বুধবার ● ২৮ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » মুক্তিযোদ্ধা কালা মিয়া আর নেই : রাষ্ট্রিয় মর্যাদায় দাফন সম্পন্ন
মুক্তিযোদ্ধা কালা মিয়া আর নেই : রাষ্ট্রিয় মর্যাদায় দাফন সম্পন্ন
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: (১৪ পৌষ ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ৮.০০মি.) বীরমুক্তিযোদ্ধা ইসমাঈল আলী কালা মিয়া ইন্তিকাল করেছেন। ২৮ ডিসেম্বর বুধবার দুপুর ১২ টায় তিনি শেষ নিঃ শ্বাস ত্যাগ করেন। ইন্না—রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর।
তিনি বিশ্বনাথ উপজেলার বিশ্বনাথ সদর ইউনিয়নের নতুন সিরাজপুর গ্রামের বাসিন্দা। মৃত্যুকালে তিনি স্ত্রী ২ ছেলে, ৫ মেয়েসহ অসংখ্য আত্বীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
বাদ মাগরিব বীর মুক্তিযোদ্ধা মরহুম ইসমাঈল আলী কালা মিয়াকে রাষ্ট্রিয় মর্যাদায় দাফন শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অমিতাভ পরাগ তালুকদার, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম পিপিএম, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ছয়ফুল হক, মুক্তিযোদ্ধা কমান্ডার ওয়াহিদ আলী, ডেপুটি কমান্ডার রনজিত ধর ও ইউপি সদস্য আব্দুল মোমিন মামুন। জানাযার নামাজে বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক লোকজন উপস্থিত ছিলেন।





জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি
বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি
আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