শিরোনাম:
●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন ●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব ●   ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ●   রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি ●   জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট ●   চুয়েটের প্রয়াত শিক্ষার্থী অর্ণব সাহার স্মরণে শোক সভা ●   ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ●   কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী ●   ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ●   প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটি, বুধবার, ৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২৮ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » বগুড়া’য় জনপ্রিয় হচ্ছে ড্রাগন ফলের চাষ
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » বগুড়া’য় জনপ্রিয় হচ্ছে ড্রাগন ফলের চাষ
শুক্রবার ● ২৮ অক্টোবর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বগুড়া’য় জনপ্রিয় হচ্ছে ড্রাগন ফলের চাষ

---বগুড়া প্রতিনিধি :: (১৩ কার্তিক ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.১৫মি.) বাংলাদেশের নতুন ঔষধী-পুষ্টিগুন সম্পন্ন ও উচ্চ ফলনশীল ফল হিসাবে ড্রাগন ফল চাষ এখন দিনদিন জনপ্রিয় হচ্ছে৷ বগুড়ার গাবতলী উপজেলায় বেড়েই চলেছে ড্রাগন ফলের চাষ৷ অনূকুল আবহাওয়া ও উত্‍পাদন খরচ কম হওয়ায় কৃষকরা ড্রাগন ফল চাষে ঝুকে পড়ছে৷ ফলে ড্রাগন ফলের দাম ও চাহিদা বেশী হওয়ায় লাভবান হচ্ছে কৃষক পরিবার৷ শুধু বাংলাদেশে নয় বিশ্বের কয়েকটি দেশের মধ্যে অন্যতম মালয়েশিয়া, চীন, শ্রীলংকা, এশিয়ার বিভিন্ন দেশে এখন ড্রাগন ফলের ব্যাপক চাষ করা হচ্ছে৷ ফলে গাবতলীতে ড্রাগন চাষ ভাল হওয়ায় এখন বানিজ্যিক ভাবে সম্প্রসারণের উজ্জল সম্ভাবনা রয়েছে৷ উচ্চ ফলনশীল প্রচুর পুষ্টিগুন ও বাজারে দাম ভাল থাকায় কৃষকরা অন্যান্য ফসলের পাশাপাশি ড্রাগন চাষ করছে৷ উচু জমিতে ড্রাগন চাষ করতে হয়৷ লাল রংঙ্গের ড্রাগন ফল সাদা শাঁস ও রঙ্গিন শাঁস হয়ে থাকে৷ গাবতলী রামেশ্বরপুরের জাইগুলি গ্রামে এএইচ আজম খানের কৃষি খামারে পরীক্ষামূলক ভাবে ১২শতক জমিতে চাষ করা হয়েছে ড্রাগন৷ একইভাবে মহিষাবানের নিশ্চিন্তপুরে আলমগীর হোসেন ১৫শতক জমিতে চাষ করেছে ড্রাগন৷ এভাবে ছড়িয়ে পড়ছে ড্রাগন ফলের চাষ৷ বগুড়া হটিকালচার ও গাবতলী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় জাইগুলি গ্রামে এএইচ আজম খানের জমিতে লাগানো হয় ড্রাগন ফলের গাছ৷ এখন ১বছরের মাথায় ফলন পাওয়া শুরু হয়েছে৷ যা প্রতিকেজী ৫শ থেকে ৬শ টাকায় বিক্রি হচ্ছে৷ এবছরে ব্যাপক ফল হয়েছে৷ আশা করা হচ্ছে ২৫মন ফল উত্‍পাদন হবে৷ উত্‍পাদন খরচ বাদ দিয়ে ১লক্ষ টাকা লাভ হবে৷ ড্রাগন ফল চাষী এএইচ আজম খান জানান, ১২শতক জমিতে ১শ চারা গাছ লাগিয়েছি৷ নিবিড় পরিচর্যার ফলে প্রতিটি গাছে ভাল ফল হয়েছে৷ পরিক্ষামূলক ভাবে ড্রাগন ফল চাষে ফলন আরো ভাল হলে আগামীদিনে বানিজ্যিকভাবে বেশী জমিতে ড্রাগন চাষের পরিকল্পনা রয়েছে৷ এ ড্রাগন ফল বাগান দেখতে প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে কৃষকরা ছুটে আসছেন৷ ড্রাগন বাগানে সার্বিক পরামর্শ ও তথ্য প্রদান করে আসছেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা আরিফুর রহমান আরিফ৷ এছাড়াও বাগান পরিচযার্য় সবসময় ব্যস্ত সময় পাড় করছেন স্বাধীন, শরিফ, বাদশা, কালাম ও ফুকু৷ তারা আরো জানান, ড্রাগন চাষের পাশাপাশি কৃষি খামারে দেশী-বিদেশী অনেক ফল-ফুল ও ঔষধী গাছ রয়েছে৷ রোপন করা হয়েছে আম, জাম, লিচু, সরিফা, বেল, কাঁঠাল, পিয়ারা, কারেঙ্গা, জলপায়, আমলকি, করচা, সরপুরী, পেঁপে, কদবেল, জামরম্নল, দেও, বাদাম, কাট বাদাম৷ এএইচ আজম খান একটি সফল কৃষি খামার প্রতিষ্ঠা করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন৷ গাবতলী উপজেলা কৃষি কর্মকর্তা আঃ জাঃ মুঃ আহসান শহীদ সরকার জানান, ড্রাগন ফল চাষে কৃষকদের আগ্রহী করে তোলার জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের বিনামূল্যে উপকরন ও প্রাথমিক খরচ এবং পরামর্শ’সহ সহায়তা করা হচ্ছে৷ বর্তমানে গাবতলীতে ড্রাগন ফল চাষ জনপ্রিয় হচ্ছে৷ এ ফল ঔষধী পুষ্টিগুন সমৃদ্ধ ও সৌখিন ফল৷ বসতবাড়ীর আঙ্গিনায় ও ভবনের ছাদে ড্রাগন ফল চাষ করা সম্ভব৷ উপজেলা কৃষি সমপ্রসারন কর্মকর্তা কৃষিবিদ মোঃ সোহরাব হোসেন জানান, ড্রাগন ফল চাষে কৃষকদের উত্‍সাহিত করা হচ্ছে৷ আশাকরছি গাবতলী উপজেলায় ড্রাগন চাষ বাংলাদেশের মধ্যে জনপ্রিয় ও মডেল উপজেলা হবে৷ গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাঃ আহসান হাবিব জানান, ড্রাগন একটি পুষ্টিগুন ও নতুন ফল৷ এ ফলের চাষ সম্প্রসারন হলে কৃষকরা বানিজ্যিভাবে আরো বেশী জমিতে চাষ করবে এবং গাবতলীতে ড্রাগন চাষের উজ্জল সম্ভাবনা রয়েছে৷ ফলে বহু শিক্ষিত কৃষক স্বাবলম্বী হতে পারবে৷
---
কৃষক পরিবারের মুখে ফুটবে হাসি৷ উপ-সহকারী উদ্ভিদ সংরৰণ কর্মকর্তা জুলফিকার আলী হায়দার জানান, জমিতে চারা রোপনের ১বছর পর ফল আসে৷ প্রতিবছরে একটি পূর্নবয়স্ক গাছে ৪০থেকে ৫০টি ফল পাওয়া যায়৷ ১বিঘা জমিতে ড্রাগন ফল চাষে ৯০হাজার টাকা খরচ হয়৷ ৯ফুট পরপর ২টি করে গর্তখুড়ে চারা লাগানো যায়৷ জৈব ও রাসায়নিক সার নিয়মিত দিতে হয়৷ ১বিঘা জমিতে ৩শ চারা রোপন করা সম্ভাব৷ উত্‍পাদন ব্যয় বাদ দিয়ে ১বছরে ১বিঘা জমি থেকে ৩লক্ষ টাকা লাভ করা সম্ভব৷ বর্তমানে বাজারে ৫০থেকে ১শ টাকা ১টি চারা গাছ বিক্রি করা হচ্ছে৷ উপ-সহকারী কৃষি কর্মকর্তা আরিফুর রহমান আরিফ জানান, ড্রাগন ফল চাষে আগ্রহী করতে কৃষকদের প্রশিক্ষণনের ব্যবস্থা করা হয়েছে৷ ড্রাগন ফল লাল টুকটুকে৷ ঔষধীগুন থাকায় উচ্চ রক্ত চাপ হ্রাস ও ডাইবেটিস রোগীদের জন্য উপকারী৷ ডাঃ নীল রতন দেব এমবিবিএস-বিসিএস (স্বাস্থ্য) জানান, বর্তমানে ড্রাগন ফল ঔষধী কাজে ব্যবহার হচ্ছে৷ ড্রাগন ফলে ভিটামিন সি, আয়রন, মিনারেল, ফাইবার ছাড়াও অ্যান্টি এক্সিডেন্ট রয়েছে যা শরীরকে সুস্থ্য ও সবল রাখতে সহায়তা করে৷





অর্থ-বাণিজ্য এর আরও খবর

সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ  এবং বিজিএমইএ সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ
বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ
মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া
ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড় ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড়
প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস
ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার
পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ
টিমওয়ার্ক ও একাগ্রতাই আমাদের সাফল্যের চাবিকাঠি : পানাম গ্রুপের এমডি টিমওয়ার্ক ও একাগ্রতাই আমাদের সাফল্যের চাবিকাঠি : পানাম গ্রুপের এমডি
ফটিকছড়িতে কোরবানি পশুর চামড়া খালে : পরিবেশ অধিদপ্তরের মামলা ফটিকছড়িতে কোরবানি পশুর চামড়া খালে : পরিবেশ অধিদপ্তরের মামলা
কুরবানির পশুর চামড়ার সিন্ডিকেট আগের চেয়ে বেশী সক্রিয় :  উপযুক্ত দাম নাই কুরবানির পশুর চামড়ার সিন্ডিকেট আগের চেয়ে বেশী সক্রিয় : উপযুক্ত দাম নাই

আর্কাইভ