শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২
রাঙামাটি, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১৭ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » রাঙামাটিতে ছাত্রলীগ ও পিসিপি’র সংঘর্ষে আহত - ১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » রাঙামাটিতে ছাত্রলীগ ও পিসিপি’র সংঘর্ষে আহত - ১৬
শনিবার ● ১৭ অক্টোবর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটিতে ছাত্রলীগ ও পিসিপি’র সংঘর্ষে আহত - ১৬

------

ষ্টাফ রিপোর্টার :: রাঙামাটি সরকারি কলেজে পাহাড়ি ছাত্র পরিষদ ও ছাত্রলীগের সংঘর্ষে অন্তত ১৬ জন আহত হয়েছেন। সংঘর্ষকারীরা রাঙামাটি কলেজ সংলগ্ন এলাকায় চারটি দোকানে অগ্নিসংযোগ-ভাঙচুর ও লুটপাট চালায় এবং দুইটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেনাবাহিনী,বিজিবি ও পুলিশ মোতায়েন করা হয়। শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শহরে বাড়ানো হয়েছে পুলিশের উপস্থিতি। প্রতিবাদে রোববার কলেজ গেইট এলাকায় ধর্মঘট ডেকেছে ব্যবসায়ীরা। এদিকে, বিকালে এক জরুরী বৈঠকে অনির্দিষ্টকালের জন্য কলেজ বন্ধ ঘোষণা সহ রাজনৈতিক কর্মকান্ড স্থগিত রাখার নির্দেশ দিয়েছে কলেজ কর্তৃপক্ষ।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাঙামাটি কলেজে ছাত্রলীগের সাপ্তাহিক মিছিলে পাহাড়ি ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়। মিছিল শেষ হওয়ার পরপরই মিছিলে অংশ নেওয়ার অপরাধে অরন্য ত্রিপুরা সৌরভ নামের একছাত্রকে পিসিপি’র কর্মীরা ডেকে নিয়ে বেদম মারধর করে। এসময় অন্যান্য শিক্ষার্থীরা এগিয়ে গেলে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।উভয়পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ায় কলেজসহ আশেপাশের এলাকা রনক্ষেত্রে পরিণত হয়। এক পর্যায়ে পুলিশ সংঘর্ষকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও শর্টগানের গুলি ছুড়ে। এসময় সংঘর্ষকারিরা দুই দিকে অবস্থান নিয়ে রাস্তায় ব্যারিকেড সৃষ্টি করে যান চলাচল বন্ধ করে দেয়। পরিস্থিতির এক পর্যায়ে কলেজ থেকে সংঘর্ষ ছড়িয়ে পরে আশে-পাশের এলাকায়।দেড় ঘণ্টাব্যাপী কলেজ গেইট কল্যাণপুর ও টিটিসি এলাকায় থেমে থেমে ধাওয়া-পাল্টা ধাওয়ায় লিপ্ত হয় উভয়পক্ষ। এই ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৬ জন আহত হয়। আহতদের সিএমএইচ ও রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেছে পুলিশ ও স্থানীয়রা। আহতদের মধ্যে ১৫ জনের নাম পাওয়া গেছে। তারা হলেন- রুবেল (১৯), রুনল (১৮), অরন্য ত্রিপুরা সৌরভ (২২), নয়ন (৩০) হাসান (১৮), আব্দুল কাদের (১৯), ফারুক হোসেন (৩০), ফোরকান হোসেন (৩৫), এবিএম জুনায়েদ (১৭) বেলাল হোসেন (৩০), নুর হোসেন (৩৩), মেহেদী হাসান (২০) মোঃ আব্দুল হামিদ (৩০), মঈন উদ্দিন (২০), দুলাল হোসেন (৩০) ও টিপু (১৮)। এদিকে ঘটনার পরপরই সেনাবাহিনীর অফিসার, রাঙামাটির জেলা প্রশাসক সামসুল আরেফিন ও পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার  মোঃ শহিদ উল্লাহ’র নেতৃত্বে প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আনেন। ছাত্রলীগের নেতাকর্মীরা অভিযোগ করে জানায়, পাহাড়ি কিছু শিক্ষার্থী মিছিলে অংশ নিলে পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)র নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালিয়ে মারধর করে। এই ঘটনায় সাধারন ছাত্রদের সাথে পিসিপি নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। অপরদিকে সাধারণ ছাত্ররা অভিযোগ করেন, কোনো প্রকার উস্কানি ছাড়াই পিসিপি’র সন্ত্রাসীরা আমাদের ওপর হামলা চালিয়েছে। অপরদিকে পাহাড়ি ছাত্র পরিষদের নেতৃবৃন্দ জানিয়েছেন, মেডিকেল কলেজ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাতিলের আন্দোলনকে বানচাল করতে পূর্ব পরিকল্পিতভাবে পিসিপি’র নেতাকর্মীদের ওপর এই হামলা চালিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা।
বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি)-এর কেন্দ্রীয় সভাপতি থুইক্যচিং মারমা ও সাধারণ সম্পাদক রিটন চাকমা এক যুক্ত বিবৃতিতে  ‘রাঙামাটি সরকারি কলেজ ক্যাম্পাসে প্রতিবাদকারী ছাত্রদের ওপর ছাত্রলীগ কর্মীদের নির্বিচার হামলার’ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং এই ঘটনাকে কেন্দ্র করে পাহাড়ি-বাঙালি দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে হুঁশিয়ার করে দিয়েছেন। এদিকে ব্যবসায়ীদের ওপর হামলা চালিয়ে তাদের দোকানপাট পুড়ে দিয়ে লুটপাট করার প্রতিবাদে করণীয় নির্ধারণে শহরের কলেজ গেইট এলাকায় জরুরি সভার আহবান করে  কলেজ গেইট এলাকার ব্যবসায়ী সমিতির উদ্যোগে রোববার ধর্মঘট আহবান করা হয়।
রাঙামাটির পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান জানিয়েছেন, পরিস্থিতি শান্তিপূর্ণ অবস্থায় পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। তিনি জানান, ছাত্রদের বিবদমান দুটি পক্ষের মধ্যে সামান্য ভূলবুঝাবুঝির কারণে সৃষ্ট ঘটনায় সামান্য উত্তেজনা সৃষ্টি হয়েছে। এতে করে তাৎক্ষনিকভাবে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে টিয়ারশেল, রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। শহরের পরিস্থিতি বর্তমানে অনেকটাই শান্তিপূর্ণ অবস্থায় রয়েছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদারে রাঙামাটি শহরে সেনাবাহিনী-পুলিশ ও বিজিবি নামানো হয়েছে জানিয়ে পুলিশ সুপার রাঙামাটিবাসীকে কোনো প্রকার গুজবে কান না দিয়ে শান্তি ও সোহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখতে এবং সার্বিক পরিস্তিতি নিয়ন্ত্রণে প্রশাসনকে সহযোগিতা করার আহবান জানিয়েছেন। রাঙামাটি জেলা প্রশাসক মোঃ সামসুল আরেফিন পরিস্থিতি এখন শান্ত আছে বলে জানান।

আপলোড : ১৭ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ১১.৫৭ মিঃ





প্রধান সংবাদ এর আরও খবর

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন  নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)