শিরোনাম:
●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনের ভোট গ্রহণ শেষ, চলছে গণনা; কে হাসবে জয়ের হাসি? ●   ঝালকাঠিতে জাল ভোট দেওয়ার চেষ্টা: নারীর দুই বছর কারাদণ্ড ও জরিমানা ●   মিরসরাইয়ে ভোট কেন্দ্র থেকে ছাত্রদল কর্মী আটক ●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনে সৎ ও উন্নয়নমুখী প্রার্থীর খোঁজে ভোটাররা ●   দিনাজপুর-৫ পার্বতীপুরে ৮৯ ভোটকেন্দ্রের মধ্যে ৩২টি ঝুঁকিপূর্ণ ●   ঝালকাঠিতে ২৩৭টি ভোট কেন্দ্রের নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ ●   কাউখালীতে পারিবারিক কলহের জেরে স্বামী স্ত্রীর বিষপান ●   বেতবুনিয়ায় সিকান্দর তাহেরা মেমোরিয়াল হেলথ কেয়ারের শুভ উদ্ভোধন ●   ঢাকা-১২ আসনে কোদাল মার্কায় গণজোয়ার কোদাল মার্কায় ভোট দিয়ে ভোটের মর্যাদা রক্ষা করুন : জননেতা সাইফুল হক ●   ঈশ্বরগঞ্জে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   বেগম খালেদা জিয়ায় আত্মার মাগফেরাত কামনায় বাগবাড়ীতে মানুষের ঢল ●   দুটি আঞ্চলিক গোষ্ঠী পরোক্ষভাবে নির্বাচনে অংশ নেওয়ার পর থেকে ভোটারদের মুখ কালো : জুঁই চাকমা ●   হুমকি-ধমকি দিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে মানুষের ভোটাধিকার খর্ব করা যাবে না : জুঁই চাকমা ●   রাঙামাটি আসনের ভোটকেন্দ্র গুলিতে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি করেছেন জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই ●   নানিয়ারচর উপজেলাকে আধুনিকায়ন করে মাঝারি শিল্প গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেব : জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ ●   খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন ●   ৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ ●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা ●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ●   ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন ●   ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক ●   জুরাইছড়ি একটি দুর্গম উপজেলা সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা চালু করা অত্যন্ত প্রয়োজন : জুঁই চাকমা ●   খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ ●   পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা
রাঙামাটি, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৫ মার্চ ২০১৭
প্রথম পাতা » খেলা » বিশ্বনাথ থেকেই জাতীয় দলের ক্রিকেটার তৈরি হবে : মোহাম্মদ আশরাফুল
প্রথম পাতা » খেলা » বিশ্বনাথ থেকেই জাতীয় দলের ক্রিকেটার তৈরি হবে : মোহাম্মদ আশরাফুল
বুধবার ● ১৫ মার্চ ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথ থেকেই জাতীয় দলের ক্রিকেটার তৈরি হবে : মোহাম্মদ আশরাফুল

---বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: (১ চৈত্র ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.০৩মি.) বাংলাদেশ ক্রিকেটের আলোচিত তারকা, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল বলেছেন, বিশ্বনাথ থেকেই একদিন জাতীয় দলের ক্রিকেটার তৈরী হবে। এজন্য প্রতিটি খেলোয়াড় নিজেদেরকে তৈরী করে গড়ে তুলতে হবে। সুন্দর সমাজ বির্নিমাণে খেলাধুলার বিকল্প নেই। তিনি ১৫ মার্চ বুধবার দুপুরে বিশ্বনাথে অলংকারী ইউনিয়ন ক্রিকেট এসোসিয়েশন কর্তৃক আয়োজিত ৯ম টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
অলংকারী ইউনিয়ন ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি ফাহিম আহমদ রিপন’র সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা সভাপতি আমির উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের নব-নির্বাচিত সদস্য কবির আহমদ কুব্বার, অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, সিলেট জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদপ্রার্থী সহল আল রাজী চৌধুরী, জেলা ক্রিকেট এসোসিয়েশনের সাবেক সভাপতি রেজাউল করিম নাচন, বাউল শিল্পী সাজ্জাদ নূর, সিলেট জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদপ্রার্থী মোসাদ্দিক হোসেন সাজুল । অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ইউনিয়ন ক্রিকেট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক বাবুল হোসেন মুহন।
অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন- টুর্ণামেন্টের পুরস্কার দাতা হাজী ওলিউর রহমান, প্রবাসী ফখর উদ্দিন, সুন্দর আলী, ইউপি সদস্য নজরুল ইসলাম দুলাল, সায়েক আহমদ, আব্দুল ওদূদ, সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলাম, অলংকারী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি সালেহ আহমদ তোতা, জাপা নেতা রুবেল আহমদ আফজল, বিশ্বনাথ উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সাবেক সভাপতি সামছুর ইসলাম মুমিন, রাসেল আহমদ, সাবেক সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, অলংকারী ইউনিয়ন ফুটবল এসোসিয়েশনের সভাপতি জসিম খান, ইউনিয়ন ক্রিকেট এসোসিয়েশনের সাবেক সভাপতি হাফিজ খান, ছাত্রদল নেতা শাহ আমির উদ্দিন, নাজিম উদ্দিন, আব্দুল মুকিত মুহিন প্রমুখ।
ফাইনালে ইউনিয়নের লাল-সবুজ ক্রিকেট ক্লাব আলমনগরকে ১২৮ রানে অলআউট করে চ্যাম্পিয়ন হয় বন্ধন ক্রিকেট ক্লাব কামালপুর। অনুষ্ঠান শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)