শিরোনাম:
●   স্বাস্থ্যসেবা কেন্দ্রকে নিবন্ধনের দায়িত্ব প্রদানের তাগিদ ●   চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে ভারী বর্ষণে জনদুর্ভোগে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের দুঃখ প্রকাশ ●   খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ ●   সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক ●   মিরসরাইয়ে সিএনজি অটোরিকশার সংঘর্ষে আনসার কর্মকর্তা নিহত ●   প্লাবিত নিম্নাঞ্চল; ক্ষতির মুখে আমনের বীজতলা ●   তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের ●   পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ ●   ঈশ্বরগঞ্জে রাস্তা-ড্রেন-ব্রিজের দাবিতে মানববন্ধন ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন ●   বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার ●   আত্রাইয়ে বসতবাড়িতে চুরি: চোরাই মালসহ যুবক গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়ায় কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধের দাবিতে মানববন্ধন ●   রাউজানে সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন ●   ঝালকাঠি ২৫০ শয্যা হাসপাতাল দ্রুত চালুর দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র অর্কের মৃত্যু ●   দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে ●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান
রাঙামাটি, বুধবার, ৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২২ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » ওয়ালটন কারখানায় ৩ দেশের মন্ত্রী
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » ওয়ালটন কারখানায় ৩ দেশের মন্ত্রী
শনিবার ● ২২ অক্টোবর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ওয়ালটন কারখানায় ৩ দেশের মন্ত্রী

---
ঢাকা প্রতিনিধি :: (৭কার্তিক ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.০৩মি.) বাংলাদেশী তৈরি ওয়ালটন পণ্য উচ্চমানের। দামের দিক থেকেও তুলনামূলক সাশ্রয়ী। বিশেষ করে মান নিয়ন্ত্রণ প্রক্রিয়া এবং উৎপাদনের বিভিন্ন পর্যায় দেখে আমরা সন্তুষ্ট। আশা করছি ওয়ালটন উত্তরোত্তর আরো ভালো করবে।’
কথাগুলো বলেছেন সৌদি আরবের যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের পরিকল্পনা ও উন্নয়ন বিষয়ক উপমন্ত্রী ড. খালেদ এফ আল ওতাইবি।

তিনি গত বৃহস্পতিবার গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন কারখানা কমপ্লেক্স পরিদর্শন শেষে একথা বলেন। এসময় তার সঙ্গে ছিলেন ল্যাটিন আমেরিকার দেশ সুরিনামের পরিবহন, যোগাযোগ এবং পর্যটন মন্ত্রী আন্দোজো রুসল্যান্ড এবং মালদ্বীপের অর্থ ও ট্রেজারি প্রতিমন্ত্রী মোহামেদ আশমালী। ওই তিন অতিথির সঙ্গে ছিলেন সংশ্লিষ্ট দেশের উর্ধ্বতন সরকারি কর্মকর্তারা।
বৃহস্পতিবার দুপুরে কারখানা কমপ্লেক্সে পৌঁছলে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান ওয়ালটনের পরিচালক এসএম মাহবুবুল আলম খালিদ।

এসময় ওয়ালটনের উর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ সিরাজুল ইসলাম, কর্নেল (অব.) এসএম শাহাদাত আলম, উদয় হাকিম, আলমগীর আলম সরকার, মোহাম্মদ ইউসুফ আলী ও এনায়েত ফেরদৌস প্রমুখ।
সৌদি উপমন্ত্রী আরো বলেন, ”বিশ্বাস করুন, ওয়ালটনের সামনে বিরাট সম্ভাবনা রয়েছে। সাশ্রয়ী মূল্যে ভালোমানের পণ্য দিয়ে ওয়ালটন সৌদি আরবে তাদের বাজার সম্প্রসারণ করতে পারে।”
সুরিনামের মন্ত্রী আন্দোজো রুসল্যান্ড বলেন, ক্রেতারা সব সময় খোজেন ভালো জিনিস, যত সেরা মূল্যে পাওয়া যায়। ক্রেতাদের এই চাহিদা যারা পূরণ করতে পারে তারাই যোগ্য প্রতিষ্ঠান। সে বিবেচনায় ক্রেতাদের চাহিদা পূরণের সক্ষমতা রয়েছে ওয়ালটনের। ওয়ালটনের এই বিশেষত্ব আজকের বিশ্বের জন্য একটি উদাহরণ হয়ে উঠতে পারে বলে জানান তিনি।
মালদ্বীপের অর্থ ও ট্রেজারি প্রতিমন্ত্রী মোহামেদ আশমালী বলেন, বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। বিশেষ করে ম্যানুফ্যাকচারিং খাতে বিশাল পরিবর্তন এসেছে। মানবসম্পদকে কাজে লাগিয়ে বাংলাদেশ নতুন উচ্চতায় চলে যাচ্ছে।
এর আগে অতিথিরা ওয়ালটনের কর্পোরেট ডক্যুমেন্টারি উপভোগ করেন। তারা ওয়ালটনের প্রোডাক্ট ডিসপ্লে সেন্টার পরিদর্শন করেন। এরপর তিন দেশের ওই অতিথিরা ওয়ালটন কারখানা কমপ্লেক্সে রেফ্রিজারেটর, এলইডি টেলিভিশন, ফাউন্ড্রি অ্যান্ড কাস্টিং প্রজেক্ট, মোল্ড অ্যান্ড ডাই সেকশন এবং অন্যান্য হোম ও ইলেকট্রিক্যাল এ্যাপ্লায়েন্সের উৎপাদন প্রক্রিয়া সরেজমিন পর্যবেক্ষণ করেন।





অর্থ-বাণিজ্য এর আরও খবর

ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড় ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড়
প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস
ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার
পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ
টিমওয়ার্ক ও একাগ্রতাই আমাদের সাফল্যের চাবিকাঠি : পানাম গ্রুপের এমডি টিমওয়ার্ক ও একাগ্রতাই আমাদের সাফল্যের চাবিকাঠি : পানাম গ্রুপের এমডি
ফটিকছড়িতে কোরবানি পশুর চামড়া খালে : পরিবেশ অধিদপ্তরের মামলা ফটিকছড়িতে কোরবানি পশুর চামড়া খালে : পরিবেশ অধিদপ্তরের মামলা
কুরবানির পশুর চামড়ার সিন্ডিকেট আগের চেয়ে বেশী সক্রিয় :  উপযুক্ত দাম নাই কুরবানির পশুর চামড়ার সিন্ডিকেট আগের চেয়ে বেশী সক্রিয় : উপযুক্ত দাম নাই
চাইল্ড পার্লামেন্টের সুপারিশে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বাজেট বৃদ্ধির আশ্বাস ডেপুটি স্পিকারের চাইল্ড পার্লামেন্টের সুপারিশে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বাজেট বৃদ্ধির আশ্বাস ডেপুটি স্পিকারের
খাগড়াছড়িতে ফ্রিল্যান্সিং করে সুমন এর আয় মাসে ৮ লাখ টাকা খাগড়াছড়িতে ফ্রিল্যান্সিং করে সুমন এর আয় মাসে ৮ লাখ টাকা
ঠিকাদার-বিসিকের টানাপোড়নে আটকে আছে রাউজান বিসিক শিল্প নগরী কাজ ঠিকাদার-বিসিকের টানাপোড়নে আটকে আছে রাউজান বিসিক শিল্প নগরী কাজ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)