শিরোনাম:
●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা ●   চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত ●   রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো প্রতিনিধি দল ●   বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে ●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ
রাঙামাটি, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২২ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » আন্তর্জাতিক » ডিজিটাল কনটেন্ট নির্মানে জয়নব আরা বেগম এর সাফল্যগাথা…
প্রথম পাতা » আন্তর্জাতিক » ডিজিটাল কনটেন্ট নির্মানে জয়নব আরা বেগম এর সাফল্যগাথা…
বৃহস্পতিবার ● ২২ অক্টোবর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ডিজিটাল কনটেন্ট নির্মানে জয়নব আরা বেগম এর সাফল্যগাথা…

---


আলীকদম প্রতিনিধি:: একজন ভিক্ষুক ভদ্রলোকের কাছে ভিক্ষা চাইলেন, ভদ্র লোকের কাছে ভাংতি টাকা না থাকায় তিনি ভিক্ষুককে একটা ৫০০ টাকা নোট দিলেন৷ ভিৰুকের চাহিদা দুই টাকা, কিংবা পাঁচ টাকা, কিংবা ১০ টাকা৷ কিন্তু ভিক্ষুকের কাছে অত টাকা ভাংতি ছিলনা৷ তাই ভিক্ষুক বলল, আপনার টাকাটা ফেরত নেন, আমার কাছে অত টাকার ভাংতি নেই৷ ভদ্রলোক বললেন, ভাংতি দিতে হবেনা৷ ওটা পুরোটাই তুমি রেখে দাও৷ ভিক্ষুক অশ্রুশিক্ত হলেন৷ কারন তার চাহিদার ছেয়ে পাওয়া ছিল অনেক বেশি৷ ………
এভাবেই অনুভুতি ব্যক্ত করলেন ডিজিটাল কন্টেন্ট নির্মানের পুরষ্কার প্রাপ্ত বান্দরবানের আলীকদম উপজেলার চম্পটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জয়নাব আরা বেগম৷ ‘ডিজিটাল কনটেন্ট নির্মাণে পুরস্কারপ্রাপ্ত’ হয়ে গ্লোবাল লার্নিংয়ে লন্ডন সফর করে দেশের জন্য সুনাম কুড়িয়েছেন পাহাড়ি জেলা বান্দরবানের আলীকদম উপজেলার মত প্রত্যন্ত অঞ্চলের এ শিক্ষক৷ গত ১০ অক্টোবর তার লার্নিং পার্টনার জ্যাকি বোর্ডম্যান লন্ডন থেকে বাংলাদেশে এসেছেন৷  ---

শিক্ষক বাতায়নে সহকারী শিক্ষক জয়নবের ডিজিটাল কনটেন্ট নির্মাণে পুরস্কারপ্রাপ্তি ও গ্লোবাল লার্নিংয়ে অংশগ্রহণকে আলীকদম উপজেলা তথা বান্দরবান জেলার প্রাথমিক শিক্ষাব্যবস্থার জন্য একটি মাইলফলক হিসেবে দেখছেন স্থানীয় জনপ্রতিনিধিরা৷
এক মোবাইলে সাক্ষাত্‍কারে জয়নব আরা বেগম তিনি সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকমকেবলেন,

www.teachers.gov.bd-  এর শুরু থেকে আমি বিদ্যালয়ের ছোট ছোট ছাত্র-ছাত্রীদের কাছে শ্রেণী কক্ষকে আকর্ষনীয় করে তোলার জন্য বিষয় ভিত্তিক কনটেন্ট তৈরি করেছি, এবং অনলাইনে এই কন্টেন্ট তৈরি প্রতিযোগীতায় অংশ গ্রহন করে প্রথম স্থান অধিকার করেছি ৷ পরবর্তীতে শিক্ষা মন্ত্রনালয় থেকে অংশগ্রহন কারীদেরকে কক্সবাজারে সাত দিনে সফরের আয়োজনয় করা হয়৷ ওই সফর কালে আমাদের কিছু লিঙ্ক দেওয়া হয়৷ যার মাধ্যমে আমরা পার্টনারশীপ লার্ণিং এর একটি সুযোগ পেয়েছি৷
সম্প্রতি দেশের মাটি জয় করে গ্লোবাল লার্নিংয়ে অংশ নিতে লন্ডন সফর করেন এই শিক্ষক৷ সেখানেও তিনি দেশের ইমেজ উজ্জ্বল করেছেন৷ তার লন্ডন সফর ও গ্লোবাল লার্নিং নিয়ে কয়েকটি পত্রিকায় সংবাদও প্রকাশিত হয়৷
জয়নব আরা বেগম জানান, ডিজিটাল কনটেন্ট নির্মাণে পুরস্কার প্রাপ্তির পর গ্লোবাল লার্নিংয়ে অংশ হিসাবে গত ১২ জুলাই তিনি লন্ডন ভ্রমণ করেন৷ সেখানে তার গ্লোবাল লার্নিং পার্টনার জ্যাকি বোর্ডম্যান তাকে স্বাগত জানান৷ পাশাপাশি সেখানে কয়েকটি স্কুল ভিজিট করেন৷ এ অভিজ্ঞতার ওপর তিনি একটি পার্টনারশিপ প্রতিবেদনও তৈরি করেন৷ তিনি লন্ডনের উল্লেখযোগ্য কয়েকটি প্রাইমারি স্কুল পরিদর্শনকালে সেখানকার প্রাইমারি শিক্ষাপদ্ধতি নিয়ে অভিজ্ঞতা অর্জন করেন৷ কচি-কোমল শিক্ষার্থীদের কাছে তিনি প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে ছবিতে, গানে, আবৃত্তিতে, গল্পে ও অভিনয়ের মাধ্যমে তুলে ধরেন৷
জানা গেছে, লন্ডন সফরকালে এ কৃতী শিক্ষক বাংলাদেশ ও তার নিজ বিদ্যালয় ‘চম্পটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়’ নিয়ে তৈরি করা পাওয়ার পয়েন্ট স্লাইড শো উপস্থাপন করেন লন্ডনের হেভেরিংয়ের মেয়র ব্রায়ান ইগলিং ও সুধীমহলের সামনে৷ উচ্ছ্বসিত মেয়র এ সময় শিক্ষক জয়নব আরা বেগমকে মেয়র ভবনে স্পেশাল পোশাকে সজ্জিত করে অ্যাওয়ার্ড প্রদান করেন৷ গত ১০ অক্টোবর গ্লোবাল লার্নিং পার্টনার জ্যাকি বোর্ডম্যান বাংলাদেশে আসেন; কিন্তু আলীকদম উপজেলায় তার নির্ধারিত সফর সরকারি সিদ্ধান্ত অনুযায়ী সম্ভব হয়নি৷ জ্যাকি বোর্ডম্যান জয়নবের চকরিয়ার বাড়িতে এসেছিলেন৷ তাকে স্বাগত জানাতে যান ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান কাইনথপ ম্রো, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল-আমিন, ইউআরসি ইন্সট্রাক্টর মোহাম্মদ আলমগীর, ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের শিক্ষা মাঠকর্মকর্তা উইলিয়াম মার্মা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুল হামিদ, যুবনেতা অংশেথোয়াই মার্মা ও সংশ্লিষ্ট স্কুলের সভাপতি নুরুল আলম৷
জয়নব আরা বেগম বলেন, ‘লন্ডনের স্কুলের শিক্ষাপদ্ধতি, ক্লাসে বসার স্টাইল, মুখস্থ না করে হাতে-কলমে শেখার কৌশল, শিশুদের প্রতি শিক্ষকের আন্তরিকতা সর্বোপরি এত সুন্দর শিশুবান্ধব শ্রেণিকক্ষ আমাকে অভিভূত করেছে ৷ আমি চেষ্টা করব এর কিছুটা হলেও আমার কাস রুমে প্রয়োগ করতে৷’
এ ব্যাপারে ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান কাইনথপ ম্রো বলেন, শিক্ষাদীক্ষায় পিছিয়ে থাকা একটি উপজেলা থেকে একজন শিক্ষকের এ ধরনের সাফল্য আমাদের গৌরবান্বিত করেছে৷ তিনি স্থানীয় শিক্ষকদেরও শিক্ষা-মেধার প্রতিযোগিতায় জয়নবের পথ অনুসরণের পরামর্শ দিয়েছেন৷ আপলোড : ২২ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময়: সন্ধ্যা ৭.০৮ মিঃ





আন্তর্জাতিক এর আরও খবর

ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ
ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ
পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই
আলোচনা ব্যর্থ হলেও উপসাগরীয় যুদ্ধবিরতি আপাতত টিকে আছে আলোচনা ব্যর্থ হলেও উপসাগরীয় যুদ্ধবিরতি আপাতত টিকে আছে
হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পেলো না ‘বাংলার জয়যাত্রা’ হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পেলো না ‘বাংলার জয়যাত্রা’
মাঝ আকাশে বিমানে জন্ম নিল ফুটফুটে শিশু, নাগরিকত্ব নিয়ে ধোঁয়াশা মাঝ আকাশে বিমানে জন্ম নিল ফুটফুটে শিশু, নাগরিকত্ব নিয়ে ধোঁয়াশা
‘লেবাননে যুদ্ধবিরতি না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়’ ‘লেবাননে যুদ্ধবিরতি না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়’
ইরানে সামরিক অভিযানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের তীব্র নিন্দা ও প্রতিবাদ ইরানে সামরিক অভিযানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের তীব্র নিন্দা ও প্রতিবাদ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)