শিরোনাম:
●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী
রাঙামাটি, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৬ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » রামেক হাসপাতালে ইন্টানী চিকিৎসকদের চিকিৎসাসেবা নিশ্চিতের দাবিতে প্রধানমন্ত্রী স্মারকলিপি
প্রথম পাতা » প্রধান সংবাদ » রামেক হাসপাতালে ইন্টানী চিকিৎসকদের চিকিৎসাসেবা নিশ্চিতের দাবিতে প্রধানমন্ত্রী স্মারকলিপি
মঙ্গলবার ● ৬ ডিসেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রামেক হাসপাতালে ইন্টানী চিকিৎসকদের চিকিৎসাসেবা নিশ্চিতের দাবিতে প্রধানমন্ত্রী স্মারকলিপি

---রাজশাহী প্রতিনিধি :: (২২ অগ্রহায়ন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় বিকাল ৪.৪০মি.) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টানী চিকিৎসকদের সন্ত্রাসী কর্মকান্ড বন্ধ, ভুল চিকিৎসায় রোগী মৃত্যুরোধ, চিকিৎসায় অব্যবস্থা রোধ, দুর্নীতি বন্ধ হাসপাতালের চিকিৎসাসেবা নিশ্চিতের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ।
৬ ডিসেম্বর মঙ্গলবার বেলা ১১ টায় রাজশাহী জেলা প্রশাসকের মাধ্যমে এ স্মারকলিপি পেশ করা হয়। তবে জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পারভেজ রায়হান স্মারকলিপি গ্রহণ করেন।

এর আগে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের নেতাকর্মীরা নগরীর কোর্ট শহীদ মিনার চত্ত্বরে জমায়েত হয়ে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করেন।

এসময় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবার নামে ইন্টানী চিকিৎসকদের তান্ডব, হাসপাতাল পরিচালনায় অবব্যবস্থাপনা, সকল দুর্নীতি অনিয়ম রোধ ও সু চিকিৎসা নিশ্চিতের দাবিতে স্লোগান দেয়া হয়।

এতে নেতৃত্ব দেন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সভাপতি লিয়াকত আলী ও সাধারণ সম্পাদক মো. জামাত খান।
স্মারকলিপি প্রদান শেষে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান বলেন, দালাল চক্রের কারণে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাসেবা ভেঙ্গে পড়েছে। চিকিৎসার নামে ইন্টানী চিকিৎসকরা রোগীদের সঙ্গে চরম দুব্যবহার করছেন। সামান্য প্রতিবাদ করলে রোগীর স্বজনদের ওপর হামলা, নির্যাতন এমনকি পুলিশে সোপর্দ করার ঘটনাও ঘটেছে। এ নিয়ে রাজশাহীর মানুষ ক্ষুব্ধ হয়ে উঠেছে।
জামাত খান সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, চিকিৎসকদের একটি গ্রুপ সিন্ডিকেট করে রামেক হাসপাতালে নানা অপকর্ম, দুর্ণীতি ও দালালের আখড়ায় পরিনত করেছেন। এসব বন্ধ না হলে খুব শিগগিরই রাজশাহীতে সু চিকিৎসা সেবার দাবিতে আন্দোলন সংগ্রাম গড় তোলা হবে।
রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ নেতৃবৃন্দ তাদের স্মারকলিপিতে হাসপাতালের চিকিৎসার মান নিশ্চিতের দাবিতে ১৩ দফা অভিযোগ তুলে ধরেন। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো, চিকিৎসকদের যেখানে সেখানে প্রাইভেট প্যাকটিসে মত্ত থাকা, সরকারি হাসপাতালের চিকিৎসকদের সহায়তায় রাজশাহীতে ব্যঙের ছাতারমতো গড়ে উঠেছে বেসরকারি ক্লিনিক হাসপাতাল, ক্লিনিক, প্যাথলজি। আর সেখানে এসব চিকিৎসকরা মোট অংকের টাকার বিনিময়ে চিকিৎসা দিয়ে আসছেন।
রামেক হাসপাতালের এনজিওগ্রাম মেশিন দির্ঘদিন ধরে কোনো কাজে আসছে না। হাসপাতালের চিকিৎমক সন্ত্রাসীরেদ গডফাদার রইসউদ্দিন ১৩ বছরের বেশী সময় ধরে এখানে চাকরির সুবাদে বিশাল সিন্ডিকেট গড়ে তুলেছে। ফলে রোগীদের পরীক্ষা নিরিক্ষার নামে কথায় কথায় তিনি এনজিও গ্রাম ও রোগীদের রিং পরানোর নামে চাপ প্রয়োগ করেন। সরকারের ছত্রছায়ায় থেকে চিকিৎসার নামে অপচিৎিসা দিয়ে আসলেও ক্ষমতার কারণে তার বিরুদ্ধে কেনো ব্যবস্থা নেয়া হয়না।

