শিরোনাম:
●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী ●   তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইনে রূপান্তরের দাবি ●   মার্কিন - ইজরায়েল অশুভ জোট সারা দুনিয়াকে বৃদ্ধাংগুলী দেখিয়ে চলেছে ●   রাউজানে এবার বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগ ●   ভারত থেকে পার্বতীপুরে আসছে ৫ হাজার টন ডিজেল
রাঙামাটি, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৮ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » অপরাধ » আলীকদমে তরুণীকে ধর্ষনের ঘটনায় সাংবাদিক সম্মেলন
প্রথম পাতা » অপরাধ » আলীকদমে তরুণীকে ধর্ষনের ঘটনায় সাংবাদিক সম্মেলন
বুধবার ● ১৮ জানুয়ারী ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আলীকদমে তরুণীকে ধর্ষনের ঘটনায় সাংবাদিক সম্মেলন

---হাসান মাহমুদ, আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :: (৫মাঘ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.০০মি.) পার্বত্য জেলা বান্দরবানের আলীকদমে পাহাড়ি এক তরুনীকে ধর্ষনের ঘটনার মানববন্ধন ও সাংবাদিক সম্মেলন করেছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস) ও পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) আলীকদম উপজেলা শাখার নেতাকর্মীরা।

১৮ জানুয়ারি বুধবার সকাল এগার ঘটিকায় আলীকদম প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন শেষে সাংবাদিক সম্মেলন করেছে সংগঠন দুটির নেতাকর্মীরা।

মানববন্ধনে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি আলীকদম শাখার সভাপতি ও আলীকদম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাইনথফ ম্রো, সাধারণ সম্পাদক চাথোয়াইমং মার্মা, নির্বাহী সদস্য ফিলিপ ত্রিপুরা, উচ্চত মনি তংচংগ্যা, রিতা ত্রিপুরা ও বাচিংনু মার্মা প্রমূখ।
এদিকে মানববন্ধন শেষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সাধারণ সম্পাদক চাথোয়াইমং মার্মা।

বক্তব্যে তিনি পুলিশ প্রশাসনের তৎপরতার প্রসংশা করে বলেন, পুলিশ যথাসময়ে মামলা নথিভুক্ত করেছেন এবং আসামীদেরকে আটক করেছেন। তবে ঘটনার সাথে আরো কেউ সংশ্লিষ্ঠ আছে কিনা তা তদন্ত করে অচিরেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করতে হবে। আগামী ৭২ ঘন্টার মধ্যে ঘটনার সাথে সংশ্লিষ্ঠদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহন না করলে কঠোর কর্মসূচীর হুশিয়ারী দেওয়া হয়।
বক্তব্যে তিনি আরো বলেন দীর্ঘ প্রায় ৩ থেকে ৪ মাস যাবত অভিযুক্তদের সাথে ওই ছাত্রীর দৈহিক সম্পর্ক চলমান। কিন্তু হোস্টেল কর্তৃপক্ষ এসব কিছু জেনেও এর বিরুদ্ধে কোন প্রকার ব্যবস্থা নেয় নাই। এক প্রশ্নের জবাবে তিনি সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, এই ঘটনার সাথে হোস্টেল সুপার সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকরাও জড়িত থাকতে পারে। অচিরেই জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আরো কঠোর কর্মসূচী গ্রহন করা হবে এবং দ্রুত বিচার কার্য শুরু করার জন্যও জোর দাবি জানানো হয়।
উল্যেখ্য গত ১৩ জানুয়ারী আলীকদম উপজাতীয় আবাসিক বিদ্যালয়ের ১০ম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষনের অভিযোগে উপজেলার পাট্টকাইয়া এলাকার আবুল কালাম এর ছেলে মো. মিজানুর রহমান ও একই এলাকার শীলবুনিয়া পাড়া এলাকার মো. ছৈয়দ হোসেন এর ছেলে মো. সাইফুল নামক দুই যুবককে আটক করে আলীকদম থানা পুলিশ।

আটককৃতদের বিরুদ্ধে আলীকদম থানায় একটি ধর্ষন মামলা দায়ের করা হয়েছে। পন্যগ্রাফি নিয়ন্ত্রন আইন ৮ এর ১, ৮ এর ২ ও ৮ এর ৭ এবং নারী নির্যাতন দমন আইন- ৯ এর ১ ধারায় আলীকদম থানায় দায়েরকৃত মামলা নম্বর ৪ তারিখ ১৪ জানুয়ারি ২০১৭ ইংরেজি।





আর্কাইভ