শিরোনাম:
●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ
রাঙামাটি, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৩০ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » খেলা » রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার বিরুদ্ধে স্বজনপ্রীতি অভিযোগ
প্রথম পাতা » খেলা » রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার বিরুদ্ধে স্বজনপ্রীতি অভিযোগ
শুক্রবার ● ৩০ সেপ্টেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার বিরুদ্ধে স্বজনপ্রীতি অভিযোগ

---

ষ্টাফ রিপোর্টার :: রাঙামাটি জেলার একমাত্র জুডো ও কারাতে খেলাধূলা চর্চার প্রতিষ্ঠান রাঙামাটি জুডো ও কারাতে এসোসিয়েশন এর প্রশিক্ষক ও খেলোয়াড়দের বাদ দিয়ে স্বজনপ্রীতি করে অনভিজ্ঞ লোক দিয়ে জুডো প্রশিক্ষণ ক্যাম্প পরিচালনার অভিযোগ উঠেছে রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার বিরুদ্ধে৷
বাংলাদেশ জুডো ফেডারেশন ও বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশন নিবন্ধনকৃত রাঙামাটি জুডো ও কারাতে এসোসিয়েশনের খেলোয়াড়, প্রশিক্ষক ও সংগঠকগন এ অভিযোগ করেন৷
রাঙামাটির স্থানীয় জুডো খেলোয়াড় ও প্রশিক্ষদের আরো অভিযোগ স্থানীয় অভিজ্ঞ জুডো প্রশিক্ষক থাকা সত্ত্বেও স্থানীয় জুডো প্রশিক্ষক নিয়োগ দেওয়া হয়নি৷
রাঙামাটি পার্বত্য জেলার জুডো খেলা বিষয়ে অভিজ্ঞ ও জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে জুডো খেলায় অংশ গ্রহনকারী জুডো খেলোয়াড়,জুডো প্রশিক্ষক ও সংগঠকরা বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন৷ তাদের দাবি রাঙামাটি জুডো কারাতে এসোসিয়েশনের জুডো খেলোয়াড়েরা এর আগে নিজেদের অর্থে রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার হয়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বহুবার স্বর্ণ,রৌপ ও তাম্র পদক এনে দিয়েছিলো৷ জেলা ক্রীড়া সংস্থার বর্তমান কমিটির বিষয়টাকে স্বজনপ্রীতি, জেলা ক্রীড়া সংস্থার পছন্দের ও মনগড়া বলে অভিযোগ করছে জুডো সংগঠকরা৷ জুডো খেলা বিষয়ে স্থানীয় সংস্থা থাকা সত্তেও তথাকথিত একজন কারাতে’র লোককে সমন্বয়ক মনোনীত হওয়া খেলাধুলা জগতের অপসংস্কৃতি হিসেবেও মন্তব্য করেছেন স্থানীয় ক্রীড়াপ্রেমিক অভিজ্ঞ ক্লাব সংগঠকরা৷
রাঙামাটি জুডো ও কারাতে এসোসিয়েশনের প্রধান প্রশিক্ষক নির্মল বড়ুয়া মিলন জানান, যশষী চাকমা কোন খেলোয়াড় নয়, এইছেলেটা প্রশিক্ষণ চলাকালিন তার পেটের অপারেশনের কথা বলে কেবল জিমন্যাশিয়ামে এসে বসে থাকতো এছাড়া সে উগ্র ও কট্টরপস্থী হওয়াতে তাকে আমাদের সংগঠন থেকে বের করে দেয়া হয়েছে৷
তিনি আরো বলেন, বিগত বিএনপি সরকারের সময়ে বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাধারন সম্পাদক মোয়াজ্জেম হোসেন সেন্টুর দয়াতে কারাতে খেলাতে কালো বেল্ট অর্জন করেছে৷ যশষী চাকমা মাথা ঘামাতে চাইলে তার কারাতে খেলা নিয়ে মাথা ঘামাক৷ সে তো জেলা ক্রীড়া সংস্থার কেউ নয়, যদি একজন সমন্বয়কারী নাম দিতে হয় তাহলে জেলা ক্রীড়া সংস্থার কার্যনিবাহী সদস্য অথবা সাধারন পরিষদের সদস্যদের যে কোন কাউকে দিতে পারে৷
রাঙামাটি জুডো ও কারাতে এসোসিয়েশনের প্রধান প্রশিক্ষক প্রতিনিধিকে বলেন, এর আগে একবার বরুন দেয়ানকে ঢাকা তথ্য কমিশনে উপস্থিত হয়ে ক্ষামা চাইতে হয়েছে,দেখা যাক জেলা ক্রীড়া সংস্থার ক্ষমতাধার সংগঠকরা এবার কি করেন৷
রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার এমন বিমাতাসুলভ আচরনে পার্বত্যঞ্চলে জুডো খেলার উন্নয়ন তো হবেই না বরঞ্চ যশষী চাকমার ইমেজে প্রভাব পড়বে বলে খেলাধুলায় সম্পৃক্ত অভিজ্ঞ মহল আশংকা করছেন৷ রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, জুডো খেলার সঠিক চর্চা এবং জুডো খেলোয়াড়দের জুডো খেলায় ধারাবাহিকতা বজায় রাখার জন্য বাংলাদেশ জুডো ফেডারেশনের নিবন্ধীত প্রতিষ্ঠান রাঙামাটি জুডো কারাতে এসোসিয়েশনর সুনাম রয়েছে, এর আগেও জেলা ক্রীড়া সংস্থা একবার জুডো প্রশিক্ষন ক্যাম্প করেছিল, কিন্তু প্রশিক্ষন ক্যাম্প শেষ তো প্রশিক্ষনার্থীদের জুডো খেলাও শেষ হয়েছিল, আমরা তাদের চিনিও না৷ কাজেই খেলাধুলার ভবিষ্যত্‍ চিন্তা করে যারা জুডো বিষয়ে সরাসরী সম্পৃক্ত তাদের প্রশিক্ষন ক্যাম্পে সমন্বয়ক ও প্রশিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া উচিত্‍ ছিল৷ তাতে জাতীয় ক্রীড়া পরিষদের দেওয়া অর্থ অমুলক ব্যয়ের আশংকা থাকতো না, কারন প্রশিক্ষনার্থদের যদি ধারাবাহিকভাবে জুডো খেলা চর্চা দেওয়া না হয় তাতে সরকারী অর্থ খরচ করার কোন সঠিক সিদ্ধান্ত হতে পারেনা৷ রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থায় জুডো খেলার কোন অভিজ্ঞ লোক নেই সেটা পরিষ্কার৷
রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থা গঠনতন্ত্র লঙ্গন করায় রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার বিরুদ্ধে রাঙামাটি যুগ্ম জজ আদালতে রাঙামাটি জুডো ও কারাতে এসোসিয়েশনের একটি মামলা বিচারধীন রয়েছে৷
জানাযায়, সারা বাংলাদেশের ন্যায় রাঙামাটি পার্বত্য জেলায় জুডো খেলার উন্নয়নের জন্য জাতীয় ক্রীড়া পরিষদের অর্থায়নে বাংলাদেশ জুডো ফেডারেশনের সহযোগিতায় ১০ দিনব্যাপী জুডো প্রশিক্ষণ ক্যাম্প করার উদ্যোগ নেয় রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থা৷
---
রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার আবেদনের প্রেক্ষিতে বাংলাদেশ জুডো ফেডারেশনের সাধারন সম্পাদক একেএম সেলিম গত ৮ আগষ্ট ২০১৬ তারিখে স্মারক নং বাজুফে/২০১৬/২১৭ রাঙামাটি পার্বত্য জেলায় জুডো খেলার প্রশিক্ষন ক্যাম্প সমন্বয় করার জন্য জুডো খেলা বিষয়ে অভিজ্ঞ একজন সমন্বয়কারী প্রেরনের জন্য রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থাকে চিঠি দেন৷ রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থা স্মারক নং রাপাজেক্রীস/দুই-৩৩/১৬-৩৭৯(৫) বাংলাদেশ জুডো ফেডারেশন’কে লিখিত সাধারন সম্পাদক বরুন বিকাশ দেওয়ান স্বাক্ষরিত চিঠিতে তাদের ভাষায় কারাতে খেলায় অভিজ্ঞ রাঙামাটি পার্বত্য জেলার কৃতি খেলোয়াড় সাবেক পিসিপি সদস্য যশষী চাকমার নাম প্রেরন করেন এবং উল্লেখিত জুডো প্রশিক্ষণ ক্যাম্পের যাবতীয় যোগাযোগের জন্য মনোনীত করেন৷
রাঙামাটি পার্বত্য জেলায় জুডো খেলা বিষয়ে অভিজ্ঞ ও আন্তর্জাতিক পর্যায়ের দক্ষতা সম্পন্ন জুডো খেলোয়াড় ও প্রশিক্ষক থাকা সত্ত্বেও কেন একজন স্বঘোষিত কারাতে খেলোয়াড়কে জুডো প্রশিক্ষনের জন্য সমন্বয়ক মনোনীত করা আর স্থানীয় জুডো প্রশিক্ষকদের নিয়োগ না দেওয়ার বিষয়ে বাংলাদেশ জুডো ফেডারেশনের সাধারন সম্পাদক একেএম সেলিম বলেন, আমি বাংলাদেশ জুডো ফেডারেশনের অন্তর্ভুক্ত দক্ষ ও রাঙামাটির স্থানীয় প্রশিক্ষক নিয়োগ দিতে চেয়েছিলাম কিন্তু রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার মনোনীত প্রশিক্ষণ ক্যাম্প সমন্বয়ক যশষী চাকমা স্থানীয় জুডো প্রশিক্ষক এর নাম না পাঠাতে আমাদের কাছে অনুরোধ করে৷ বাংলাদেশ জুডো ফেডারেশনের কালো বেল্ট ৭ ড্যান লাইসেন্সধারী এবং দক্ষ প্রশিক্ষক রাঙামাটিতে থাকা সত্ত্বেও দিতে পারিনি৷ তাই প্রশিক্ষক হিসাবে বিজিবি’র সদস্য মিল্টন মজুমদার আর সহকারী প্রশিক্ষক বিজিবি’র সাবেক সদস্য সুমন্ত চাকমাকে নিয়োগ দেওয়া হয়েছে৷
রাঙামাটি পার্বত্য জেলায় জুডো খেলা বিষয়ে অভিজ্ঞ ও আন্তর্জাতিক পর্যায়ের দক্ষতা সম্পন্ন জুডো খেলোয়াড় ও প্রশিক্ষক থাকা সত্ত্বেও কেন একজন স্বঘোষিত কারাতে খেলার লোককে জুডো প্রশিক্ষনের জন্য সমন্বয়ক মনোনীত করা হলো জানতে চাইলে রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক বরুন বিকাশ দেওয়ান বলেন, যশষী চাকমার খেলাধুলায় অভিজ্ঞতা আছে, যশষী গত ২০১৪ সালের প্রতিভা অন্বেষন কর্মশালা সফলভাবে সম্পন্ন করেছে, তাছাড়া যশষী স্থানীয় খেলোয়াড় তাকে সুযোগ দেওয়া আমাদের দায়িত্ব৷ রাঙামাটি জুডো কারাতে এসোসিয়েশনের স্থানীয় জুডো খেলোয়াড়দের বিষয়ে জানতে চাইলে সাধারন সম্পাদক বলেন, সংগঠনের নেতৃবৃন্দ (তার ভাষায় তারা) আমাদের সাথে কোন যোগাযোগ করেনি, আমাদের কাজ হলে হচ্ছে, আমিওতো ফুটবল খেলোয়াড় আমার শুধু ফুটবল খেলাটাকে যেমন দেখতে হচ্ছে আন্যান্য সব খেলার ইভেন্ট রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার হয়ে চালাচ্ছি ৷ সাধারন সম্পাদক প্রতিবেদককে বলেন, আপনারা না চাইলে প্রজেক্ট ফেরত দেবো৷ রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থা জেলার খেলাধুলার উন্নয়নের জন্য সকল খেলোয়াড়দের সমান সুযোগ দিই ৷
---
রাঙামাটিতে জুডো খেলা বিষয়ে অভিজ্ঞ খেলোয়াড় ও প্রশিক্ষক থাকা সত্ত্বেও কেন কারাতে খেলার স্বঘোষিত খেলোয়াড় যশষী চাকমাকে জুডো প্রশিক্ষন ক্যাম্পের সমন্বয়ক করা হলো জানতে চাইলে রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান বলেন, আমি বিষয়টি জানিনা, আমি রাঙামাটি জেলায় নতুন এসেছি তাছাড়া এরমধ্যে রাঙামাটি ছিলাম না, এখন জানলাম, বিষয়টা আমি দেখবো৷
রাঙামাটি জেলার স্থানীয় অভিজ্ঞ জুডো খেলোয়াড় ও দক্ষ জুডো প্রশিক্ষক থাকা সত্ত্বেও তাদের বাদ দিয়ে কাল শনিবার থেকে শুরু হচ্ছে তৃণমূল পর্যায়ে জুডো প্রশিক্ষণ ক্যাম্প৷
১ অক্টোবর থেকে ১০ অক্টোবর পর্যন্ত রাঙামাটিতে জুডো প্রশিক্ষন ক্যাম্প চলবে বলে জানিয়েছেন বাংলাদেশ জুডো ফেডারেশনের কোষাদক্ষ সাবি্বর আহাম্মেদ৷





খেলা এর আরও খবর

যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত
কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী
কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন
রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল
ইসলামপুর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ইসলামপুর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল
নানিয়ারচর সেনা জোন কর্তৃক বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টে পুরস্কার বিতরণ নানিয়ারচর সেনা জোন কর্তৃক বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টে পুরস্কার বিতরণ
জাতীয় তায়কোয়ানডো প্রতিযোগিতা বয়কটের ঘোষণা জাতীয় তায়কোয়ানডো প্রতিযোগিতা বয়কটের ঘোষণা
ময়মনসিংহে শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত ময়মনসিংহে শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
মিরসরাইয়ে ইয়াং জেনারেশন ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত মিরসরাইয়ে ইয়াং জেনারেশন ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত
রাবিপ্রবিতে বার্ষিক এ্যাথলেটিক্স প্রতিযোগিতা রাবিপ্রবিতে বার্ষিক এ্যাথলেটিক্স প্রতিযোগিতা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)