বুধবার ● ১৫ মার্চ ২০১৭
প্রথম পাতা » অপরাধ » ঝিনাইদহে অস্ত্র ও গুলিসহ ২ ডাকাত গ্রেফতার
ঝিনাইদহে অস্ত্র ও গুলিসহ ২ ডাকাত গ্রেফতার
ঝিনাইদহ প্রতিনিধি :: (১ চৈত্র ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.১০মি.) ঝিনাইদহের সদর উপজেলার নারিকেল বাড়ীয়া বাজার এলাকা থেকে বিদেশী বন্দুক ও গুলিসহ ডাকাত দলের ২ সদস্যকে আটক করেছে র্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ন র্যাব-৬।১৫ মার্চ বুধবার সদর উপজেলার নারিকেলবাড়ীয়া বাজার থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, ওই উপজেলার মুনুড়ীয়া গ্রামের নিরঞ্জ বিশ্বাসের ছেলে বিবেক আনন্দ বিশ্বাস (৩৬) ও কুশাবাড়ীয়া গ্রামের মোন্তাজ মোল্লার ছেলে মোশাররফ হোসেন মোল্লা (৩০)। ঝিনাইদহ র্যাবের কোম্পানি কমান্ডার মেজর মনির আহমেদ জানান, নারিকেলবাড়ীয়া বাজারে ডাকাতদল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।
সেসময় ডাকাত দলের অন্যান্য সদস্যরা পালিয়ে গেলে আটক করা হয় বিবেক আনন্দ বিশ্বাস ও মোশাররফ হোসেন নামে ২ জনকে। পরে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় একটি দোনালা বন্দুক, ৩ রাউন্ড গুলি ও একটি দেশীয় অস্ত্র। আটককৃতদের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা আছে বলেও জানায় র্যাব।





ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা