মঙ্গলবার ● ১৮ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » খেলা » রাঙামাটিতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্ণামেন্ট শুরু
রাঙামাটিতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্ণামেন্ট শুরু
ক্রীড়া প্রতিবেদক :: (৩ কার্তিক ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় বিকাল ৫.০০মি.) রাঙামাটিতে উদ্বোধন করা হলো জেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০১৬৷
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা প্রধান অতিথি হিসেবে মঙ্গলবার ১৮অক্টোবর সকাল ৮টা৩০ মিনিটের দিকে রাঙামাটি চিংহ্লামং মারী স্টেটিডিয়াম মাঠে ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন৷
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. জিল্লুর রহমান৷ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য ত্রিদীপ কান্তি দাশ, জেলা সিভিল সার্জন ডা. স্নেহ কান্তি চাকমা ও জেলা ক্রীড়া অফিসার স্বপন কুমার চাকমা।
প্রধান অতিথির বক্ত্যবে জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের সার্বিক উন্নয়নে যেমন কাজ করে গেছেন ঠিক তেমনি তাঁর সুযোগ্য কণ্যা বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছে৷ তিনি বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নের ন্যয় খেলাধুলার উন্নয়নেও বর্তমান সরকার প্রাথমিক পর্যায় থেকে এ ধরনের উদ্দ্যেগ নিয়েছে৷ যাতে করে ছেলে মেয়েরা ছোট থেকেই খেলাধুলাতে আগ্রহী হয়৷ তিনি বলেন, একটি সুষ্ট সুন্দর জাতি গঠনে খেলা ধুলার কোন বিকল্প নেই৷
জেলা পর্যায়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে (বালক) ১০টি দল ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে (বালিকা) ১০টি দল অংশগ্রহণ করছে৷
আগামী ২২ অক্টোবর চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হবে৷





নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড়
দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর
কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র্যালী
যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত
কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী
কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন