শিরোনাম:
●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা ●   জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকসহ ১০ শিক্ষক অনুপস্থিত : পাঠদান ব্যাহত ●   অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন ●   ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ ●   পার্বতীপুরে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ফিডবোঝাই ট্রাক মালামালসহ আটক ●   সিলেট সরকারি তিব্বিয়া কলেজের চাকরি আত্মীকরণের নির্দেশ ●   গোয়াসপুর : সবুজ ক্যানভাসে ইতিহাস ও ঐতিহ্যের স্মারকলিপি ●   কৃষক অ্যাক্টিভিস্টদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত ●   লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কারি শিল্পের জয়গান ●   আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী প্রবাসীর মৃত্যু ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা ●   নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড় ●   ঈশ্বরগঞ্জে আ.লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার ●   রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক ●   রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড ●   ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   আহসানগঞ্জ রেলস্টেশন থেকে উদ্ধারকৃত দুই শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ ●   নবীগঞ্জে ৫শত পরিবারের বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন ●   বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে ●   আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত ●   পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২ ●   ঈশ্বরগঞ্জে দুই ফিলিং স্টেশনকে ৭০ হাজার টাকা জরিমানা
রাঙামাটি, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৫ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » আত্মসমর্পনের মধ্য দিয়ে স্বাভাবিক জীবনে ফিরলেন ৭৯ এমএনডিপি সদস্য
প্রথম পাতা » প্রধান সংবাদ » আত্মসমর্পনের মধ্য দিয়ে স্বাভাবিক জীবনে ফিরলেন ৭৯ এমএনডিপি সদস্য
বৃহস্পতিবার ● ৫ নভেম্বর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আত্মসমর্পনের মধ্য দিয়ে স্বাভাবিক জীবনে ফিরলেন ৭৯ এমএনডিপি সদস্য

---

হাসান মাহমুদ, আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :: দীর্ঘ জল্পনা কল্পনা আর আলাপ আলোচানার পর অবশেষে অস্ত্রসহ আত্মসমর্পন করলেন পার্বত্য চট্টগ্রামের বহুল আলোচিত পাহাড়ে নিষিদ্ধ ঘোষিত সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ম্রো ন্যাশনাল ডিফেন্স পার্টি (এমএনডিপি)’র ৭৯ সদস্য ৷ বৃহষ্পতিবার বেলা ১২ টায় বান্দরবানের আলীকদম উপজেলার কুরুপ পাতা আর্মি ক্যাম্প সংলগ্ন মাতামুহুরী নদীর তীরে জমকালে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে প্রাকৃতিক মনোরম পরিবেশে বাংলাদেশ সেনাবাহিনীর আলীকদম সেনা জোন ও বান্দরবান রিজিয়নের তত্ত্বাবধানে আয়োজিত এ অনুষ্ঠানটি সম্পন্ন হয় ৷ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের প্রতি মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং ৷ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ২৪ পদাতিক ডিভিশনের জিওসি ও চট্টগ্রাম এরিয়া কমান্ডার মেজন জেনারেল শফিকুর রহমান, বান্দরবান এর রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল নকিব আহামেদ চৌধুরী, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যাশৈহ্লা মার্মা, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আবু জাফর, পুলিশ সুপার মিজানুর রহমান, আলীকদম জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল মিজানুর রহমান, আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-আমিন, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান কাইনথপ ম্রো, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শিরিনা আক্তার রোকসানা, আলীকদম থানার অফিসার্স ইনচার্জ অপ্পেলা নাহা রাজু প্রমূখ ৷

এর আগে গত ০৪ নভেম্বর ম্রো ন্যাশনাল পাটির ৭৯ সদস্য আলীকদম সেনা জোনের সাব জোন কুরুপ পাতা আর্মি ক্যাম্পে ৫৫টি দেশীয় তৈরী বিভিন্ন প্রকারের অস্ত্র গোলাবারুদ ও পোষাক সহ বিভিন্ন প্রকার নিত্য ব্যবহায্য সরঞ্জামাদি জমা দেন ৷

