সোমবার ● ১৩ মার্চ ২০১৭
প্রথম পাতা » অপরাধ » গাংনীতে জুয়েলার্সে দুর্র্ঘষ চুরি
গাংনীতে জুয়েলার্সে দুর্র্ঘষ চুরি
মেহেরপুর প্রতিনিধি :: (২৯ ফাল্গুন ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.০৯মি.) মেহেরপুরের গাংনীর উপজেলা পরিষদ মার্কেটে ১২ মার্চ রবিবার ভোর রাতে দুর্র্ধষ চুরির ঘটনা ঘটেছে। চোরেরা তৌহিদ আর্ট ও দেবী জুয়েলার্সের পাকা ঘরের সিধ কেটে নগদ টাকা ও সোনার গয়নাসহ আনুমানিক ৭ লক্ষাধিক টাকার মালামাল লুট করে।
তৌহিদ আর্টের সত্ত্বাধিকারী তৌহিদ জানান, সোমবার সকালে এসে দোকানের সার্টার খুলে ঘরের মালামাল এলোমেলো দেখতে পান। পরে দেখেন যে, দোকানের দেয়াল কেটে টেবিলের ড্রয়ার ভেঙ্গে নগদ ৫ হাজার টাকা চুরি করেছে চোরেরা। এদিকে দোকানের ভেতরের দেয়ালের সিধ কেটে চোরেরা দেবী জুয়েলার্সে প্রবেশ করে। তারা দোকানের ভল্ট ভেঙ্গে ১২ ভরি সোনার গয়না, ২০ ভরি রুপার গয়না ও নগদ একলাখ টাকা লুট করেছে বলে দাবী করেছেন জুয়েলার্সের সত্ত্বাধিকারী দশোরথ কর্মকার।
এদিকে খবর পেয়ে আজ দুুপুরে মেহেরপুর পুলিশ সুপার আনিছুর রহমান, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার এসএম জামাল আহম্মেদ ও গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মেহেরপুর পুলিশ সুপার বলেন, চুরির সঙ্গে জড়িতদের গ্রেফতার ও চুরির মালামাল উদ্ধারে আমি সর্বাত্মক চেষ্টা করবো। এ বিষয়ে তিনি কঠোর অভিযানের নির্দেশ দেন গাংনী থানার ওসিকে।
গাংনী থানা ওসি বলেন, বিষয়টি তদন্ত করে চোরদেরকে গ্রেপ্তার ও মালামাল উদ্ধারে চেষ্টা করা হচ্ছে।
উল্লেখ্য, উপজেলা বছর খানেক আগে একই দোকানের ভেন্টিলেটার ভেঙ্গে চুরির ঘটনা ঘটে। উপজেলা পরিষদ মার্কেটে এ চুরির ঘটনায় ভাবিয়ে তুলেছে ব্যবসায়ীদের। তাছাড়া পাকা দোকানের সিধ কেটে চুরির ঘটনায় ব্যবসায়ীদের মাঝে চুরি আতংক বিরাজ করছে।





ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা