শিরোনাম:
●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা ●   চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত ●   রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো প্রতিনিধি দল ●   বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে ●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের
রাঙামাটি, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৫ মার্চ ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » একটি গ্রামের নামকরণ নিয়ে দুই যুগ ধরে দু’পক্ষের দ্বন্ধ
প্রথম পাতা » প্রধান সংবাদ » একটি গ্রামের নামকরণ নিয়ে দুই যুগ ধরে দু’পক্ষের দ্বন্ধ
শনিবার ● ২৫ মার্চ ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

একটি গ্রামের নামকরণ নিয়ে দুই যুগ ধরে দু’পক্ষের দ্বন্ধ

---বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: (১১চৈত্র ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.১০মি.) সিলেটের বিশ্বনাথে একটি গ্রামের নামকরণ নিয়ে প্রায় দুই যুগ ধরে দু’পক্ষের মধ্যে চরম দ্বন্ধের সৃষ্টি হয়েছে। এনিয়ে আদালতে গ্রামের দু’পক্ষের মামলা মোকদ্দমাও রয়েছে। দিন দিন বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে বাড়ছে ক্ষোভ আর অসন্তোষ।
এদিকে, বিষয়টি নিস্পত্তির লক্ষ্যে ‘ছোট খুরমা’ গ্রামবাসীর আহবানে ২৫ মার্চ শনিবার স্থানীয় ইউনিয়ন পরিষদের বর্তমান ও সাবেক চেয়ারম্যান’সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দুই গ্রামবাসীর মধ্যে চলমান দন্ধ আপোষে নিস্পত্তির লক্ষ্যে উদ্যোগ গ্রহন করা হয়েছে।
জানা গেছে, উপজেলার অলংকারি ইউনিয়নে ‘ছোট খুরমা’ নামে একটি গ্রাম রয়েছে বলে দাবি এক পক্ষের। অন্যদিকে ওই গ্রামের নাম ‘পেছি খুরমা’ বলে দাবি করে আসছে অপর পক্ষের লোকজন। এতে আদালতে উভয় পক্ষের লোকজন মামলা মোকদ্দমায়ও গড়িয়েছেন। এ দুটি নাম নিয়ে গেজেট প্রকাশের দাবিতে দু’পক্ষের মধ্যে চলছে কাঁধা ছোড়াছুড়ি। দীর্ঘ দিনের সৃষ্ট নামকরণ দ্বন্ধে ভোটার আইডি কার্ড, পাসপোর্ট, ভূমি ক্রয়-বিক্রয়, জন্মনিবন্ধন’সহ বিভিন্ন সার্টিফিকেট জটিলতায় বিপাকে রয়েছেন গ্রামের হাজারো মানুষ। এমন দ্বন্ধের কারণে কোমলমতি থেকে শুরু করে নতুন প্রজন্মের মধ্যে চরম হতাশা বিরাজ করছে। ছোট খুরমা নামে ভোটারসহ প্রায় ৭৫ভাগ মানুষ, স্কুল, ঈদগাহ, সড়কসহ বেশ কয়েকটি প্রতিষ্টানের নামকরণও রয়েছে। তাই লোকজন ‘ছোট খুরমা’র নামে গেজেট প্রকাশের দাবি জানিয়ে আসছেন। প্রয়োজনে তারা পেছি খুরমা থেকে ভাগ হয়ে যেতেও রাজি।
অন্যদিকে, গ্রামের কিছু সংখ্যাক লোকজন ‘পেছি খুরমা’ নামে গেজেট পাস করার দাবী করে আসছেন। তাদের একটাই দাবি পেছি খুরমা গ্রামটি তাদের পূর্ব পুরুষের নামে। কিন্তু পেছি খুরমা নামে আর কোনো শিক্ষা প্রতিষ্টান অথবা অন্য কোনো প্রতিষ্টানের নামকরণও নেই। তাদের দ্বন্ধের নিরসন করতে গত বছরের ১৬আগষ্ট স্থানীয় ইউনিয়ন পরিষদে উভয় পক্ষকে নিয়ে এক বৈঠক করেন বিভাগীয় পরিচালক। এতেও কোন সমাধান হয়নি।
এদিকে, বিষয়টি নিস্পত্তির লক্ষ্যে ‘ছোট খুরমা’ গ্রামবাসীর আহবানে শনিবার দুপুরে ছোট খুরমা গ্রামের তাহির আলীর বাড়িতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। অলংকারী ইউপি চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেলের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন- সাবেক ইউপি চেয়ারম্যান লিলু মিয়া, বিশ্বনাথ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ওয়াহিদ আলী, এলাকার মুরব্বি আব্দুল ওয়াদূদ বিএসি, তকবির মিয়া চৌধুরী, হাজী আরজান আলী, তছির আলী, আছাব আলী, সাবেক ইউপি সদস্য ইরন মিয়া, আজাদ মিয়া, তফজ্জুল আলী, আরফান আলী, বর্তমান ইউপি সদস্য সাজ্জাদ মিয়া, রিয়াজ আলী, মুরব্বি আনোয়ার মিয়া, মনিরুজ্জামান হিরন, মাস্টার আব্দুন নুর, মানিক মিয়া, মকন মিয়া, তাহির আলী, ছুরাব আলী, আব্দুল খালিক, ছাদ আলী, আব্দুল জলিল, মাস্টার মকদ্দুল আলী, লিয়াকত আলী প্রমুখ।

বৈঠকে দুই গ্রামবাসীর মধ্যে চলমান দন্ধ আপোষে নিস্পত্তির লক্ষ্যে উদ্যোগ গ্রহন করা হয় এবং বর্তমান ও সাবেক ইউপি চেয়ারম্যান, মেম্বারবৃন্দ’সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে একটি কমিটি গঠন করা হয়।





প্রধান সংবাদ এর আরও খবর

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন  নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)