রবিবার ● ২৩ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » সিলেটে দুই যুবকের সাহসিকতায় বৃদ্ধার প্রান রক্ষা
সিলেটে দুই যুবকের সাহসিকতায় বৃদ্ধার প্রান রক্ষা
সিলেট জেলা প্রতিনিধি :: (৮ কার্তিক ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় বিকাল ৪.৩৮মি.) বৃদ্ধা ছমিরুন (ছদ্দনাম) ভিক্ষা বৃত্তি করেই জীবন চলে তার। খেয়া করে নদী পার হতে লাগে দুই টাকা। সেই টাকা বাঁচাতেই শনিবার বিকেল পাঁচটায় কুশিয়ারা নদীর উত্তর পাড়ে বাড়িতে যেতে উঠে পড়লেন কুশিয়ারা রেলওয়ে সেতুতে। ঠিক তখনই সেতুর ওপর প্রাপ্ত থেকে ভেসে আসল মালবাহী ট্রেনের হুইসেলের শব্দ।
বৃদ্ধার ট্রেনে কাটা পড়ে মূত্যু যখন প্রায় নিশ্চিত। সেতুর নিচ থেকে মানুষের চিৎকার। ঠিক সেই মুহুর্তে দুই যুবক উঠলেন রেল সেতুতে। দৌড় দিয়ে গেলেন বৃদ্ধার কাছে। ট্রেনও উঠে গেলে সেতুর ওপরে। কোন দিকে না থাকিয়ে তারা বৃদ্ধাকে কোলে নিয়ে দৌড় দিলেন সেতুর অন্য প্রান্তের উদ্দেশ্যে। পেছনে তাড়া করে আসছিল ট্রেন। ঠিক সময়েই তারা চলে আসলেন সেতুর দক্ষিণ প্রান্তে। কয়েক সেকেন্ড দেরি হলে হয়ত বৃদ্ধাসহ তারাও কাটা পড়তেন ট্রেনের নিচে।
উদ্ধারকারী দুই যুবকের পরিচয় পাওয়া না গেলেও এই ঘটনা এখন সিলেটের ফেঞ্চুগঞ্জের টক অব দ্যা টাউন হয়ে উঠেছে।
দুই যুবকের অসীম সাহসিকতায় প্রাণ বাঁচলো বৃদ্ধার। রক্ষা পেলো মানবতা। আবারো প্রমানিত হলো মানুষের জন্য মানুষ সত্য তাহার উপর নাই।





আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন