শিরোনাম:
●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭
রাঙামাটি, সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৬ জুন ২০১৬
প্রথম পাতা » অপরাধ » লক্ষ্মীপুর সিভিল সার্জন ডা. গেলাম ফারুক ভুঁইয়ার বিরুদ্ধে অভিযোগ
প্রথম পাতা » অপরাধ » লক্ষ্মীপুর সিভিল সার্জন ডা. গেলাম ফারুক ভুঁইয়ার বিরুদ্ধে অভিযোগ
রবিবার ● ২৬ জুন ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

লক্ষ্মীপুর সিভিল সার্জন ডা. গেলাম ফারুক ভুঁইয়ার বিরুদ্ধে অভিযোগ

---

লক্ষ্মীপুর প্রতিনিধি :: সরকারী নিয়ম নীতি উপেক্ষা করে গত ২২ জুন বুধবার লক্ষ্মীপুর সদর হাসপাতালে গোপনীয়ভাবে অবৈধভাবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রাম ডাক্তার প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন করেন জেলার সিভিল সার্জন (সিএস) গোলাম ফারুক ভূঁইয়া। অথচ গত ১১ মে ২০১৬ তারিখে বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির কেন্দ্রীয় কার্যালয় কর্তৃক লক্ষ্মীপুর জেলা শাখার কথিত সভাপতি বোরহান উদ্দিনের বিরুদ্ধে সমিতির নীতিমালা ভঙ্গ, গ্রাম ডাক্তারদের কাছ থেকে চাঁদাবাজী ও সাম্প্রদায়ীক উস্কানীর অভিযোগে জেলার সকল প্রকার সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হয়। যাহার অনুলিপি জেলার সিএস কার্যালয়ে ১৮ মে ২০১৬ তারিখে নথিভূক্ত করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি লক্ষ্মীপুর জেলা শাখার বহিস্কৃত সভাপতি বোরহান উদ্দিন গ্রাম ডাক্তারদের সরকারী সনদ দেওয়ার লোভ দেখিয়ে তাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েক জন গ্রাম ডাক্তার জানান, বহিস্কৃত ও কথিত সভাপতি বোরহান উদ্দিন সিএস কার্যালয়ে মোটা অংকের উৎকোচের বিনিময়ে এই প্রশিক্ষন কর্মশালার অনুমোতি নেন। বোরহান জানান, তিনি এই প্রশিক্ষণের জন্য সিএস কার্যালয়সহ বিভিন্ন জায়গায় মোটা অংকের টাকা খরচ করেছি। নাম প্রকাশে অনিচ্ছুক আরেকজন গ্রাম ডাক্তার জানান, এই প্রশিক্ষনের বিনিময়ে গ্রাম ডাক্তারদের কাছ থেকে মাথা পিছু ৮ হাজার থেকে ১৫ হাজার টাকা করে গ্রহন করছে বোরহান উদ্দিন।

স্থানীয় সূত্রে আরো জানায়, অবৈধ প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধনকালে জেলার দায়িত্বশীল গ্রাম ডাক্তার নেতৃবৃন্দের তোপের মুখে জেলার সিভিল সার্জন গোলাম ফারুক ভূঁইয়া পুলিশ প্রটেশনে অনুষ্ঠান স্থল ত্যাগ করতে বাধ্য হন।

এই বিষয়ে বাংলাদেশ মেডিক্যাল এ্যাসোসিয়েশন (বিএমএ) এর লক্ষ্মীপুর জেলা সভাপতি ডা. আশফাকুর রহমান মামুন এর কাছে গ্রাম ডাক্তার প্রশিক্ষণ কর্মশালার বৈধতা নিয়ে জানতে চাইলে তিনি জানান, গ্রাম ডাক্তার প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন হয়েছে কিনা আমার জানা নেই, তবে এব্যাপারে সরকারী কোন নির্দেশনা নেই।

স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এর লক্ষ্মীপুর জেলা সভাপতি ডা. জাকির হোসেন জানান, এটি সর্ম্পূন অবৈধ এবং এন্টি গভার্মেন্ট এক্টিভিটিস। (স্বাচিপ) এর লক্ষ্মীপুর জেলা সদস্য সচিব ডা. রত্ন দীপ পাল জানান, বর্তমান সিভিল সার্জন লক্ষ্মীপুর জেলার স্বাস্থ্য সেবাকে চরম হুমকির মুখে ঠেলে দিয়েছে। জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে তিনি বাধা গ্রস্থ করছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় উপ-পরিচালক আলমগীর মজুমদার জানান, আমার কাছে স্বাস্থ্য অধিদপ্তরের গ্রাম ডাক্তার প্রশিক্ষনের ব্যাপারে কোন অনুমোতিপত্র আসে নাই। তিনি (সিএস) কি করে এসব করে তা আমার জানা নেই।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রাইমারি হেলথ কেয়ার এর পরিচালক হাবিব আব্দুল্যাহ সোহেল জানান, এই প্রশিক্ষনের বিষয়ে আমি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে কোন নির্দেশনা পাই নাই এবং কাউকে প্রশিক্ষণের অনুমোতি দেওয়ার কোন প্রশ্নই আসেনা। এই ব্যাপারে লক্ষ্মীপুর জেলার সিভিল সার্জন ডা.গেলাম ফারুক ভুঁইয়ার সাথে মোবাইল ফোনে কথা হলে তিনি জানান, আসলে এই প্রশিক্ষণটি আমি ভূল বসত উদ্বোধন করে ফেলেছি, পরবর্তীতে জানতে পারি এই প্রশিক্ষনের ব্যাপারে এখনো স্বাস্থ্য অধিদপ্তর কোন অনুমোতিপত্র প্রদান করে নাই। আমি প্রশিক্ষন কার্যক্রমটি বন্ধ করে দিয়েছি।

আমাদের প্রতিনিধি অনুসন্ধান চালিয়ে যাচ্ছে। সিভিল সার্জন গোলাম ফারুক ভূঁইয়ার বিরুদ্ধে বিস্তর অনিয়ম, দূর্নীতি ও অনৈতিক কার্যক্রমের সাথে জাড়িত থাকার অভিযোগ রয়েছে বলে আমাদের প্রাথমিক অনুসন্ধানে উঠে আসে। তার মধ্যে উল্লেখযোগ্য গ্রাম ডাক্তারদের প্রশিক্ষনের নামে টাকা হাতিয়ে নেওয়া, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ইউনিয়ন সাব সেন্টার থেকে প্রায় শতভাগের অর্ধেক ডাক্তাদের ডেপোটেশন বাণিজ্যের মাধ্যমে সদর হাসপালে পদায়ন, হাসপাতালের উচ্চ মাত্রার এন্টিবায়োটিক গরীব রোগীদের না দেওয়া ও আরএমও দের কাছ থেকে মাসিক মাসোয়ারা নেওয়াসহ আরো বিভিন্ন অভিযোগ রয়েছে। অনুসন্ধানী প্রতিবেদন ধারাবাহিকভাবে প্রকাশিত হবে।





অপরাধ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)

আর্কাইভ