মঙ্গলবার ● ২০ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে শিশুর লালন-পালন বিষয়ক প্রশিক্ষণ
গাজীপুরে শিশুর লালন-পালন বিষয়ক প্রশিক্ষণ
গাজীপুর জেলা প্রতিনিধি :: (৬ পৌষ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৪.৫৫মি.) গাজীপুর জেলা পরিষদের প্রশিক্ষণ কক্ষে ২০ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১০টায় ৩দিন ব্যাপী মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক পরিচলিত এবং ইনস্টিটিউট অব চাইল্ড এন্ড হিউম্যান ডেভেলপমেন্ট (আইসিএইচডি) কর্তৃক বাস্তবায়িত প্রারম্ভিক মেধাবিকাশ দক্ষতা বৃদ্ধি কর্মসূচীর “শিশুর লালন-পালন (প্যারেন্টিং) বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা” উদ্বোধন করা হয়েছে।
কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাহী কর্মকর্তা কে.এম রাহাতুল ইসলাম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা আয়েশা আক্তার, ইনস্টিটিউট অব চাইল্ড এন্ড হিউম্যান ডেভেলপমেন্টের (আইসিএইচডি) নির্বাহী পরিচালক মাহমুদা আকতার, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. নাসির উদ্দিন প্রমুখ।
শিশুর প্রারম্ভিক মেধা ও সার্বিক বিকাশ সমন্ধে মাঠ পর্যায়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিজ্ঞান ভিত্তিক জ্ঞান ও সচেতনা বৃদ্ধির মাধ্যমে শিশুর প্রারম্ভিক যত্ন ও বিকাশের সমন্বিত নীতি বাস্তবায়ায়নে সহায়তা ও অন্যান্য বিষয়ে প্রশিক্ষণ দেন ইনস্টিটিউট অব চাইল্ড এন্ড হিউম্যান ডেভেলপমেন্টের (আইসিএইচডি) শিশু বিকাশ বিষয়ক বিশেষজ্ঞ মোঃ মোশাররফ হোসেন ও শাহনাজ পারভীন ডেইজি।
প্রশিক্ষণ কর্মশালায় গাজীপুর সিটি কর্পোরেশনের মহিলা কাউন্সিলর ও কর্মকর্তাসহ ২৫জন উপস্থিত ছিলেন। ২২ ডিসেম্বর বৃহস্পতিবার বিকালে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ প্রদানের মধ্য দিয়ে কর্মশালা শেষ হবে।





গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা