সোমবার ● ১৭ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » নওগাঁ » একজন মা সন্তানের আদর্শের প্রতিক : মোখলেছুর রহমান
একজন মা সন্তানের আদর্শের প্রতিক : মোখলেছুর রহমান
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি ::(৪ বৈশাখ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৪৫মি.) নওগাঁর আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মো. মোখলেছুর রহমান বলেছেন, দেশের আর্থ সামাজিক উন্নয়নে শিক্ষার্থীদের সুশিক্ষায় গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের বই পড়ানোতে অভ্যস্ত করতে হবে। জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক ও বাল্যবিয়ের কুফল সম্পর্কে আজকের ছাত্র ছাত্রীদের সচেতন করে তুলতে হবে। আর এর জন্য শুধু শিক্ষকরাই নয় অভিভাবকেরও ভুমিকা পালন করতে হবে। তিনি বলেন, একজন মা সন্তানের আদর্শের প্রতিক। তাই সন্তানকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে মাদের অনেক দায়িত্ব ও কর্তব্য রয়েছে।
তিনি ১৭ এপ্রিল সোমবার উপজেলার নবাবেরতাম্বু উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল উদ্দিন শাহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসরা তারিকুল আলম, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এএফএম মনসুর রহমান, সমাজ সেবক আজিজুর রহমান পলাশ, মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, খলিলুর রহমান, মা আলেয়া বেগম, শিক্ষার্থী সামি আক্তার জুঁই ও রবিউল ইসলাম প্রমুখ।





আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা
আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল
আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩
সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর
আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা
আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী
আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
আত্রাইয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু