বুধবার ● ১৯ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » খাগড়াছড়ি সেনা রিজিয়নের প্রতিষ্ঠা বার্ষিকী পালন
খাগড়াছড়ি সেনা রিজিয়নের প্রতিষ্ঠা বার্ষিকী পালন
খাগড়াছড়ি প্রতিনিধি :: বর্ণাঢ্য আয়োজনে খাগড়াছড়ি ২০৩ পদাতিক ব্রিগেড ও রিজিয়ন সদর দপ্তরের ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
১৭ অক্টোবর সোমবার দুপুরে খাগড়াছড়ি রিজিয়নের অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন ভারত প্রত্যাগত শরণারর্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান যতীন্দ্র লাল ত্রিপুরা।
এ সময় উপস্থিত ছিলেন,স্থানীয় সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, সেনাবাহিনীর চট্টগ্রাম এরিয়া কমান্ডার(জিওসি) মেজর জেনারেল মো. জাহাঙ্গীর কবির তালুকদার, খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব-উল-আলম ও গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রি. জে. মো. কামরুজ্জামানসহ সামরিক-বেসামরিক কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ সুশীল সমাজের প্রতিনিধিরা।
একই অনুষ্ঠানে মধ্যাহ্নভোজের আগে জাতীয় পর্যায়ে গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় কাবাডি (বালিকা) রানার আপ হওয়ার গৌরব অর্জন করায় মহালছড়ি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের খেলোয়াড়দের ক্রেস্ট ও সম্মাননা প্রদান করে খাগড়াছড়ি সেনা রিজিয়ন।





বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