অনুষ্ঠানের শুরুতেই আত্মসমর্পনকারীদেরকে ফুলের মালা দিয়ে বরণকরে নেয়া হয় ৷ 

---

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর বলেন, আজ যারা সামাজিকিবরণের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরে এসেছে আমরা তাদেরকে জেলা পরিষদের মাধ্যমে যোগ্যতানুষারে চাকুরী এবং বিভিন্ন পেশা ও সামাজিক বনায়নের জন্য জমি ও আর্থিক সহয়তা দিয়ে তাদেরকে পূনর্বসিক করবো ৷ যার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরে আসা এসব যুবকদের বেকারত্ব দুর হবে এবং তারা সমাজে স্বাভাবিকভাবে জীবন যাপন করতে পারবে ৷ এছাড়াও পিছিয়ে পড়া ম্রো জনগোষ্ঠীকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য সরকারে পাশাপাশি সমাজের বিত্তশালীদেরকেও সার্বিক সহযোগীত করার আহবান জানান ৷
১৯৯৭ সালের পার্বত্য শান্তিচুক্তির পর ১৮ বছর অতিবাহিত হতে না হতেই অনুষ্ঠিত হল আর একটি অস্ত্রসহ আত্মসমর্পনের ঘটনা ৷ এমএনডিপি মেনরুম গ্রুপের কমান্ডার মেনরুর ম্রো এর ভাষ্যমতে ২০০৯ সালে এমএনডিপি’র কার্যক্রম শুরু হলেও ২০১১ সালের ১৭ ডিসেম্বর বান্দরবান জেলার থানচি উপজেলা থেকে তিনজন কারবারী সহ ১৫ জন উপজাতীকের অপহরণের ঘটনার মধ্য দিয়েই এমএনডিপি’র আত্ম প্রকাশ ঘটে ৷ এরপর জেলার বিভিন্ন উপজেলায় সদস্য সংগ্রহ করে তাদের সশস্ত্র তত্‍পরতা সম্পর্কে জানান দেয় ৷ সেই থেকে আলীকদমের পোয়া মুহুরীতে ঘাঁটি গেড়ে খুন, অপহরণ, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড শুরু করে সন্ত্রাসী গ্রুপটি ৷ এর পাঁচ বছর অতিবাহিত হতে না হতেই বাংলাদেশ সেনাবাহিনীর আলীকদম সেনা জোন ও বান্দরবান রিজিয়নের অন্তরিক প্রচেষ্ঠায় অস্ত্র জমা দিয়ে স্বাভাবিক জীবনে ফিরলো এদলটির ৭৯ সদস্য ৷
অনুষ্ঠিত এমএনডিপি’র আত্মসমর্পণকে কেন্দ্র করে আলীকদম-থানচি উপজেলার ম্রো জনগোষ্ঠী, ব্যবসায়ী ও সাধারণ মানুষের মনে বইছে প্রশান্তির হাওয়া ৷ এদুটি উপজলার বিভিন্ন পাহাড়ি এলাকায় জুমিয় কাঁচা মাল, আদা, হলুদ, বাঁশ, বেত ছাড়াও বিভিন্ন কাঠ ব্যবসায়ীরা ফেলছে স্বস্তির নিঃশ্বাস ৷ পার্বত্য চট্টগ্রামে বসবাসরত ক্ষুদ্র ক্ষুদ্র ১২ টি জাতীসত্বার মধ্যে পিছিয়ে পড়া জনগোষ্ঠী ম্রে সম্প্রদায় ৷ ২০১০ সালের শেষের দিকে ম্রো সম্প্রদায়ের উগ্রগামী কতিপয় যুবকদের নিয়ে ম্রো ন্যাশনাল পার্টি (এমএনডিপি) কর্মকান্ড শুরু করার পর থেকে জান মালের নিরাপত্তাহীনতায় ভুগে আসছে এতদাঞ্চলের বসবাসরত ব্যবসায়ী ও পাহাড়ি জনগোষ্ঠী ৷
জানা গেছে, কাপ্তাই জলবিদ্যুত্‍ উত্‍পাদনের জন্য সৃজিত কাপ্তাই বাঁদ নির্মানকে কেন্দ্র করে পার্বত্য চট্টগ্রামে মাথা চাঁড়াদিয়ে উঠা শান্তি বাহিনী নির্মুলের লক্ষে তত্‍কালীন রাষ্ট্রপতি হুসাইন মুহাম্মদ এরশাদ ১৯৮৪ সালের শেষের দিকে পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীকে সহযোগীতা করার জন্য ম্রো যুবকদের সমন্ময়ে গড়ে তোলেন হিল আনচার ও হিল ভিডিপি (ম্রো বাহিনী)৷ তখন থেকেই শান্তি বাহিনী তথা শান্তির পক্ষে শুরু হয় মুরুং ও সেনাবাহিনীর যৌথ কার্যক্রম ৷ সেনাবাহিনী ও মুরুংদের সৌহার্দ্দপূর্ণ এই সম্পর্কের মাঝেও বিপথগামী কতিপয় ম্রো যুবক গড়ে তোলে এ দলটি ৷ কিন্তু নিরাপত্তা বাহিনীর একের পর এক অভিযানে কোণঠাসা হয়ে পড়ে এমএনডিপির কর্মকান্ড ৷ তাছাড়া দলীয় কোন্দলের কারণে পর পর পাল্টা অভিযানে উভয় পক্ষের বেশ কিছু সদস্য হতাহতের পর গ্রুপটির কর্মকান্ড অনেকটা নেতিয়ে পড়েছে ৷ তাই তারা স্বাভাবিক জীবনে ফিরে আসার আগ্রহ প্রকাশ করলে নিরাপত্তা বাহিনী ও ম্রো আদিবাসী জনপ্রতিনিধিরা এই উদ্দ্যোগ নেন ৷ জেলার থানচি ও আলীকদম উপজেলার সদস্যরাই সবচেয়ে বেশি আত্মসমর্পণ করতে যাচ্ছে বলে জানা গেছে ৷
স্থানীয় সূত্র থেকে জানা যায়, ২০১২ সালের এমএনডিপি প্রধান মেনচিং ম্রো গ্রেফতার হওয়ার পর উপজেলার ১নং আলীকদম ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সাবেক মেম্বার পালে ম্রো এই গ্রুপটির পরিচালনার দায়িত্ব নেয়৷ একই বছরের ৫ এপ্রিল প্রতিপক্ষের হামলায় নিহত হয় এই গ্রুপের অন্যতম প্রতিষ্ঠাতা মেনরুং ম্রো ৷ অপরদিকে ওই বছরের ৭ জুন সংগঠনটিকে দমন করে অবৈধ কর্মকান্ড থেকে ফিরিয়ে আনতে গিয়ে সংগঠনের উগ্রপন্থীদের রোশানলে পড়ে আলীকদমের দুর্গম পোয়ামুহুরি এলাকার পাহাড় ভাঙা গ্রামে প্রতিপক্ষের গুলিতে নিহত হয় পালে ম্রো ৷ পরবর্তীতে গ্রুপটির ক্ষমতার লড়াইয়ে মেতে উঠে দুই নেতা লোহব ম্রো এবং মেনরুং ম্রো ৷ কেউই হার স্বীকার করতে রাজি না হওয়াতে গ্রুপটি বিভক্ত হয়ে যায় দুটি গ্রুপে ৷ লোহব গ্রুপ এবং মেনরুং গ্রুপ ৷ দীর্ঘদিন এই দুই গ্রুপের মধ্যে বিরাজমান বিবাদ নিরষণ না হওয়াতে পারষ্পারিক সংঘর্ষে হতাহত হয় অনেকেই ৷
আত্মসমর্পণকারী মেনরুম গ্রুপের কমান্ডার মেনরুং ম্রো এর কাছে তা অনুভুতি জানতে চাইলে তিনি বলেন, আমরা দীর্ঘদিন বনে জঙ্গলে কাটিয়েছি ৷ আজ আমরা খুশি ৷ আমার বিশ্বাস আমরা প্রশাসনের এটুকু সহযোগীতা পেলে আর দশ জনের মত সমাজে ভালোভাবে বাাঁচতে পারবো ৷ অন্যদিকে লোহব গ্রুপ এর কমান্ডার লোহব ম্রো ও বললেন একই কথা ৷ তিনিও সমাজে ভালোভাবে বেঁচে থাকার জন্য প্রত্যয় ব্যাক্ত করেন ৷
আপলোড : ৫ নভেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : সন্ধ্যা ৭.২০ মিঃ





প্রধান সংবাদ এর আরও খবর

বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা
রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক
জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি
বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি
আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)