শিরোনাম:
●   জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন ●   সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ●   পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ ●   গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ●   রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন ●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট ●   নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা ●   খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ ●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু ●   ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা ●   ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল ●   ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ●   রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর ●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫ ●   রংপুরে একই পরিবারের চারজন হত্যাকাণ্ডে সাইফুল হকের তীব্র নিন্দা ●   হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার ●   চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন ●   আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   ঝালকাঠিতে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে জেলা কর্মশালা ●   রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব ●   ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন ●   আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা ●   ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক
রাঙামাটি, শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১৬ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » চলনবিল এলাকায় ৪০ কোটি টাকার মধু উৎপাদনের সম্ভাবনা
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » চলনবিল এলাকায় ৪০ কোটি টাকার মধু উৎপাদনের সম্ভাবনা
শুক্রবার ● ১৬ ডিসেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চলনবিল এলাকায় ৪০ কোটি টাকার মধু উৎপাদনের সম্ভাবনা

---

চাটমোহর প্রতিনিধি :: (২ পৌঁষ ১৪২৩ বাঙরা: বাঙরাদেশ সময় রাত ৮.১২মি.) চলনবিলের প্রত্যন্ত এলাকার মাঠ গুলো ছেয়ে গেছে সরিষার হলুদ ফুলে-ফুলে। যে দিকে তাকানো যায় চারিদিকে কেবল হলুদের সমারোহ। দেখে যেন প্রাণ জুড়িয়ে যায়। চলনবিল এলাকায় চলতি মৌসুমে প্রায় ৪০ হাজার হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। চলনবিলকে সুশোভিত করতে প্রকৃতি যেন উদার। সরিষার হলুদ ফুলে ফুলে পাখা মেলছে মৌমাছি। মৌমাছির গুঞ্জনে যেন মাতাল হয়েছে চলনবিলের বাতাস। চলতি মৌসুমে চলনবিলে সরিষা ফুল থেকে মধু সংগ্রহের জন্য দেশের বিভিন্ন এলাকা থেকে প্রায় ৮ শতাধিক মৌ-চাষি মৌবক্স নিয়ে চলনবিলের বিভিন্ন স্থানে উপকারী খাদ্য পণ্য মধু সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন। চলনবিলের বুক চীরে বয়ে যাওয়া বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের দুইপাশ, মান্নান নগর- চাটমোহর সড়কের দুই পাশ সহ চলনবিলের পরতে পরতে মৌচাসীরা এখন মধু সংগ্রহে ব্যস্ত। চলতি মৌসুমে চলনবিল এলাকা থেকে প্রায় আড়াই হাজার টন মধু সংগ্রহ হতে পারে বলে জানান উত্তরাঞ্চল মৌচাষী সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম।
গ্রাম বাংলার দাদী নানীরা নতুন শিশু ভূমিষ্ঠ হবার পর তার মুখে প্রাকৃৃতিক খাদ্য মধু দিয়ে স্বাগত জানান পৃথিবীতে। খাদ্য হিসেবে, মিষ্টি হিসেবে, চিকিৎসা ও সৌন্দর্য্য চর্চায় তরল আঠালো মিষ্টি জাতীয় পদার্র্থ মধুর ব্যাপক ব্যবহার লক্ষ্য করা যায়। বাংলাদেশে সাধারণত এপিস ফ্লোরিয়া, এপিস সেরানা ইন্ডিকা, এপিস মেলিফ্লেরা, এপিস ডর্র্সাটা জাতের মৌমাছি চাষ করা হয়। মৌমাছিরা ফুল থেকে নেকটার বা পুষ্পরস হিসেবে সংগ্রহ করে মৌচাকে জমা রেখে প্রাকৃতিক নিয়মে বিশেষ প্রক্রিয়ায় পূর্ণাঙ্গ মধু তৈরী করে কোষে আবদ্ধ রেখে সংরক্ষণ করে। এটি অগাজানোশীল মিষ্টি জাতীয় বিশুদ্ধ পদার্থ। অপ্রক্রিয়াজাত মধুতে ১৪ থেকে ১৮ শতাংশ আদ্রতা থাকে। ফুলের পরাগের মধুতে থাকে ২৫ থেকে ৩৭ শতাংশ গ্লুকোজ, ৩৪ থেকে ৪৩ শতাংশ ফ্রুক্টোজ, ৫ থেকে ১২ শতাংশ মন্টোজ, ২২ শতাংশ অ্যামাইনো এসিড, ২৮ শতাংশ খনিজ লবন, ১১ শতাংশ এনজাইম। ১শ গ্রাম মধুতে পাওয়া যায় ২৮৮ ক্যালরী। এসময়ে সরিষা কালোজিরা ধনিয়াসহ বিভিন্ন ফুল থেকে মৌমাছি পুষ্প রস সংগ্রহ করে। চলনবিল এলাকার চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর, তাড়াশ, রায়গঞ্জ, উল্লাপাড়া, শাহজাদপুর, বড়াইগ্রাম, গুরুদাসপুর, সিংড়া ও আত্রাই উপজেলার বিভিন্ন স্থানে ব্যাপক ভাবে এ শস্য গুলো চাষ হওয়ায় প্রতিবছর এসময় দেশের বিভিন্ন এলাকার মৌচাষীরা মৌবক্স নিয়ে আসেন এ এলাকায়। আবহাওয়া অনুকূলে থাকলে চলতি মৌসুমে চলনবিল অঞ্চল থেকে প্রায় আড়াই হাজার টন মধু আহরণের আশাবাদ ব্যক্ত করেছেন মৌচাষীরা। পর পরাগায়ন উদ্ভিদের বংশ বিস্তারের ক্ষেত্রেও মৌমাছি ভূমিকা রাখে। মৌবক্স ছাড়াও গাছের শাখা দেয়ালের কার্নিশসহ বিভিন্ন জায়গায় দেখা যায় প্রাকৃতিক মৌচাক।
চাটমোহরের বড় গুয়াখরা গ্রামের মায়ের দোয়া মৌখামারের মালিক আবুল কালাম মধু সংগ্রহের জন্য অস্থায়ী আবাস গড়েছেন চলনবিলের চাটমোহরের ধরমগাছা এলাকায়। কালামের বাবা নবীর উদ্দিন মধু সংগ্রহের কাজ করছেন। তিনি জানান, ১৫০ টি মৌবক্স রয়েছে তার খামারে। ৮ থেকে ১০ দিন পর পর বক্স থেকে মধু সংগ্রহ করা হয়। প্রতিটি বক্স থেকে গড়ে ২ থেকে ৩ কেজি মধু পাওয়া যায়। রাণী মৌমাছি বক্সে আটকে রাখা হয়। অন্য মৌমাছিরা সরিষা ক্ষেত থেকে মধু এনে মৌবক্সে জমা করে। দেড় দুই মাস এভাবে মধু সংগ্রহ করা যাবে। তবে পাইকারী ক্রেতারা সিন্ডিকেট করায় তারা এসময় মধুর ন্যায্য মূল্য পান না বলে জানান।
চলনবিলে মধু সংগ্রহে এসেছেন সাতক্ষীরা জেলার শ্যামনগরের মৌ-চাষি মোস্তাফিজুর রহমান। তিনি জানান, প্রতি বছরই চলনবিল এলাকায় মধু সংগ্রহে আসেন তারা। অস্থায়ী ঘর তৈরী করেন। এবছর ও এসেছেন। মধু সংগ্রহে এখন ব্যস্ত সময় পার করছেন। সম্ভাবনাময় এ পণ্য রফতানী করে বিপুল পরিমান বৈদেশিক মূদ্রা আয় করা সম্ভব বলে তিনি জানান।
আল্লাহর দোয়া নামক খামারের মালিক মোস্তফা জানান, সরিষার জমির পাশে মৌবক্স রেখে মৌমাছি ছেড়ে দেয়া হয়। মৌমাছির দল সরিষা ফুল থেকে মধু আহরণ করে বক্সে থাকা মৌচাকে জমা করে। পরে তারা সেখান থেকে মধু সংগ্রহ করেন। বর্তমানে প্রতিমণ মধু ৬ থেকে ৭ হাজার টাকায় বিক্রি হচ্ছে।
উত্তরাঞ্চল মৌচাষী সমিতির সভাপতি চাটমোহরের জাহাঙ্গীর আলম জানান, চলনবিল এলাকা থেকে এ বছর প্রায় আড়াই হাজার টন মধু আহরণের সম্ভাবনা রয়েছে। যার আর্থিক মূল্য প্রায় ৪০ কোটি টাকা। প্রায় মাস খানেক পূর্ব থেকে বগুড়া যশোর কুষ্টিয়া খুলনা সাতক্ষিরা পাবনা নাটোর সিরাজগঞ্জের প্রশিক্ষিত ৮ শতাধিক মৌখামারী মধু সংগ্রহ করছেন। সেখানে দেড় থেকে ২ হাজার শ্রমিকের কর্মসংস্থান হয়েছে। একজন মৌচাষী এ মওসুমে গড়ে প্রায় ৩ টন করে মধু সংগ্রহ করবে। এ এলাকার মধুর গুনগত মান ভাল হওয়ায় বিভিন্ন কোম্পানী চলনবিলের মাঠ থেকে অপরিশোধিত মধু সংগ্রহ করে। গত বছর জাপানে প্রায় ১শ টন মধু রফতানী করা হয়। কয়েক দিন পূর্বে স্লোভেনিয়ার কৃষি মন্ত্রীর নেতৃত্বে একটি মধু বিশেষজ্ঞ দল চলনবিল এলাকার মধু চাষ পরিদর্শন করেছে। তারা মধু কিনতে আগ্রহ প্রকাশ করেছে। তবে সরকারী ভাবে পদক্ষেপ নিলে মধু হতে পারে আমাদের অন্যতম রফতানী পণ্য।
তাড়াশ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফুল ইসলাম জানান, মধুর উৎপাদন নির্ভর করে আবহাওয়ার উপর। আবহাওয়া ভাল থাকলে উৎপাদন বেশি হয়। চলনবিল এলাকার বিস্তির্র্ণ মাঠ জুরে সরিষার হলুদ ফুলে ছেয়ে গেছে। মধু চাষিদের প্রশিক্ষণের মাধ্যমে মধু সংগ্রহ বিষয়ে প্রশিক্ষিত করা হয়েছে। আশা করছি আবহাওয়া অনুকুলে থাকলে চলতি মৌসুমে সরিষা এবং মধু উভয়ের উৎপাদন ভাল হবে।





অর্থ-বাণিজ্য এর আরও খবর

নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ  এবং বিজিএমইএ সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ
বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ
মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া
ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড় ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড়
প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস
ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার
পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ
টিমওয়ার্ক ও একাগ্রতাই আমাদের সাফল্যের চাবিকাঠি : পানাম গ্রুপের এমডি টিমওয়ার্ক ও একাগ্রতাই আমাদের সাফল্যের চাবিকাঠি : পানাম গ্রুপের এমডি

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)