বৃহস্পতিবার ● ৮ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » ষড়যন্ত্রমূলক ধারাবাহিক মামলা থেকে মুক্তি চান যুবক দেলোয়ার
ষড়যন্ত্রমূলক ধারাবাহিক মামলা থেকে মুক্তি চান যুবক দেলোয়ার

বিশ্বনাথ ( সিলেট ) প্রতিনিধি :: (২৪ ভাদ্র ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় সন্দ্যা ৭.০৫মিঃ) সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের সংবাদ সম্মেলন করেছেন উপজেলার উপজেলার রামপাশা ইউনিয়নের রহমান নগর গ্রামের আব্দুর রুপের পুত্র দেলোয়ার হোসেন৷ ৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে প্রেসক্লাব কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়৷
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে দেলোয়ার হোসেন তার উপর একের পর এক ষড়যন্ত্রমূলক দায়ের করা মিথ্যা মামলা থেকে অব্যাহতি পেতে তিনি সকল মহলের সহযোগীতা কামনা করেন৷ এসময় উপস্থিত ছিলেন এলাকার মুরবি্ব আব্দুর রউফ, আরিজ আলী, সংগঠক হেলাল আহমদ, সামছুল ইসলাম, জাহাঙ্গীর আলম প্রমুখ৷
লিখিত বক্তব্যে দিলোয়ার হোসেন বলেন, রহমান নগর গ্রামের মাসুক আলী ও শফিকুর রহমান বাবুল ধারাবাহিকভাবে বিভিন্ন মিথ্যা মামলায় ফাঁসিয়ে সর্বস্বান্ত করছেন তাকে৷ ২০১৩ সালে মাসুক আলীর মেয়ে একই গ্রামের রফিক আলীর সাথে পালিয়ে গিয়ে বিয়ে করেন৷ ওই ঘটনায় তখন মাসুক আলী বাদি হয়ে বিশ্বনাথ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন৷ সেই ঘটনায় দেলোয়ারের কোন সংশ্লিষ্টতা না থাকার পরও তাকে আসামী করা হয়৷ এরপর ঐ মামলায় আদালত থেকে দেলোয়ার অব্যাহতি লাভ করেন৷ এরপর দেলোয়ারকে ঘায়েল করতে পূর্ব পরিকল্পিতভাবে গ্রামের এক ব্যক্তির প্ররোচনায় পড়ে মাসুক আলী বিভিন্ন পেন্ডিং মামলায় তাকে (দেলোয়ার) আসামী করা হয়৷ মাসুক আলীর কারসাজিতে ২০১৫ সালের ১ জানুয়ারী একই দিনে শাহপরান থানায় দেলোয়ারের বিরুদ্ধে একটি ডাকাতি ও একটি অস্ত্র মামলা দায়ের করা হয়৷ কিন্তু ঐ সময় দেলোয়ার কারাগারে ছিলেন৷ ফলে ঐ দুটি মামলা আদালত খারিজ করেন৷ এরপর চলতি বছরের ২ জানুয়ারী রহমান নগর গ্রামের রফিক আলীর স্ত্রী ও মাসুক আলীর মেয়ে আমিনা বেগম বিষপানে আত্মহত্যা করেন৷ আর ৪ জানুয়ারী দেলোয়ারকে থানা পুলিশ ৫৪ ধারায় গ্রেফতার করে এবং ফরোয়াডিংয়ে আমিনা হত্যা মামলায় আসামী করা হয়৷ ২মাস ১৬দিন জেলহাজতে থাকার পর উচ্চ আদালত থেকে জামিন পেয়ে মুক্তি লাভ করেন দেলোয়ার৷ এই হত্যা মামলার এজাহারে নাম না থাকলেও চার্জশিটে দেলোয়ারকে অভিযুক্ত করা হয়৷ আর চার্জশিটে পূর্বের মামলাগুলোর রেফারেন্স উল্লেখ করে তাকে (দেলোয়ার) একজন চিহৃত অপরাধী বানানোর চেষ্টা করা হয়৷ এমনকি ২০১৪ সালের ২৮ ডিসেম্বর সিলেটের কতোয়ালী থানায় দায়েরকৃত আরেকটি ডাকাতি মামলায় অন্য এক দেলোয়ারের নাম ব্যবহার করে চার্জশিটে এই দেলোয়ারকে অভিযুক্ত করা হয়৷ সম্প্রতি আদালতে মাসুক আলী ১০৭ ধারা মামলা দায়ের করেন৷ এই মামলায় দেলোয়ার ও তার দুই ভাইসহ ৫জনকে আসামী করা হয়েছে৷ এই মামলাতেও যা অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট দাবি করেন দেলোয়ার হোসেন৷ ধারাবাহিক মামলায় হয়রানীর শিকার হয়ে গত ১০ আগষ্ট সিলেটের পুলিশ সুপার বরাবর দেলোয়ার হোসেন লিভিত অভিযোগ প্রদান করেন এবং মাসুক আলী ও শফিকুর রহমান বাবুলের কারসাজিতে বিভিন্ন মিথ্যা মামলা ও তাদের কর্মকান্ডের বিরুদ্ধে এলাকার সর্বস্থরের মানুষের পক্ষ থেকে গত ১৭ আগষ্ট সিলেটের জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে৷
লিখিত বক্তব্যে দেলোয়ার তার বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক দাবি করেন এবং মামলাবাজ মাসুক আলী ও বাবুলের এসকল কর্মকান্ডে সাংবাদিকসহ সর্ব মহলের কাছে সহযোগীতা ও সুবিচার কামনা করেন দেলোয়ার হোসেন৷





কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি
এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো
যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক
হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ
বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার
রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ ফাঁদ !
তামাক করকাঠামোয় সংস্কারে বাড়বে রাজস্ব, কমবে অকাল মৃত্যু
ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিদের কাছে মাসিক চাঁদা দাবির অভিযোগ