গ সার্কিটের বাইরে), তা-ও সার্বিক বিচারে এখনও যেন অচেনা বা অপরিচিত কাশ্মীরের একটা নির্ভেজাল, নিষ্কলুষ, মধুর সুবাস জড়িয়ে আছে এ জায়গাকে ঘিরে। প্রাতরাশ পর্বটা সারলাম ছানাপোড়া-র (শ্রীনগর থেকে দূরত্ব ৯ কিলোমিটার) জান-বেকারিতে, সদ্য তৈরি হওয়া গরম, নরম ও মুচমুচে বাকরখানি দিয়ে। অপূর্ব স্বাদ সে বাকরখানির। আশ মিটিয়ে খেলাম তো বটেই, রাস্তার জন্য নিয়েও গেলাম আরও কিছু। সঙ্গে বেকারির বিস্কুট ও কেকও কিছু নেওয়া হল।

চাডোরা, নাগম ইত্যাদি ছোট ছোট জনপদের মধ্য দিয়ে এগিয়ে চলেছে গাড়ি। জনপদের ফাঁকে ফাঁকেই চোখে পড়ছে উজ্জ্বল হলুদরঙা বিস্তীর্ণ সরষের খেত আর তার নেপথ্যে বরফে মোড়া সফেদ পাহাড়ের মনকাড়া দৃশ্য। কোলাজটা বাস্তবিকই চমৎকার। নাগমের পরই চড়াই রাস্তার শুরু, আর সেই পথ ধরেই এ বারে পৌঁছে গেলাম চারার-ই-শরিফ। নাগম থেকে আসার পথে রাস্তার দু’ধারে চোখে পড়ল প্রচুর আপেল বাগান, তেমনই আমন্ড গাছও দেখতে পেলাম প্রচুর। গাড়িচালক জানাল, এই এলাকাতে উৎকৃষ্ট মানের আপেল উৎপন্ন হয় বেশ ভারী পরিমাণেই। অনেকটা দূর থেকেই দেখতে পাওয়া গেল চারার-ই-শরিফের অভিনব স্থাপত্য।

চারার-ই-শরিফ হল সুফিসাধক শেখ নুরুদ্দিনের সমাধির উপর ১৪৬০ খ্রিস্টাব্দে কাশ্মীররাজ জৈন-উল-আবেদিন নির্মিত মাজার। ভিতরে ঢুকে দেখলাম অনবদ্য সূক্ষ্ম শিল্পকর্মে মোড়া সমাধি মন্দিরে কাঠের দেওয়াল ও ছাদ। তবে ১৯৯৫ সালে জঙ্গি নাশকতায় প্রাচীন স্থাপত্যটি বিধ্বংসী অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হওয়ার পরে সম্পূর্ণ নতুন করেই গড়ে তোলা হয়েছে বর্তমান এই কাঠামোটি।

চারার-ই-শরিফ দেখে গাড়ি এ বার ইউসমার্গের যে পথটি ধরল তা এককথায় অপূর্ব। পাইনশোভিত নিরালা সে পথে পাখির কুজন ছাড়া আর কোনও শব্দ নেই। আঁকাবাঁকা এই মনোরম পথটিই ভাললাগার আবেশে পৌছে দিল ইউসমার্গে। ইউসমার্গ ঢোকার সময়েই চোখে পড়ল এক বিরাট জলাশয়। দুধগঙ্গা নদীর জল থেকেই সৃষ্ট হয়েছে এই জলাধার। পাইনে মোড়া সবুজ পশ্চাদপটে বৈচিত্র এনেছে ইতিউতি জমে থাকা বরফের শুভ্র ঝলকানি।

পীরপাঞ্জাল পর্বতশ্রেণি দিয়ে ঘেরা ইউসমার্গের উচ্চতা হল ২৩৯৬ মিটার। শ্রীনগর থেকে দূরত্ব মাত্রই ৪৭ কিলোমিটার। ফার, পাইনে ঘেরা গোটা উপত্যকাটিই মখমলি সবুজ ঘাসে আবৃত। আর এপ্রিলের এই সময়ে আসাতে আমার অতিরিক্ত প্রাপ্তি হল উপত্যকার তুষারযোগ। শোনা যায়, সুলতানি শাসনকালে, কাশ্মীরের সুলতান ইউসুফ শাহের খুব পছন্দের অবসরযাপনের জায়গা ছিল এটি। তাঁর ইউসুফ নাম থেকেই এ জায়গার নাম করা হয়েছে ইউসমার্গ।

