বুধবার ● ২৮ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়ি অনলাইন প্রেস ক্লাব কমিটি গঠন
খাগড়াছড়ি অনলাইন প্রেস ক্লাব কমিটি গঠন
খাগড়াছড়ি জেলা প্রতিনিধি :: (১৪ পৌষ ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ৮.৩৮মি.) খাগড়াছড়ি অনলাইন প্রেস ক্লাবের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
২৮ ডিসেম্বর বুধবার বিকেলে জেলা শহরের গরুবাজারস্থ খাগড়াছড়ি অনলাইন প্রেস ক্লাব’র অস্থায়ী কার্যালয়ে হিল টাইমস টুয়েন্টিফোর ডট কম’র সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন এর সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় হিলটাইমস টুয়েন্টিফোর ডটকম এর আব্দুল্লাহ আল-মামুনকে আহবায়ক ও সিএইচটিমিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর মো. মাইনউদ্দিনকে সদস্য সচিব করে ৬ সদস্য বিশিষ্ট খাগড়াছড়ি অনলাইন প্রেস ক্লাবের আহবায়ক কমিটির নাম ঘোষণা করেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন,স্বাধীন বাংলা টুয়েন্টিফোর ডটকম এর মো. আব্দুর রউফ, প্রভাতের ডাক ডটকম এর মনিরুল ইসলাম মাহিম, আমার বার্তা ডটকম এর মো. এরশাদ হোসেন চৌধুরী ও রাহাত বার্তা ডটকম এর সৈয়দ মো. গোলাম মোরশেদ।
আগামী ১ মাসের মধ্যে সাধারণ সভার মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি করার সিদ্ধান্ত গ্রহন করা হয় বলে খাগড়াছড়ি অনলাইন প্রেস ক্লাবের আহবায়ক আব্দুল্লাহ আল-মামুন সিএইচটি মিডিয়া খাগড়াছড়ি জেলা প্রতিনিধিকে জানান।





খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১