শিরোনাম:
●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী
রাঙামাটি, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১৭ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » গাবতলীতে পেঁপে চাষে ইন্না’র সাফল্য
প্রথম পাতা » প্রধান সংবাদ » গাবতলীতে পেঁপে চাষে ইন্না’র সাফল্য
সোমবার ● ১৭ অক্টোবর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাবতলীতে পেঁপে চাষে ইন্না’র সাফল্য

---আল আমিন মন্ডল, বগুড়া প্রতিনিধি :: (২ কার্তিক ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৫২মি.) বগুড়ার গাবতলী নেপালতলীতে শীতকালিন সবজী চাষের পাশাপাশি এবারে পেঁপে চাষে সাফল্য এনেছেন আদর্শ কৃষক ইন্না প্রামানিক ৷

সে পেঁপের জমিতে বেশী লাভের আশায় চাষ করেছে আঁদা’সহ ওলকচু সবজি৷ বয়স যখন ২৫বছর তখন থেকে যুবক ইন্না প্রাং কৃষি কাজ করে পরিবারের সবার মুখে হাসি ফুটিয়েছেন৷ ইতিমধ্যে সে মরিচ, টমেটো, পটল, ফুলকপি, শিম চাষ করে বেশ লাভবান হয়েছেন৷ গত ৫বছর যাবত তিনি উন্নত জাতের শাহী পেঁপে চাষ করে লাভবান হয়েছেন৷ তার পেঁপে ক্ষেত ও কলাকৌশল দেখে গাবতলীর প্রায় হাজারো শিক্ষিত বেকার যুবকেরা পেঁপে চাষ করে স্বাবলম্বী হয়েছেন৷ ইন্না নেপালতলী ইউনিয়নের ডি-ডওর গ্রামের মৃত আব্দুস সামাদের পুত্র৷

এবছরে সে ৭০শতক জমিতে উন্নতজাতের দেশীয় শাহী পেঁপের চাষ করেছে৷ পেঁপের চারা, সার, ঔষধ, শ্রমিকসহ ব্যয় হয়েছে ৩৫হাজার টাকা৷ পেঁপে বাগান দাম হয়েছে ৩লক্ষ টাকা৷ তবুও সে পেঁপের বাগান বিক্রি করেনি৷ ন্যার্যমূল্যে পেলে ৪লক্ষাধিক টাকার পেঁপে বিক্রি হবে৷ তবে চুরির হাত থেকে ফলন রক্ষা করার জন্য তিনি জমিতে রাঁত জেগে পাহাড়া দিচ্ছেন৷

ইন্না’র এই সাফল্যের পিছনে গাবতলী কৃষি সম্প্রসারন অধিদপ্তর ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম সার্বিকভাবে সহযোগিতা ও পরামর্শ প্রদান করে আসছেন৷ এমনকি উপ-সহকারী কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলমের পরামর্শে নেপালতলী ইউয়িনের প্রায় ৫শতাধিক বেকার যুবক’সহ কৃষকরা সারাবছর নানা প্রকার সবজী ও পেঁপে চাষ করছেন৷

ফলে ঐ এলাকার প্রায় কৃষক এখন স্বাবলম্বী হয়েছেন৷ একই গ্রামের সবজি চাষী মমিন, সেন্টু, শাহীন, জিয়াউর, ডালিম, রেজা জানান, আমাদের এলাকার উপ-সহকারী কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলমের তথ্য-পরামর্শ ও সার্বিক সহযোগিতার ফলে আমাদের কৃষি কাজে সফলতা ও সাফল্য এসেছে৷

এ খবর পেয়ে পেঁপে বাগান দেখতে যান উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. জাহেদুর রহমান জাহিদ৷ পেঁপে চাষী ইন্না প্রাং জানান, ভবিষ্যতে সে একটি কৃষি খামার প্রতিষ্ঠা করতে চান৷ এছাড়াও এলাকার বেকার যুবকদের ভাগ্যের উন্নয়ন ও স্বাবলম্বী হওয়ার জন্য তিনি পেঁপে চাষের আহবান জানান৷

তিনি প্রতিবেদককে আরো জানান, আমি প্রথমে ৮শতক জমিতে পেপেঁ চাষ করে লাভ হয়েছে ২৫হাজার টাকা৷ এরপর গতবছরে ৩৬শতক জমি থেকে লাভ হয়েছিল প্রায় ২লৰ টাকা৷ এবছরে ৭০শতক জমিতে পেঁপে চাষ করেছি৷ আশাকরছি পেপেঁ বিক্রি করে ৪লৰ টাকা লাভ হবে৷ এছাড়াও আমি একই জমিতে ১৮শতক জমিতে আদা ও ২২শতক জমিতে ওলকচু’র চাষ করেছি৷ এ ২টি সাথি ফসল থেকে ১লৰ টাকা লাভ আশাকরছি৷ একই এলাকার সফল নারী কৃষক নুরজাহান বেগম ও হোসনে আরা বেগম জানান, আমরা সবাই পুরম্নষদের কৃষি কাজে সহযোগিতা করে আসছি৷ এছাড়াও নোপালতলী আমতলীপাড়া গ্রামের আদর্শ কৃষক নুরম্নল ইসলাম উজ্জল ১বিঘা, আকন্দপাড়া গ্রামের রতন ২২শতক, শাহীন ৮০শতক জমিতে পেঁপে চাষ করে সফল হয়েছে৷ তবে পেঁপে চাষের পাশাপাশি ইতিমধ্যে নেপালতলী’র আকন্দপাড়া, ডওর, ডি-ডওর, আমতলীপাড়া, মমিনহাটা, মহিষবাতান ও কাগইলের মীরপুর গ্রাম এখন সবজি গ্রাম হিসাবে বেশ পরিচিতি লাভ করেছে৷ উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম জানান, ইন্না একজন আদর্শ কৃষক৷ কৃষি অধিদপ্তর সবসময় তাকে সহযোগিতা করে আসছে৷ ফলে নেপালতলী ইউনিয়নে পেঁপে চাষে বিপস্নব ঘটিয়েছে৷ গাবতলী উপজেলা কৃষি সমপ্রসারন কর্মকর্তা কৃষিবিদ মোঃ সোহরাব হোসেন জানান, অন্যান্য ফসলের চেয়ে পেঁপে চাষ লাভজনক৷ ইন্না তার দৃষ্টান্ত ৷ এজন্য কৃষি বিভাগের সহযোগিতা অব্যাহত থাকবে৷

গাবতলী উপজেলা কৃষি অফিসার আ. জা. মু. আহসান শহীদ সরকার জানান, পেঁপে চাষে লাভ বেশি৷ কৃষকদের পেঁপে চাষে উত্‍সাহ প্রদান করা হচ্ছে৷

এজন্য মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তাগন কৃষকদের তথ্য ও পরামর্শ দিচ্ছেন৷ আশাকরছি আগামীদিনে পেঁপে ও শীতকালিন সবজি চাষ ও উত্‍পাদন আরো বাড়বে৷





প্রধান সংবাদ এর আরও খবর

আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন  নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)