শিরোনাম:
●   গত দু’বছর রাষ্ট্র জুলাই শহীদদের স্বপ্নের উল্টো পথে হাটছে : সাইফুল হক ●   আত্রাইয়ে জেলেদের মাছ শিকারের মহোৎসব ●   নবীগঞ্জে রসুলগঞ্জ-বাউসা গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা : জনদুর্ভোগ চরমে ●   স্মৃতির ক্যানভাসে বিলুপ্তির সুর, সময়ের গহীনে সোনালী ভোর ●   রাউজানে ক্ষতিগ্রস্ত ২’শত পরিবার পেল মানবিক সহায়তা ●   রাবিপ্রবি’তে জুলাই শহীদ দিবস-২০২৬ উদযাপিত ●   শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা ●   রাঙামটির হরিণায় বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন : বিনামূল্যে চিকিৎসা সেবা ●   পার্বতীপুরে মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার ●   রাবিপ্রবি’তে ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের মাস্টার্স কোর্সের উদ্বোধন ●   ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ ●   মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া ●   ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক ●   খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে ●   সকাল ১০টাতেও ফাঁকা ঈশ্বরগঞ্জ পিডিবি অফিস ●   কাপ্তাইয়ে ৪১ বিজিবি এর ত্রান বিতরণ ●   রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ●   ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে পার্বত্য প্রতিমন্ত্রীর শোক ●   ঝালকাঠিতে অসহায় ছয় পরিবারের মুখে হাসি ●   রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে নৌকা উল্টে তরুণ নিখোঁজ ●   দাঁড়াশ ভেবে ধরা হয়েছিল দক্ষিণ এশিয়ার অন্যতম বিষধর সাপ ●   রাঙ্গুনিয়াতে অজগর উদ্ধার : ঠান্ডাছড়ির গহীন অরণ্যে অবমুক্ত ●   কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ ●   খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ ●   ৫২ দিন পর উৎপাদনে ফিরেছে মধ্যপাড়া পাথর খনি ●   সেতু ধসে পড়ে রাঙামাটি-বান্দরবানের সড়ক যোগাযোগ সম্পুর্ণ বিচ্ছিন্ন ●   স্বাস্থ্যসেবা কেন্দ্রকে নিবন্ধনের দায়িত্ব প্রদানের তাগিদ ●   চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে ভারী বর্ষণে জনদুর্ভোগে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের দুঃখ প্রকাশ ●   খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ ●   সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা
রাঙামাটি, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৩১ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » খেলা » গাজীপুরে বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
প্রথম পাতা » খেলা » গাজীপুরে বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
মঙ্গলবার ● ৩১ জানুয়ারী ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

---

গাজীপুর জেলা প্রতিনিধি :: (১৮ মাঘ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৩৩মি.) গাজীপুর শহরের চা-বাগানস্থ কাজী রাজিয়া সুলতানা বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ৩১ জানুয়ারি মঙ্গলবার বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়েছে।

সকালে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. ইফতেখার আহম্মেদ চৌধুরী।

বিকালে কাজী রাজিয়া সুলতানা বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট মো. ওয়াজ উদ্দিন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ জাহিদ আহ্সান রাসেল, এমপি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সালনা এন এম উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সভাপতি মোঃ আতাউল্যাহ মন্ডল, ছোট দেওড়া অগ্রণী উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ আনিসুর রহমান আরিফ, গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহ্বায়ক মোঃ শাহজাহান সাজু, গাজীপুর সিটি করপোরেশনের ২৮, ২৯ ও ৩০ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর এডভোকেট আয়েশা আক্তার, জয়দেবপুর জকিস্মৃতি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ মাসুদ রানা এরশাদ প্রমুখ।

শুভেচ্ছা বক্তব্য রাখেন কাজী রাজিয়া সুলতানা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুন্নাহার আক্তার।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ ফুল মিয়া, মোঃ আফসার উদ্দিন, ইঞ্জিনিয়ার মামুন সারোয়ার, কাজী রাজিয়া সুলতানা বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য মোঃ আমিনুল ইসলাম আকাশ, আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি সাংবাদিক মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), সাংবাদিক মেহেদী হাসান বিপ্লব, স্থানীয় নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ। ক্রীড়া উপস্থাপনায় ছিলেন কাজী রাজিয়া সুলতানা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ রফিকুল ইসলাম ও আফরোজা নার্গিস।

দিনব্যাপী ক্রীড়া অনুষ্ঠানে ৩২ টি ইভেন্টে প্রায় দুই শতাধিক ছাত্রী অংশ গ্রহণ করেন। অনুষ্ঠানে আগত অভিভাবকদের জন্যও প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগীতা শেষে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

পুরস্কার বিতরণ করার আগে প্রধান অতিথি বক্তব্যে বলেন, খেলাধুলা মানুষের মনকে সতেজ ও প্রফুল্ল করে। সুস্থ মন, দেহ গঠনে ক্রীড়ার কোনো বিকল্প নেই । তাই প্রত্যেক ছাত্রীদের উচিত লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধূলা করা।

তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষা ক্ষেত্রে সুষম বন্টনের মাধ্যমে কোটি কোটি টাকা ব্যয় করছেন। এ সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। শিক্ষার্থীদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। যাদের হাত ধরে এগিয়ে যাবে বাংলাদেশ।





খেলা এর আরও খবর

রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল
ইসলামপুর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ইসলামপুর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল
নানিয়ারচর সেনা জোন কর্তৃক বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টে পুরস্কার বিতরণ নানিয়ারচর সেনা জোন কর্তৃক বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টে পুরস্কার বিতরণ
জাতীয় তায়কোয়ানডো প্রতিযোগিতা বয়কটের ঘোষণা জাতীয় তায়কোয়ানডো প্রতিযোগিতা বয়কটের ঘোষণা
ময়মনসিংহে শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত ময়মনসিংহে শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
মিরসরাইয়ে ইয়াং জেনারেশন ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত মিরসরাইয়ে ইয়াং জেনারেশন ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত
রাবিপ্রবিতে বার্ষিক এ্যাথলেটিক্স প্রতিযোগিতা রাবিপ্রবিতে বার্ষিক এ্যাথলেটিক্স প্রতিযোগিতা
রাঙামাটিতে আন্তঃ কলেজ ফুটবল টুর্ণামেন্ট শুরু রাঙামাটিতে আন্তঃ কলেজ ফুটবল টুর্ণামেন্ট শুরু
ঝালকাঠিতে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট শুরু ঝালকাঠিতে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট শুরু
চুয়েটে আন্তঃহল ভলিবল প্রতিযোগিতা-২০২৫ শুরু চুয়েটে আন্তঃহল ভলিবল প্রতিযোগিতা-২০২৫ শুরু

আর্কাইভ