বুধবার ● ১২ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » খেলা » ফেনিতে কারাতে প্রশিক্ষণ শুরু
ফেনিতে কারাতে প্রশিক্ষণ শুরু

ক্রীড়া প্রতিবেদক :: (২৭ আশ্বিন ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৫০মি.) জাতীয় ক্রীড়া পরিষদের অর্থায়নে ও বাংলাদেশ কারাতে ফেডারেশনের ব্যবস্থাপনায় দেশব্যাপী চলছে তৃণমুল পর্যায়ে প্রতিভাবান অনুর্ধ্ব-১৪-১৬ বালক-বালিকা কারাতে খেলোয়াড় বাছাই ও প্রশিক্ষণ কার্যক্রম-২০১৬৷ এরই ধারাবাহিকতায় ১২অক্টোবর বুধবার থেকে ফেনি জেলাতে শুরু হয়েছে ১০দিনব্যাপী অনূর্ধ্ব-১৪-১৬ বালক ও বালিকা কারাতে খেলোয়াড় বাছাই ও প্রশিক্ষণ কার্যক্রম৷
সকালে ফেনি জেলা ক্রীড়া সংস্থার জিমন্যাশিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক শেখ আলী আহসান বাদল৷
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার৷ এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের কোচ ও রেফারি ইছানুর রহমান এহসান, আওলাদ হোসেন ও উজ্জল মিয়া৷
বাছাই কার্যক্রমে জেলার বিভিন্ন স্থান থেকে ১১৫জন ছেলে ও মেয়ে অংশ গ্রহন করে৷ এদের মধ্য থেকে প্রশিক্ষণের জন্য ১০জন করে মোট ২০জনকে বাছাই করা হয়৷ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছেন জাতীয় কারাতে কোচ বি এম আশরাফুল ইসলাম৷ সহকারী কোচ হিসেবে আছেন মো: মামুন৷





নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড়
দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর
কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র্যালী
যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত
কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী
কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন