সোমবার ● ২ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » খেলা » বিশ্বনাথে বিজয় দিবস ক্রিকেট টুর্নামেন্ট
বিশ্বনাথে বিজয় দিবস ক্রিকেট টুর্নামেন্ট
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: (১৯ পৌষ ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় বিকাল ৫.৫০মি.) বিশ্বনাথে ১৭তম বিজয় দিবস নক-আউট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। ২ জানুয়ারি সোমবার দুপুরে বিশ্বনাথ উপজেলা ক্রিকেট এসোসিয়েশন আয়োজিত উপজেলার (দক্ষিণ বিশ্বনাথ) বঙ্গবন্ধু ষ্টেডিয়াম মাঠে এ খেলার উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলহাজ্ব পংকি খান। খেলার উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক।
ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি জুবেল আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফয়জুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংবাদিক মোসাদ্দেক হোসেন সাজুল, ইউপি সদস্য নেওয়াজ আহমদ সেলিম, আ.লীগ নেতা শাখাওয়াত হোসেন, ফজলুর রহমান, সমাজসেবক ফজলু মিয়া, মতিন আহমদ, বিশ্বনাথ ক্রিকেট এসোসিয়েশনের সাবেক সভাপতি শামছুল ইসলাম মুমিন, রাসেল আহমদ, শেক সালা উদ্দিন, সুব্রত সুমন দেব, সাবেক সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য অসিত রঞ্জন দেব, ধারাভাষ্যকার জুয়েল আহমদ নূর, এম দিলসাদ আহমদ, জিয়াউল, ক্রিকেট এসোসিয়েশনের সহ-সভাপতি রহিম আহমদ, সিরাজুল ইসলাম খোকন, সহ-সাধারণ সম্পাদক তাহিরুল ইসলাম, দিহান, সাংগঠনিক সম্পাদক খালেদ আহমদ, প্রচার ফাহিম আহমদ, আম্পার প্রতিনিধি আমিনুল ইসলাম প্রমুখ।





দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর
কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র্যালী
যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত
কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী
কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন
রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল