শিরোনাম:
●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি
রাঙামাটি, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৮ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » ঢাকায় গৃহবধু উর্মীর রহস্যজনক মৃত্যু
প্রথম পাতা » অপরাধ » ঢাকায় গৃহবধু উর্মীর রহস্যজনক মৃত্যু
বুধবার ● ২৮ ডিসেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঢাকায় গৃহবধু উর্মীর রহস্যজনক মৃত্যু

---পাবনা প্রতিনিধি :: (১৪ পৌষ ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৪৭মি.) ঢাকার আদাবরে স্বামীর ভাড়াটিয়া বাসায় পাবনার মেয়ে গৃহবধু তাসলিমা খাতুন উর্মী (২৫) এর রহস্যজনক মৃত্যু হয়েছে। উর্মীকে হত্যা করা হয়েছে না তিনি আÍহত্যা করেছেন তা নিয়ে উর্মীর পিতা ও আত্মীয়সজনদের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা বৃদ্ধি পাচ্ছে। পুলিশ গত ২৪ ডিসেম্বর রাত সোয়া ৮ টায় ঢাকা আদাবর থানার শেখেরটেক এর ভাড়াটিয়া ফ্লাট বাসার ৫ তলা থেকে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় নিহত উর্মীর মৃত দেহ উদ্ধার করেছে।
সূত্রমতে জানা গেছে, নিহত উর্মী পাবনার সাঁথিয়া উপজেলার করমজা গ্রামের মো. মোকসেদ আলীর কন্যা। বিগত ২০১২ সালের ২৩ মার্চ সাঁথিয়া উপজেলার বায়াগ্রামের মৃত আজগর আলী প্রামাণিকের পুত্র আব্দুল আলিমের সাথে করমজা গ্রামের মোকসেদ আলীর কন্যা তাসলিমা খাতুন উর্মীর বিবাহ হয়।

বিবাহের পর প্রথমে স্বামী-স্ত্রী ঢাকার রাজাবাজার এলাকায় ভাড়াটিয়া বাসায় বসবাস করতো। এরপর তারা ঢাকা আদাবর শেখেরটেক রোড নং-১০, বাসা নং-২৬/এ, এর ৫ম তলার উত্তর পাশে ফ্লাটে বসবাস করতো। স্বামী-স্ত্রী উভয়ই ঢাকা ল্যাব এইডে চাকুরী করতো। উর্মী ছিল রিসিপসনে এবং স্বামী আব্দুল আলিম ডেপুটি ম্যানেজার পদে কর্মরত ছিলেন।
গত ২৪ ডিসেম্বর সকাল ৮টার দিকে উর্মী তার পিতা মোকসেদ আলীর সাথে মোবাইল ফোনে কথাবর্তা বলেন।

এদিন বেলা ৪ টার দিকে ০১৬৭০-৮৬০৩১০ মোবাইল নম্বর থেকে কথিত মামুন নামের এক যুবক উর্মীর পিতা ও উর্মীর ছোট বোনকে জানায়, আপনাদের মেয়ে উর্মী সম্ভবত মারা গেছে। মেয়ের মৃত্যুর সংবাদ পেয়ে উর্মীর মা রত্মা খাতুন তার জামাই আলিমকে ফোন করে উর্মীর সম্পর্কে জানতে চায়। তখন জামাই আলিম জানায়, আমি অফিসে আছি পরে জানাচ্ছি।

নিহত উর্মীর মামা পাবনা মটর মালিক শেরে খান লাল বাবু জামাই আলিমকে ওই দিন রাত ৭ টার দিকে ফোন করলে তিনি বলেন, আমি বাসার সামনে, বাসার গেট বন্ধ ও তালা মারা। বাসাওয়ালা বাড়ি নেই, আমি দেখছি। এর ১০/১৫ মিনিট পরে জামাইকে পুনরায় ফোন করলে তিনি চিৎকার করে কেদে ফেলে বলেন, উর্মী গলায় ফাঁসি নিয়েছে। এরপর আদাবর থানার পুলিশ রাত সোয়া ৮ টার দিকে বাসার ৫ তলার সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁসি নেওয়া ঝুলন্ত অবস্থায় উর্মীর মৃতদেহ উদ্ধার করে। এরপর পুলিশ উর্মীর লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের ফরেনসি মেডিসিন বিভাগে প্রেরণ করেন।

ময়না তদন্ত শেষে ২৫ ডিসেম্বর উর্মীর মৃতদেহ তার পিতার কাছে হস্তাস্তর করা হয়। ওই দিনই উর্মীর মৃতদেহ পাবনার সাঁথিয়া উপজেলার করমজা গ্রামে পিতার বাড়িতে নিয়ে আসা হয় এবং নামাজে জানাজা শেষে পারিবারিক গোরস্তানে দাফন করা হয়। উর্মীর মৃতদেহ পাবনার সাঁথিয়া গ্রামের বাসায় নিয়ে আসার সময় ঢাকা থেকে জামাই আব্দুল আলিম সহ ৩ জন সঙ্গে এসেছিল। গ্রামের বাড়িতে নিহত উর্মীর মৃত্যু সম্পর্কে আলিমকে প্রশ্ন করা হলে তিনি আবলতাবল বলার সময় উর্মীর আত্মীয়স্বজনের রোশানল থেকে রক্ষা করতে আলিমের লোকজন এসে জোরপূর্বক তাকে নিয়ে যায়। ঘটনার পর থেকে আলিমের সাথে শ্বশুর মোকসেদ আলী ও তার আত্মীয়স্বজনদের সাথে কোন যোগাযোগ নেই। উর্মীর পিতা মোকসেদ আলী জানান, মেয়ে উর্মীর ইচ্ছামতো মেয়েকে আলিমের সাথে বিয়ে দেওয়া হয়। তাদের পারিবারিক অশাস্তি হলেও উর্মী পিতা-মাতাকে কখনো তা জানায়নি। উর্মীর পিতা মনে করেন জামাই আলিম তার মেয়ে উর্মীকে হত্যা করে হত্যাকান্ড ঘটনাকে ধামাচাঁপা দেওয়ার জন্য আÍহত্যার নাটক সাজিয়েছেন।

এ ব্যাপারে আবাদর থানায় অস্বাভাবিক মৃত্যু মামলা হয়েছে। মামলা নং-১০১৪, তাং-২৪/১২/২০১৬ ।

উল্লেখিত মামলার তদন্তকারি কর্মকর্তা আদাবর থানার এসআই আব্দুল্লাহ আল মামুন শাহ্ কে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, নিহত উর্মীর মৃতদেহ ময়না তদন্ত করা হয়েছে। মেডিকেল রিপোর্ট পাওয়া গেলে উর্মীর মৃত্যু সম্পর্কে সঠিক তথ্য জানা যাবে।





অপরাধ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)