শিরোনাম:
●   রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক ●   রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড ●   ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   আহসানগঞ্জ রেলস্টেশন থেকে উদ্ধারকৃত দুই শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ ●   নবীগঞ্জে ৫শত পরিবারের বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন ●   বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে ●   আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত ●   পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২ ●   ঈশ্বরগঞ্জে দুই ফিলিং স্টেশনকে ৭০ হাজার টাকা জরিমানা ●   বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে ●   মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনতাই মামলায় বিএনপি নেতা কারাগারে ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু ●   মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা ●   জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ ●   নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার-২ ●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
রাঙামাটি, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৩ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » আন্তর্জাতিক » ২৭ সদস্যের বৃটিশ প্রতিনিধি দল সিলেটের শিক্ষার প্রসারে কাজ করতে চায়
প্রথম পাতা » আন্তর্জাতিক » ২৭ সদস্যের বৃটিশ প্রতিনিধি দল সিলেটের শিক্ষার প্রসারে কাজ করতে চায়
মঙ্গলবার ● ৩ নভেম্বর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

২৭ সদস্যের বৃটিশ প্রতিনিধি দল সিলেটের শিক্ষার প্রসারে কাজ করতে চায়

---

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি ::
সিলেটের বিশ্বনাথের নিভৃত্ত পল্লী  এলাকার একটি প্রাথমিক বিদ্যালয়ে পরির্দশন করে গেছে ২৭ সদস্যের বিশাল একটি বৃটিশ শিক্ষক ও ব্যবসায়ী প্রতিনিধি দল ৷ এনিয়ে স্থানীয় প্রসাশনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয় ৷
উপজেলার দশঘর ইউনিয়নের বৃহত্তর চান্দভরাং এলাকার বল্ববপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পরিদর্শনে এসে মুদ্ধ হয়েছেন ঐ প্রতিনিধি দল ৷ শুধু কি তাই? সফর শেষে সিলেট শহরে ফেরার পথে বিশ্বনাথে কার্তিকের এই দুপুরের তীব্র তাপদাহ উপেক্ষা করে গ্রামীন সবুজ প্রকৃতি তাদের দারুণভাবে মুদ্ধ করে ৷ আর তাই আমন ধানের সবুজ ক্ষেতে সেলফি তুলতে গাড়ি থেকে নেমে পড়েন বৃটিশ ললনারা ৷
ওয়েলস এন্ড বাংলাদেশ পার্টনারশিপ ২০১৫-২০১৬ প্রোগ্রামের অংশ হিসেবে  মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার দশঘর ইউনিয়নের বল্ববপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে আসেন বৃটিশ শিক্ষক ও ব্যবসায়ী প্রতিনিধি দল ৷ ওয়েলস এর কার্ডিক কাউন্সিলের সাবেক ডেপুটি মেয়র কাউন্সিলার আলী আহমদ উক্ত প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ৷
বিশ্বনাথ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কর্মকর্তা (ভূমি) রুহুল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে কাউন্সিলার আলী আহমদ বলেন, সিলেটের শিক্ষার প্রসারে কাজ করতে চায় কার্ডিফ সিটি ৷ এর অংশ হিসেবে কাডিংফ সিটি এবং বৃহত্তর সিলেটের বিভিন্ন বিদ্যালয়ের মধ্যে লিংক স্থাপন করা হয়েছে ৷ স্থানীয়ভাবে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান ও সংশ্লিষ্টরা সহযোগীতার হাত প্রসারিত করলে সুদুর প্রসারি পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব ৷
