শিরোনাম:
●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি
রাঙামাটি, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৫ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » পাবনা » ঈশ্বরদী শিল্পপতি বিএনপি নেতা সঞ্জুকে কারাগারে প্রেরণ
প্রথম পাতা » পাবনা » ঈশ্বরদী শিল্পপতি বিএনপি নেতা সঞ্জুকে কারাগারে প্রেরণ
মঙ্গলবার ● ২৫ এপ্রিল ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈশ্বরদী শিল্পপতি বিএনপি নেতা সঞ্জুকে কারাগারে প্রেরণ

---ঈশ্বরদী প্রতিনিধি :: (১২ বৈশাখ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.০৮মি.) ঈশ্বরদীর আলোচিত শিল্পপতি, বিএনপি নেতা ও পাকশী রিসোর্ট খান মঞ্জিলের মালিক আকরাম আলী খান সঞ্জুকে দুদকের মামলায় আদালত কারাগারে প্রেরণ করায় ঈশ্বরদীতে ”চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তিনি জালিয়াতির মাধ্যমে সোনালী ব্যাংক নারায়ণগঞ্জ মহিলা শাখা থেকে ঋৃণ নেন। ঢাকা উত্তরার ৪ নম্বর সেক্টরে অবস্থিত মাস্ক এ্যাসোসিয়েট নামক পোষাক কারখানার নামে ঋণ নেয়া হয় প্রায় ৮ কোটি টাকা। দীর্ঘদিনেও টাকা পরিশোধ না করে আত্মসাত করায় সঞ্জুসহ ৩ জনের বিরুদ্ধে দুদক মামলা করে। মামলা করেন দুদকের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মনিরুল হক। টাকা আত্মসাতে সহযোগিতা করার অভিযোগে ব্যাংকের ব্যবস্থাপক আব্দুস সামাদ ও সিনিয়র অফিসার সিরাজুল ইসলামকেও আসামি করা হয়। ১৯১৬ সালের ডিসেম্বর মাসে অত্র মামলাসহ প্রায় ৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকের ব্যবস্থাপক আব্দুস সামাদকে দুদক গ্রেফতার করে। মামলার তদন্তকারী কর্মকর্তা নুর-ই-আলম ২৫ এপ্রিল মঙ্গলবার দুপুরে সিএইচটি মিডিয়া প্রতিুিনধিকে জানান, মাস্ক এ্যাসোসিয়েটের মালিক আকরাম আলী খান সঞ্জু ৭ টি এলসির মাধ্যমে ৭ কোটি ৪১ লাখ ৪৩ হাজার টাকা নিয়ে ফেরত না দিয়ে আত্মসাত করেন। দীর্ঘদিনেও টাকা ফেরত না দেওয়ায় তার বিরুদ্বে মামলা রেকর্ড করা হয় নারায়ণগঞ্জ সদর থানায়। মামলা নং-৩৫। মামলার সুত্র ধরে তাকে ঢাকার বাসা থেকে গ্রেফতার করে নারায়ণগঞ্জ আদালতে হাজির করলে বিজ্ঞ আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)