শিরোনাম:
●   নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ●   নবীগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট বোন খুন: ঘাতক পলাতক ●   বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে’কে সংবর্ধনা ●   মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর : ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ ●   চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত ●   ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি ●   আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র ●   বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর ●   মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা ●   তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন ●   জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন ●   সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ●   পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ ●   গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ●   রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন ●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট ●   নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা ●   খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ
রাঙামাটি, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৮ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » প্রোডাকশন টিউবওয়েল নির্মাণকালে বৃহৎ পানির স্তরের সন্ধান
প্রথম পাতা » প্রধান সংবাদ » প্রোডাকশন টিউবওয়েল নির্মাণকালে বৃহৎ পানির স্তরের সন্ধান
বুধবার ● ১৮ জানুয়ারী ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রোডাকশন টিউবওয়েল নির্মাণকালে বৃহৎ পানির স্তরের সন্ধান

---হাফিজুল ইসলাম লস্কর, সিলেট :: (৫মাঘ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.১২মি.) সিলেট নগরীর মীরের ময়দান পয়েন্ট সংলগ্ন স্থানে নতুনভাবে আরেকটি প্রোডাকশন টিউবওয়েল (উৎপাদক নলকূপ) চালু করতে যাচ্ছে সিলেট সিটি কর্পোরেশন।

৬৫ লক্ষ টাকা ব্যয়ে এই প্রোডাকশন টিউবওয়েল নির্মাণকালে রিকাবীবাজার পয়েন্ট সংলগ্ন স্থানের মাটির নিচে মহানগরীর বৃহৎ একটি পানির স্তর পাওয়া গেছে।

২০০ ফুটেরও বেশি এই পানির স্তর পাওয়ার ফলে এই প্রোডাকশন টিউবওয়েলের মাধ্যমে প্রতিদিন গড়ে ৯০ হাজার থেকে ১ লাখ লিটার পানি সরবরাহ করা যাবে বলে আশা করছেন সিলেট সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ।

এতে করে উপকৃত হবেন সিলেট সিটির ১, ২, ৩, ১৩, ১৪, ১৫, ১৬ নম্বর ওয়ার্ড তথা ৭টি ওয়ার্ডের বাসিন্দা।

সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব রিকাবীবাজারে গিয়ে প্রোডাকশন টিউবওয়েল এর নির্মাণকাজ পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী, ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এস এম আবজাদ হোসেন।

এ ব্যাপারে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, ‘মহানগরবাসীর ক্রমবর্ধনার চাহিদার কথা বিবেচনা সিটি কর্পোরেশনের উদ্যোগে নতুনভাবে আরও ৩টি প্রোডাকশন টিউবওয়েল নির্মাণের জন্য টেন্ডার আহবান করা হয়।

যার মধ্যে মানিকপীর গোরস্থান সংলগ্ন স্থানে একটি এবং রিকাবীবাজার পয়েন্টে দ্বিতীয়টির নির্মাণকাজ চলছে। শেখঘাটে তৃতীয় প্রোডাকশন টিউবওয়েল এর নির্মাণকাজও শুরু হবে শিগগিরই।

মহানগরবাসীর চাহিদা মেটাতে হলে একাধিক ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট নির্মাণ করা প্রয়োজন উল্লেখ করে এনামুল হাবীব জানান, ‘ভবিষ্যতের কথা চিন্তা করে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট নির্মাণের দিকে আমাদের মনোযোগী হতে হবে।

এরই লক্ষ্যে কুশিঘাটের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের পর আরেকটি ট্রিটমেন্ট প্ল্যান্ট নির্মাণের প্রক্রিয়া শুরু করা হয়েছে। সিটি কর্পোারেশনের এই পরিকল্পনা বাস্তবায়ন হলে মহানগরবাসীর পানির চাহিদা অনেকটাই পূরণ হয়ে যাবে।

এদিকে সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী আলী আকবর সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানিয়েছেন, ‘নতুন তিনটি প্রোডাকশন টিউবওয়েল নির্মাণকাজ শেষ হলে সিটি কর্পোরেশনের প্রোডাকশন টিউবওয়েল এর সংখ্যা ৪২-এ উন্নীত হবে।

তিনি জানান, ‘সাম্প্রতিকালে যতগুলো প্রোডাকশন টিউবওয়েল নির্মাণ করা হয়েছে তার মধ্যে সর্ববৃহৎ পানির স্তর পাওয়া গেছে রিকাবীবাজারে।

বর্তমানে রিকাবীবাজার পয়েন্টের প্রোডাকশন টিউবওয়েলের নির্মাণকাজও প্রায় শেষ পর্যায়ে। অন্যদিকে মানিকপীর গোরস্থান সংলগ্ন স্থানে নির্মাণাধীন প্রোডাকশন টিউবওয়েল চালু করতে এখনও ৫/৬ মাস লাগবে।

মহানগরীতে প্রায় ৮ কোটি লিটার পানির চাহিদা আছে উল্লেখ করে আলী আকবর জানান, ‘সিলেট সিটি কর্পোরেশন প্রতিদিন গড়ে সাড়ে ৩ কোটি লিটার পানি সরবরাহ করতে সক্ষম হয়।





প্রধান সংবাদ এর আরও খবর

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন  নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)