শুক্রবার ● ২৮ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » ভোগের নয়, আ’লীগের রাজনীতি ত্যাগের
ভোগের নয়, আ’লীগের রাজনীতি ত্যাগের
বিশ্বনাথ প্রতিনিধি :: (১৫ বৈশাখ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.০৮মি.) সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, ভোগের নয়, আওয়ামী লীগের রাজনীতি হচ্ছে ত্যাগের। ত্যাগ না করতে পারলে আওয়ামী লীগের রাজনীতিতে বেশি দিন কেউ নিজেকে ধরে রাখতে পারবে না, সময়ের স্রোতের সাথে হারিয়ে যাবে। সে সাথে কোন বিশেষ ব্যক্তির নয়, সবাইকে হতে হবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র কর্মী ও প্রধানমন্ত্রী-জননেত্রী শেখ হাসিনার কর্মী এবং সর্বোপুরী আওয়ামী লীগের কর্মী।
তিনি ২৮ এপ্রিল শুক্রবার দুপুরে বিশ্বনাথে ‘সংক্ষিপ্ত সফরে তাঁর যুক্তরাজ্য যাত্রা উপলক্ষে’ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন আয়োজিত সংবর্ধনা সভায় সংবর্ধিত ও প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি পংকি খান’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাবুল আখতার’র পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন আ.লীগ নেতা আমির আলী চেয়ারম্যান, নিখিল পাল, রুনু কান্ত দে, মহব্বত আলী, প্রবাসী আওয়ামী লীগ নেতা আবদুল মতিন, আওয়ামী লীগ নেতা শাখাওয়াত হোসেন, আবদুল মতিন, কৃষক লীগ নেতা জামাল উদ্দিন, অপু চৌধুরী, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, যুবলীগ নেতা হাবিবুর রহমান মিনু, দবির আহমদ, তৈমুছ আলী, বেলাল রাজা, মনোহর হোসেন মুন্না, সুন্দর আলী রুহুল, নিজাম উদ্দিন, আবুল হোসেন, আবুল কালাম আজাদ, সদস্য রাজু আহমদ, রায়হান আহমদ, রেদুয়ান আহমদ, আবদুল লতিফ, ইমু মিয়া, ইকবাল হোসেন, আবদুল মালিক, জসিম উদ্দিন, চান মিয়া, রুহেল উদ্দিন প্রমুখ।
আলোচনা সভা শেষে সদ্য ঘোষিত ‘বিশ্বনাথ সদর ইউনিয়ন যুবলীগ’র কমিটির নেতৃবৃন্দ সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী’কে ফুলের তোড়া উপহার দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেন।





আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন