মঙ্গলবার ● ১৪ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » অপরাধ » উখিয়ায় ছাত্রী ধর্ষণের চেষ্টা: ২ বোন আহত
উখিয়ায় ছাত্রী ধর্ষণের চেষ্টা: ২ বোন আহত
রফিক উদ্দিন বাবুল, উখিয়া ॥ উখিয়ায় উপজাতি ছাত্রী ইলা রাণী চাকমা (১৫)কে ধর্ষণের চেষ্টা চালিয়ে রক্তাক্ত জখম করেছে কতিপয় দুর্বৃত্ত। তাকে রক্ষা করতে গিয়ে বড় বোন মাছাউ চাকমা (২৫) আহত হয়েছে। তারা দুইবোন তেলখোলা গ্রামের রাখাইমং চাকমার মেয়ে। গতকাল সোমবার সকাল সাড়ে ৯ টার দিকে তেলখোলার জঙ্গলে এঘটনাটি ঘটে। থাইংখালী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী আহত ইলা রাণী চাকমা অভিযোগ করে জানান, সে স্কুল থেকে প্রাইভেট পড়ে বাড়ী যাওয়ার পথিমধ্যে জঙ্গলাকীর্ণ এলাকায় উৎপেতে থাকা ইব্রাহিম, আব্দুর রহমান ও রফিকসহ ৪/৫ জন দুর্বৃত্ত তাকে ধর্ষণের চেষ্টা চালায়। এসময় তার আত্ম চিৎকারে বড়বোন মাছাউ চাকমা এগিয়ে এলে দুর্বৃত্তরা দু’বোনকে এলোপাতাড়ি মারধর করে রক্তাক্ত জখম করে। এঘটনায় রাখাইমং চাকমা বাদী হয়ে ১৩ ফেব্রুয়ারি সোমবার উখিয়া থানায় একটি এজাহার দায়ের করেছে। উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের জানান, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। সুত্র: ukhiyanewstoday.com





পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