গাড়ি যে জায়গাটায় নামিয়ে দিল তার পাশেই রয়েছে এক সুন্দর ক্যাফেটেরিয়া। ঠান্ডার মধ্যে গরম কফির উষ্ণতা প্রাণকে যতটা আরাম দিল, তার থেকেও চোখ বেশি আরাম পেল অনিন্দ্যসুন্দর এই উপত্যকার অসাধারণ দৃশ্যে। দুধগঙ্গা নদী (জলের রং দুধসাদা, তাই নদীর নামও হয়েছে দুধগঙ্গা) অপরূপ নৃত্যবিভঙ্গে বয়ে যাচ্ছে উপত্যকার বুক চিরে। ঢেউ খেলানো নয়নাভিরাম সবুজ উপত্যকায় মনের সুখে চরে বেড়াচ্ছে নধরকান্তি ভেড়ার পাল। আর চারপাশের ফার, পাইনের ঠাসবুনোটের মধ্যেও নজর টানল রংবেরঙের সুদৃশ্য কিছু কটেজ। ইচ্ছে করলে অপার শান্তির বাতাবরণে অবস্থিত এই সুন্দর উপত্যকায় কয়েকটি দিন কাটাতেও পারেন পর্যটকেরা। হাতে যথেষ্ট সময় থাকলে তখন ঘোড়ায় চেপে ঘুরেও আসতে পারবেন কাছাকাছি দ্রষ্টব্য স্থানগুলি। নীলনাগ লেক, দুধগঙ্গা (সঙ্গসফেদ তুষারশৃঙ্গ থেকে সৃষ্ট হয়েছে এই নদী) ভিউ পয়েন্ট, ‘হে জন’ দরগা ইত্যাদি জায়গাগুলি ঘুরে নেওয়া যায় অশ্বপৃষ্ঠে সওয়ার হয়ে। পরিষ্কার আবহাওয়ায় ইউসমার্গ থেকেই দিব্যি দেখা যায় মাউন্ট টাট্টাকোটি (৪৭২৫ মিটার), মাউন্ট রোমেস হং (৫০০০ মিটার), সানসেট পিক (৪৭৪৫ মিটার) প্রভৃতি তুষারশৃঙ্গ।

মধ্যাহ্নভোজ সেরে বিকেল অবধি ঘুরে বেড়ালাম ইউসমার্গের সেই অপরূপ নিসর্গে। অকৃপণ প্রকৃতির অনাবিল লাবণ্য পর্যটক মনকে যেন একেবারে সম্পৃক্ত করে দিল। আলো থাকতে থাকতেই তাই যখন শ্রীনগর ফিরতে হবে বলে গাড়িতে উঠলাম, তখন অনিচ্ছুক মনে ধ্বনিত হল এক অনিবার্য গুঞ্জরণ— ‘মধুর তোমার শেষ যে না পাই, প্রহর হল শেষ’।

কী ভাবে যাবেন: শ্রীনগর থেকে ৪৭ কিলোমিটার দূরবর্তী ইউসমার্গ পৌঁছতে গাড়িতে সময় নেবে ঘণ্টা দুয়েক। গাড়িভাড়া পড়বে ২৫০০-৩০০০ টাকা (পুরো গাড়ি ভাড়া করলে)।

কোথায় থাকবেন: শ্রীনগরের হোটেল থেকেই ঘুরে আসতে পারেন ইউসমার্গ। থাকতে চাইলে সরকারি ট্যুরিজমের লজে রাত্রিবাসের বন্দোবস্ত হতে পারে। দ্বিশয্যা ঘরের ভাড়া ১০০০-৬০০০ টাকা।

হোটেল বুকিং বা গাড়ি বুকিংয়ের জন্য যোগাযোগ করতে পারেন সরাসরি কাশ্মীরে—

মহঃ ইউনিস ওয়ানি, ওয়ানি ট্র্যাভেলস। ফোন: ০৯৫৯৬১-৯২১৩৬, ০৮৪৯১৮-২৬১৬৮।

হোটেল, গাড়ি বা অন্য যে কোনও প্রয়োজনীয় তথ্যের জন্য কলকাতা যোগাযোগ: আবদুল কায়েম, অধিকর্তা, জম্মু-কাশ্মীর ট্যুরিজম, কলকাতা শাখা, ফোন: ৯১০৩০-৮৭৫৫০, ৮০১৭৯-৩৭৪২৬।





আন্তর্জাতিক এর আরও খবর

ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ
ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ
পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই
আলোচনা ব্যর্থ হলেও উপসাগরীয় যুদ্ধবিরতি আপাতত টিকে আছে আলোচনা ব্যর্থ হলেও উপসাগরীয় যুদ্ধবিরতি আপাতত টিকে আছে
হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পেলো না ‘বাংলার জয়যাত্রা’ হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পেলো না ‘বাংলার জয়যাত্রা’
মাঝ আকাশে বিমানে জন্ম নিল ফুটফুটে শিশু, নাগরিকত্ব নিয়ে ধোঁয়াশা মাঝ আকাশে বিমানে জন্ম নিল ফুটফুটে শিশু, নাগরিকত্ব নিয়ে ধোঁয়াশা
‘লেবাননে যুদ্ধবিরতি না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়’ ‘লেবাননে যুদ্ধবিরতি না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়’
ইরানে সামরিক অভিযানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের তীব্র নিন্দা ও প্রতিবাদ ইরানে সামরিক অভিযানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের তীব্র নিন্দা ও প্রতিবাদ

আর্কাইভ