অতিথিদল বিদ্যালয়ে পরিদর্শনের আসলে বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীদের নিয়ে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন ও থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল হোসেন তাজা ফুলের গুচ্ছ দিয়ে অতিথিবৃন্দকে বরণ করে নেন ৷ এরপর অতিথিবৃন্দকে মঞ্চে নেওয়ার পূর্বে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা জাতীয় সংগীত পরিবেশনের পাশাপাশি দৃষ্টিদন্দন ডিসপ্লে প্রর্দশন করে ৷
বিশ্বনাথ লানির্ং পয়েন্টের প্রধান পরিচালক মইনউদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন বিদ্যালয়ের ছাত্র তুহিন মিয়া ৷ বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা চিন্তাহরন দাস, প্রতিনিধি দলের সদস্য আনা মিয়া, মানিক মিয়া, হুসাইন আহমদ, দেলওয়ার মিয়া চৌধুরী, বৃটিশ শিক্ষক পলা জোনস, সিলেটের কো-অডিনেটর কবির আহমদ সুহেল, স্থানীয় কো-অডিনেটর ও বিশ্বনাথ প্রেস ক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের ৷ অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রদান শিক্ষিকা রাহেলা বেগম ৷
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-বিশ্বনাথ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাসুদুর রহমান, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান মিজান, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন, কার্যনির্বাহী সদস্য নূরউদ্দিন, চান্দভরাং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিলু মিয়া, বল্ববপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি দিলু মিয়া, সদস্য জিতু মিয়া, ছাদিকুর রহমান, সহকারী শিক্ষক আহমেদুল হক, রুকসানা বেগম, রুবি বেগম, সংসঠক কামরুজ্জামান সেবুল, বাবলা, মামুন, নাছির, ছাদ মিয়া, হেলাল আহমদ প্রমূখ ৷
অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ও এলাকাবাসীর পক্ষে প্রধান অতিথিকে ক্রেস্ট প্রদান করেন বিশ্বনাথ প্রেসক্লাব ও কমিটির নেতৃবৃন্দ ৷ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে শিক্ষিকা পলা জোনসকে ক্রেস্ট উপহার দেওয়া হয় ৷ অনুষ্ঠানে আগত প্রতিনিধি দলের সদস্যদেরকে লিংকের অন্যতম পৃষ্ঠপোষক ওয়ালস এর শীশমহল তান্দুরী রেষ্টুরেন্টের সত্ত্বাধীকারী মনোহর আলীর পক্ষ থেকে একটি করে মগ প্রদান করা হয় এবং শিক্ষক প্রতিনিধি দলের পক্ষ থেকে বিদ্যালয়ে একটি ল্যাবটব, একটি পতাকা ও ওয়ালস এর ইতিহাস গ্রন্থসহ বিভিন্ন উপহার সমগ্রী প্রদান করা হয় ৷ এছাড়াও বিশ্বনাথ থেকে প্রকাশিত মাসিক বিশ্বনাথ ডাইজেস্ট ও স্থানীয় সাংবাদিকদের প্রকাশিত বিভিন্ন প্রকাশনা প্রতিনিধি দলের সদস্যদেরকে উপহার দেওয়া হয় ৷ 

আপলোড : ৩ নবেম্বর ২০ ১৫ : বাংলাদেশ : সময় : রাত ১০.০৭ মিঃ





আন্তর্জাতিক এর আরও খবর

কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী
ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ
ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ
পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই
আলোচনা ব্যর্থ হলেও উপসাগরীয় যুদ্ধবিরতি আপাতত টিকে আছে আলোচনা ব্যর্থ হলেও উপসাগরীয় যুদ্ধবিরতি আপাতত টিকে আছে
হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পেলো না ‘বাংলার জয়যাত্রা’ হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পেলো না ‘বাংলার জয়যাত্রা’
মাঝ আকাশে বিমানে জন্ম নিল ফুটফুটে শিশু, নাগরিকত্ব নিয়ে ধোঁয়াশা মাঝ আকাশে বিমানে জন্ম নিল ফুটফুটে শিশু, নাগরিকত্ব নিয়ে ধোঁয়াশা
‘লেবাননে যুদ্ধবিরতি না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়’ ‘লেবাননে যুদ্ধবিরতি না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়’

আর্কাইভ