ডা. রইসের ক্ষমতার উৎস কোথায় এ বিষয়ে প্রশ্ন তুলে স্মারকলিপিতে আরো উল্লেখ করা হয়, অঅগামী ২০ ডিসেম্বর তিনি জাপানে যাবেন। ইতিমধ্যে আমেরিকাসহ বিভিন্ন দেশে গেছেন এর উৎস্য কোথায়। এগুলো খুজে বের করার দাবি জানানো হয়।
এছাড়া স্মারকলিপিতে চিকিৎসার মান বৃদ্ধি, ওষুধ সরবরাহ, এ অঞ্চলের মানুষের আয়ের সঙ্গে সঙ্গতি রেখে চিকিৎসা ফি রির্ধারন, ওষুধ চুরি রোধ, অবৈধ ক্লিনিক প্যাথলজি বন্ধ, কথিত ওষুধ কোম্পানিসমুহ অবিলম্বে বন্ধেরও জোর দাবি জানানো হয়।

মোটা অংকের টাকার বিনিময়ে রেজিষ্ট্রেশন বিহীন কোম্পানীর ওষুধ ব্যবস্থাপত্রে লিখে রোগীদের সঙ্গে প্রতারণা বন্ধ করারও দাবি জানানো হয়েছে। ওয়ার্ডে ওয়ার্ডে কর্তব্যরত রেজিষ্টার, চিকিৎসক ও ওষুদের তালিকা টানানোর দাবিও জানানো হয়। হাসপাতালের অবকাঠামো সম্প্রসারণের দাবি জানানো হয় স্মারকলিপিতে।
স্মারকলিপি প্রদানকালে অন্যদের মধ্যে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাংগাঠনিক সম্পাদক দেবাশিষ প্রামাণিক দেবু, ভাষা সৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জি, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান, পবা উপজেলা জাপার সভাপতি আব্দুল মালেক, এ্যাডভোকেট অংকুর সেন, ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি আলহাজ হারুনার রশিদ, রাজশাহী বেনেতি ব্যবসায়ী সমিতির সহসভাপতি মহেষচন্দ্র, রাজশাহী চেম্বারের সাবেক পরিচালক এম. শরিফ, নারী উদ্যোক্তা উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান সেলিনা বেগম, ভাইস প্রেসিডেন্ট শাহীনা বেগম, নারী সাংবাদিক আফরোজা খাতুন হেলেন, জাতীয় আদিবাসী পরিসদের দফতর সম্পাদক সুভাষ চন্দ্র হেবম্ব্রন, যুবমৈত্রীর সহসভাপতি শাহীন শেখ ও জামিল হোসেন জনি প্রমুখ।
স্মারকলিপির অনুলিপি স্বস্থ্যমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, স্থানীয় সাংসদ, স্বাস্থ অধিদফতরের মহাপরিচালক, রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাজশাহী মেট্টোপলিটন পুলিশ কমিশনারকেও প্রদান করা হয়।





প্রধান সংবাদ এর আরও খবর

আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন  নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন

আর্কাইভ