বুধবার ● ১৮ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে অগ্নিকাণ্ডে ভাড়াবাড়ির ২০ কক্ষ পুড়ে ছাই
গাজীপুরে অগ্নিকাণ্ডে ভাড়াবাড়ির ২০ কক্ষ পুড়ে ছাই
মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), গাজীপুর জেলা প্রতিনিধি :: (৫মাঘ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.৩৬মি.) গাজীপুর সিটি কর্পোরেশনের মধ্য চান্দনা এলাকায় ১৭ জানুয়ারি মঙ্গলবার রাতে এক অগ্নিকাণ্ডে ভাড়াবাড়ির ২০টি কক্ষ আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভান।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের লিডার মো. হুমায়ুন চৌধুরী সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, রাত সোয়া ৭টার দিকে মধ্য চান্দনা এলাকার হাজী আব্দুল বারেকের ভাড়া বাড়িতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং ২০টি ঘর ও টিভি-আসবাবপত্রসহ বিভিন্ন মূল্যবান জিনিস পুড়ে যায়। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার স্টেশনের একটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় আগুন নিয়ন্ত্রণ করে।
জয়দেবপুর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন মাস্টার মো. রফিকুজ্জামান সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ওই আগুনের সূত্রপাত হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ণয় করা সম্ভব হয়নি।





ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা