সোমবার ● ২২ আগস্ট ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে বাঁশঝাড় থেকে নারীর পোড়া লাশ উদ্ধার
গাজীপুরে বাঁশঝাড় থেকে নারীর পোড়া লাশ উদ্ধার

গাজীপুর জেলা প্রতিনিধি :: (৭ ভাদ্র ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৫৮মিঃ) গাজীপুরের শ্রীপুরের একটি বাঁশঝাড় থেকে হাজেরা খাতুন (৪৭) নামে এক নারীর আগুনে পোড়া লাশ উদ্ধার করেছে পুলিশ৷
২২ আগষ্ট সোমবার দুপুরে শ্রীপুর উপজেলার নতুনপটকা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়৷ হাজেরা স্থানীয় নতুন পটকা এলাকার আব্দুস সামাদের স্ত্রী৷
শ্রীপুর থানার এসআই আব্দুল ছাত্তার জানান, বসত-বাড়ি থেকে আনুমানিক ১৫০ গজ দূরে একটি বাঁশঝাড়ে এক রাখাল গরু নিয়ে যাওয়ার সময় ওই নারীর লাশ পড়ে থাকতে দেখে৷ পরে স্থানীয়রা থানায় খবর দেয়৷
নিহতের শরীরের কাপড়, মাথার চুলসহ শরীরের বিভিন্ন স্থান আগুনে পোড়া রয়েছে৷ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে৷
পূর্বশত্রুতার জেরে এ হত্যাকান্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ওই কর্মকর্তা৷ বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে৷
পরিবারের লোকজনের বরাত দিয়ে তিনি আরো জানান, ২১ আগষ্ট রবিবার রাতেও হাজেরা তাদের বাড়িতে ছিলেন৷ আজ সোমবার সকালে তাকে বাড়িতে দেখতে না পেলেও পরিবারের লোকজনের মনে করেছিলেন তিনি (হাজেরা খাতুন) হয়তো কোথাও গিয়েছেন৷ লাশটি দেখতে ওই স্থানে এলাকাবাসী ভিড় করছেন৷





ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
র্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা
নবীগঞ্জে এলপি গ্যাস অতিরিক্ত দামে বিক্রির দায়ে ডিস্ট্রিবিউটরকে অর্থদণ্ড
ঝালকাঠিতে অবৈধ বালু উত্তোলনে দেড় লাখ টাকা জরিমানা
আত্রাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ‘কচ জাল’ জব্দ