শিরোনাম:
●   কাউখালীতে পাগলা কুকুরের কামড়ে বহুজন আক্রান্ত ●   ঝালকাঠিতে ঘুমন্ত ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগ, বাবা গ্রেপ্তার ●   আগামীতে পার্টির লোকজন ব্যতিত অন্য কাউকে পুলিং এজেন্ট নিয়োগ দেয়া হবে না : জুঁই চাকমা ●   কাউখালীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তি পুর্নভাবে অনুষ্ঠিত ●   খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী ●   চট্টগ্রাম-১ মিরসরাই আসনে ৪৬ হাজার ৪১৮ ভোটের ব্যবধানে নুরুল আমিন এমপি নির্বাচিত ●   রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা ●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনের ভোট গ্রহণ শেষ, চলছে গণনা; কে হাসবে জয়ের হাসি? ●   ঝালকাঠিতে জাল ভোট দেওয়ার চেষ্টা: নারীর দুই বছর কারাদণ্ড ও জরিমানা ●   মিরসরাইয়ে ভোট কেন্দ্র থেকে ছাত্রদল কর্মী আটক ●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনে সৎ ও উন্নয়নমুখী প্রার্থীর খোঁজে ভোটাররা ●   দিনাজপুর-৫ পার্বতীপুরে ৮৯ ভোটকেন্দ্রের মধ্যে ৩২টি ঝুঁকিপূর্ণ ●   ঝালকাঠিতে ২৩৭টি ভোট কেন্দ্রের নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ ●   কাউখালীতে পারিবারিক কলহের জেরে স্বামী স্ত্রীর বিষপান ●   বেতবুনিয়ায় সিকান্দর তাহেরা মেমোরিয়াল হেলথ কেয়ারের শুভ উদ্ভোধন ●   ঢাকা-১২ আসনে কোদাল মার্কায় গণজোয়ার কোদাল মার্কায় ভোট দিয়ে ভোটের মর্যাদা রক্ষা করুন : জননেতা সাইফুল হক ●   ঈশ্বরগঞ্জে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   বেগম খালেদা জিয়ায় আত্মার মাগফেরাত কামনায় বাগবাড়ীতে মানুষের ঢল ●   দুটি আঞ্চলিক গোষ্ঠী পরোক্ষভাবে নির্বাচনে অংশ নেওয়ার পর থেকে ভোটারদের মুখ কালো : জুঁই চাকমা ●   হুমকি-ধমকি দিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে মানুষের ভোটাধিকার খর্ব করা যাবে না : জুঁই চাকমা ●   রাঙামাটি আসনের ভোটকেন্দ্র গুলিতে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি করেছেন জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই ●   নানিয়ারচর উপজেলাকে আধুনিকায়ন করে মাঝারি শিল্প গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেব : জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ ●   খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন ●   ৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ ●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা
রাঙামাটি, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৩ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে ১০ টাকা কেজি দরের চাল আত্মসাৎ : ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে ১০ টাকা কেজি দরের চাল আত্মসাৎ : ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা
মঙ্গলবার ● ৩ জানুয়ারী ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে ১০ টাকা কেজি দরের চাল আত্মসাৎ : ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

---গাজীপুর জেলা প্রতিনিধি :: (২০ পৌষ ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় বিকাল ৫.০৬মি.) গাজীপুরের কালিয়াকৈরে মৃত ব্যক্তিদের নামে হতদরিদ্রের জন্য বরাদ্দকৃত ১০ টাকা কেজি দরের চাল উত্তোলন করে বিক্রির অভিযোগে এক ইউপি চেয়ারম্যান ও তার সহযোগীর নামে মামলা হয়েছে।

কালিয়াকৈর উপজেলার আটাবহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলাউদ্দিন মোল্লা ও তার সহযোগীকে এম ইব্রাহিম খালেদের নামে গত ২৮ ডিসেম্বর বুধবার স্থানীয় গোসাত্রা গ্রামের বাসিন্দা মো. মোজাম্মেল হক বাদী হয়ে কালিয়াকৈর থানায় মামলাটি দায়ের করেন। ২ জানুয়ারি সোমবার ঘটনাটি জানাজানি হয়।

মামলার বাদী মো. মোজাম্মেল হক সাংবাদিকদের জানান, চেয়ারম্যান মো. আলাউদ্দিন মোল্লাসহ অভিযুক্তরা ওই ইউনিয়নের তালিকায় শতাধিক মৃত ব্যক্তির নাম দেখিয়ে তার নিজের লোক দিয়ে খাদ্যবান্ধব কর্মসূচির চাল উত্তোলন করে কালোবাজারে বিক্রি করে আত্মসাৎ করেছেন। জনস্বার্থে তিনি ওই মামলা করেছেন।

কালিয়াকৈর থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আলী জিন্নাহ সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, এ ঘটনায় গত বুধবার মোজাম্মেল হক বাদী হয়ে চেয়ারম্যানসহ দুইজনের নামোল্লেখ এবং অজ্ঞাত কয়েক জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। মামলাটি দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত করবে। এ ঘটনায় কেউ আটক বা গ্রেফতার হয়নি।

চেয়ারম্যান আলাউদ্দিন বলেন, ‘২০১১ সালে হতদরিদ্রের লিস্ট তৈরি করা হয়। ওই লিস্ট অনুযায়ী উপজেলা খাদ্য অফিস থেকে কার্ড তৈরি করা হয়েছে। আমরা ওই কার্ড মোতাবেক চাল বিতরণ করেছি। কয়েকজন কার্ডধারী মারা গেলেও তাদের পরিবারের সদস্যরা তাদের পক্ষে চাল উত্তোলন করেছেন।’

তিনি বলেন, মৃতদের নামে আনা চাল তুলে বিক্রি বা আত্মসাতের অভিযোগ সঠিক নয়।

বিষয়টি স্থানীয় সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে জানানো হয়েছে জানিয়ে তিনি বলেন, “জনস্বার্থে আমি ওই মামলাটি করেছি।”





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)