শিরোনাম:
●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
রাঙামাটি, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৩ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » রাঙামাটিতে উচ্চমূল্যের ফসল-ফল ও মসলা উৎপাদন প্রযুক্তি বিষয়ের ৩দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » রাঙামাটিতে উচ্চমূল্যের ফসল-ফল ও মসলা উৎপাদন প্রযুক্তি বিষয়ের ৩দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু
মঙ্গলবার ● ৩ জানুয়ারী ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটিতে উচ্চমূল্যের ফসল-ফল ও মসলা উৎপাদন প্রযুক্তি বিষয়ের ৩দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু

---ষ্টাফ রিপোর্টার :: (২০ পৌষ ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় বিকাল ৪.৩৪মি.) রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ-সিএইচটিডিএফ-ইউএনডিপি এর বাস্তবায়নে এবং ডানিডার অর্থায়নে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে কৃষি ও খাদ্য নিরাপত্তা প্রকল্প (২য় পর্যায়) এর আওতায় উচ্চমূল্যের ফসল-ফল ও মসলা উৎপাদন প্রযুক্তি বিষয়ের উপর রাঙামাটি কৃষি বিভাগের বিভিন্ন উপজেলার ২৫জন উপ-সহকারীদের ৩দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
রাঙামাটি জেলা প্রাণী সম্পদ বিভাগের সম্মেলন কক্ষে মঙ্গলবার ৩জানুয়ারী সকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মশালার উদ্ধোধন করেন।
জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক রমনী কান্তি চাকমা ও ইউএনডিপি-সিএইচটিডিএফ এর জেলা ব্যবস্থাপক ঐশ্বর্য চাকমা উপস্থিত ছিলেন। কর্মশালায় স্বাগত বক্তব্য দেন কৃষি ও খাদ্য নিরাপত্তা প্রকল্পের জেলা কর্মকর্তা সুকিরণ চাকমা। অনুষ্ঠান পরিচালনা করেন কৃষি ও খাদ্য নিরাপত্তা প্রকল্পের মাষ্টার ট্রেইনার শিখা চাকমা।
প্রশিক্ষণ কর্মশালা উদ্ধোধনকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, বাংলাদেশ কৃষি নির্ভরশীল দেশ। দেশের জাতীয় আয়ের এক উল্লেখযোগ্য অংশ আসে কৃষি খাত থেকে। তাই কৃষি বান্ধব সরকারের নানা ইতিবাচক কার্যক্রমের ফলশ্রুতিতে দেশ আজ খাদ্যে স্বয়ং সম্পূর্ণ।

তিনি বলেন, সরকারের এই ধারাবাহিকতা বজায় রাখতে তৃণমূল পর্যায়ের কৃষান-কৃষানীদের আধুনিক পদ্ধতিতে চাষাবাদে উদ্বুদ্ধ ও সচেতন করতে হবে। এরই লক্ষ্যে এই প্রশিক্ষণ কর্মশালা। তিনি বলেন, সমতলের তুলনায় পার্বত্য জেলায়ও উচ্চমূল্যের ফল-ফলাদির ফলন ভালো হচ্ছে। আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করা গেলে এ জেলায় আরো উচ্চমূল্যের ফল-ফলাদি এবং মসলা উৎপাদন করা সম্ভব। তিনি কৃষি বিভাগের কর্মকর্তাদের উদ্দ্যেশে বলেন, এই প্রশিক্ষণ থেকে অভিজ্ঞতা ও জ্ঞান অর্জণ করে পাহাড়ের তৃণমূল পর্যায়ের কৃষকদের কৃষি উন্নয়নে কাজ করতে হবে তবেই এই প্রশিক্ষণ সফল ও স্বার্থক হবে এবং এ জেলার কৃষকদের ভাগ্য উন্নয়ন হবে। আগামীতে জেলার ফুরোমোন এলাকায় পরিষদ হতে কমলা চাষ করারও পরিকল্পনা রয়েছে বলে তিনি কর্মশালায় জানান। পরে প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত প্রশিক্ষনার্থীদের মাঝে প্রশিক্ষণ উপকরণ বিতরণ করেন অতিথিরা। #





অর্থ-বাণিজ্য এর আরও খবর

পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ
টিমওয়ার্ক ও একাগ্রতাই আমাদের সাফল্যের চাবিকাঠি : পানাম গ্রুপের এমডি টিমওয়ার্ক ও একাগ্রতাই আমাদের সাফল্যের চাবিকাঠি : পানাম গ্রুপের এমডি
ফটিকছড়িতে কোরবানি পশুর চামড়া খালে : পরিবেশ অধিদপ্তরের মামলা ফটিকছড়িতে কোরবানি পশুর চামড়া খালে : পরিবেশ অধিদপ্তরের মামলা
কুরবানির পশুর চামড়ার সিন্ডিকেট আগের চেয়ে বেশী সক্রিয় :  উপযুক্ত দাম নাই কুরবানির পশুর চামড়ার সিন্ডিকেট আগের চেয়ে বেশী সক্রিয় : উপযুক্ত দাম নাই
চাইল্ড পার্লামেন্টের সুপারিশে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বাজেট বৃদ্ধির আশ্বাস ডেপুটি স্পিকারের চাইল্ড পার্লামেন্টের সুপারিশে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বাজেট বৃদ্ধির আশ্বাস ডেপুটি স্পিকারের
খাগড়াছড়িতে ফ্রিল্যান্সিং করে সুমন এর আয় মাসে ৮ লাখ টাকা খাগড়াছড়িতে ফ্রিল্যান্সিং করে সুমন এর আয় মাসে ৮ লাখ টাকা
ঠিকাদার-বিসিকের টানাপোড়নে আটকে আছে রাউজান বিসিক শিল্প নগরী কাজ ঠিকাদার-বিসিকের টানাপোড়নে আটকে আছে রাউজান বিসিক শিল্প নগরী কাজ
রাউজানে শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির পশুর হাট রাউজানে শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির পশুর হাট
ঈদকে সামনে রেখে আত্রাইয়ে প্রস্তুত ৪৮ হাজার কোরবানির পশু ঈদকে সামনে রেখে আত্রাইয়ে প্রস্তুত ৪৮ হাজার কোরবানির পশু
আক্কেলপুরে দ্রব্যমূল্যের ঊধর্বগতি দিশেহারা মানুষ আক্কেলপুরে দ্রব্যমূল্যের ঊধর্বগতি দিশেহারা মানুষ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)