সোমবার ● ৪ জুলাই ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » নয়াপাড়ায় ভিজিএফ চাল বিতরণ
নয়াপাড়ায় ভিজিএফ চাল বিতরণ
আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :: (২০ আষাঢ় ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.২৮মিঃ) বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া ইউনিয়নে আসন্ন ঈদ-উল ফিতর উপলক্ষে গরিব ও দূঃস্থ পরিবারের মাঝে বিশ কেজি করে ২৫৫০ পরিবারে মোট ৫১ মেঃ টন ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে৷ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় রবিবার ও সোমবার দুই দিনব্যাপী নবগঠিত নয়াপাড়া ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে এসব চাল বিতরণ করা হয়৷ উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা নির্বাহী অফিসার মো. আল-আমিন৷
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৩নং নয়াপাড়া ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ফোগ্য মার্মা, আলীকদম থানার অফিসার ইনর্চাজ (ওসি) অপ্পেলা রাজু নাহা, ২নং চৈক্ষং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মংব্রচিং মার্মা এবং নব নির্বাচিত ৩নং নয়াপাড়া ইউনিয়নের সদস্যবৃন্দ ৷





বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে
মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার
মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা
মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা
ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান
পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন