মঙ্গলবার ● ৩ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » অপরাধ » সাপ দেখিয়ে চাঁদাবাজী : আতঙ্কে ঝিনাইদহবাসী
সাপ দেখিয়ে চাঁদাবাজী : আতঙ্কে ঝিনাইদহবাসী
ঝিনাইদহ প্রতিনিধি :: (২০ পৌষ ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ৯.০৭মি.) ঝিনাইদহ শহরে বেদে সম্প্রদায়ের মেয়েরা সাপ দেখিয়ে আতংক সৃষ্টি করে টাকা আদায় করছে। এ নিয়ে পথচারীরা উটকো ঝামেলায় পড়েছে। গত এক মাস ধরে শহর দাপিয়ে বেড়াচ্ছে বেদে সম্প্রদায়ের ১০/১২ জন নারী। এরা সবাই বাল্য বিয়ের শিকার। জীবন ধারণের জন্য তারা ভিক্ষা বৃত্তিতে নেমেছে। তবে তাদের ভিক্ষা আদায়ের কৌশল ভিন্ন এবং আতংকজনক।
খোঁজ নিয়ে জানা গেছে, সকাল হলেই তারা দল বেধে শহরের বিভিন্ন স্থানে পথচারীদের উপর হামলে পড়ছে। বিশেষ করে কলেজ ভার্সিটি ও গ্রাম থেকে আসা শহরে আসা মানুষগুলো তারা টার্গেট করে টাকা আদায় করছে। টাকা দিতে অস্বীকার করলে সাপের ভয় দেখানো হচ্ছে।
সাওন নামে কেসি কলেজের এক ছাত্র জানান, কার কাছ থেকে পঞ্চাশ টাকা নিয়ে আর ফেরৎ দেয় নি। ১০/১২ জন নারী সবাই তাকে ঘিরে ধরে টাকা আদায় করে। সোনিয়া নামে এক কলেজ পুড়য়া মেয়ে জানালেন বাড়ি থেকে কিছু কেনা কাটার জন্য তিনি টাকা নিয়ে এসেছিলেন, কিন্তু বেদে সম্প্রদায়ের মেয়েরা তার কাছ তেকে অনেকটা জোর করে কেড়ে নিয়েছে।
নুর আলী নামে এক ব্যক্তি জানান, তার কাছ থেকে টাকা আদায়ারে জন্য অনেক খানি দাবড় খেয়েছেন তিনি। পথে ঘাটে এ সব বেদের মেয়েদের দেখলে ছেলে মেয়েরো আড়ে আবডালে সরে যাচ্ছে। তবে কোন প্রতিকার নেই।
নোংরা কাপড় পড়া আর বেশির ভাগ গর্ভবতি এ সব বেদের মেয়েরা ঝিনাইদহ শহরে আতংকের সৃষ্টি করলেও কেও তাদের প্রতিরোধ করছে না। তারা অপ্রতিরোধ্য ভাবে শহর চষে বেড়াচ্ছে। তাদের কাছ থেকে কেও ভদ্র আচরণ পাচ্ছে না বলেও অনেকের অভিযোগ।





ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা