বুধবার ● ৯ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » জমি নিয়ে বিরোধে পিতা পুত্রকে পিটিয়ে জখম
জমি নিয়ে বিরোধে পিতা পুত্রকে পিটিয়ে জখম
ঝিনাইদহ প্রতিনিধি ::(২৫ কার্তিক ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৩৮মি.) ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার হুদা-মাইলমারী গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে পিতা ও পুত্রকে পিটিয়ে আহত করা হয়েছে৷
৯ সভেম্বর বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে এ ঘটনা ঘটে৷ আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে৷
আহতরা হল, ওই গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে দুলাল বিশ্বাস (৬৫) ও তার ছেলে আলমগীর হোসেন (৩৫)৷
আহত দুলাল বিশ্বাস জানান, তারা মোট ৪ ভাই ৷ এর মধ্যে ছোট ভাই আক্কাস আলীকে বাদ দিয়ে ৩ ভাই মিলে প্রায় ১০/১১ মাস আগে ২৬ শতক ফসলী জমি কেনে ৷ এতে ছোট ভাই প্রায়শই ওই জমিতে দখল নিতে যায়৷
এরই জের ধরে সকালে আক্কাস নিজের ছেলেদেরকে সাথে নিয়ে তাকে ও তার ছেলেকে পিটিয়ে মারাত্নক আহত করে৷ এসময় গ্রামবাসীরা তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে বলেও তিনি জানান৷
ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিত্সক ডা. রাশেদ আল মামুন জানান, হাসপাতালে ভর্তি দুইজন রুগীর মাথায় ও শরীরে আঘাতের চিহ্ন থাকলেও তাদের অবস্থা এখন আশংকা মুক্ত ৷ আহতদের যথাসাধ্য চিকিত্সা সেবা দেওয়া হচ্ছে৷





ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা