শিরোনাম:
●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী
রাঙামাটি, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৬ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম » কধুরখীল মারজিন বিহারে প্রবারণা পূর্ণিমা উদযাপিত
প্রথম পাতা » চট্টগ্রাম » কধুরখীল মারজিন বিহারে প্রবারণা পূর্ণিমা উদযাপিত
রবিবার ● ১৬ অক্টোবর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কধুরখীল মারজিন বিহারে প্রবারণা পূর্ণিমা উদযাপিত

---চট্টগ্রাম প্রতিনিধি :: (১ কার্তিক ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ১১.২৬মি.) বোয়ালখালী পৌরসভাস্থ কধুরখীল মারজিন বিহারে গতকাল ১৫ অক্টোবর শনিবার বৌদ্ধদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা উপলক্ষে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে কধুরখীল মারজিন বিহারে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে।

কর্মসূচীর মধ্যে ছিল ধর্মীয় ও জাতীয় পতাকা উত্তোলন, অষ্টবিংশতি বুদ্ধ পূজা, প্রদীপ পূজা, ফানুস উত্তোলন, অষ্টশীল ও পঞ্চশীল গ্রহণ, বিশ্বশান্তি কামনায় বিশেষ প্রার্থনা ও আলোচনা সভা।

বাংলাদেশ মাইনোরিটি বুড্ডিষ্ট এসোসিয়েশনর চেয়ারম্যান ও কধুরখীল মারজিন বিহারের অধ্যক্ষ ভদন্ত দীপানন্দ স্থবিরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলার সহকারি কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিষ্টেট সুরাইয়া আক্তার সুইটি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বোয়ালখালী পল্লী বিদ্যুৎ সমিতির ডি,জি এম মো. সাখাওয়াত হোসেন, বোয়ালখালী পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক এস, এম আশরাফ উদ্দীন কাজল, বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ ওসি মিজানুর রহমান, বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের শিক্ষা সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শিক্ষক উৎপল কান্তি বড়ুয়া, বাংলাদেশ মাইনোরিটি বুড্ডিস্ট এসোসিয়েশন এর সদস্য দিলিপ বড়ুয়া ও একুশে পদক প্রাপ্ত বিনয় বাঁশী জলদাশের পূত্র বাবুল জলদাশ ।

বক্তব্য রাখেন দেবপ্রিয় বড়ুয়া ননা, পুলক বড়ুয়া, প্রিয়বন্ধন বড়ুয়া, অঞ্জন বড়ুয়া ও টিশু বড়ুয়া প্রমুখ ।

সভায় বক্তারা বলেন, হিংসা বিক্ষুদ্ধ পৃথিবীতে বুদ্ধের সাম্য, মৈত্রী, অহিংসা নীতি পালনের মধ্য দিয়ে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব।
সভায় কধুরখীল গ্রামের সবুজ বড়ুয়া শুভ বিশ্ব বৌদ্ধ সৌভ্রাতৃত্ব সংঘ (যুব) W.F.B(youth) এর সহ সভাপতি নির্বাচিত হওয়ায় মারজিন বিহার পরিচালনা কমিটির পক্ষ থেকে ফুলের অভিনন্দন জ্ঞাপন করা হয়।

সভার শুরুতে পঞ্চশীল প্রার্থনা করেন শিক্ষক মৃদুল কান্তি বড়ুয়া ও আষ্টশীল প্রার্থনা করেন যতীশ চন্দ্র বড়ুয়া।

অলোচনা সভা শেষে বিশ্ব শান্তি কামনায় সমবেত প্রার্থনা করা হয়।

সন্ধ্যায় বিহার প্রাঙ্গনে ফানুস উত্তোলন ও বৌদ্ধ কীর্তন পরিবেশন করা হয়।

অলোচনা সভা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংস্কৃতিক সংগঠক উত্তম কুমার বড়ুয়া।





আর্কাইভ