শিরোনাম:
●   কাউখালীতে পাগলা কুকুরের কামড়ে বহুজন আক্রান্ত ●   ঝালকাঠিতে ঘুমন্ত ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগ, বাবা গ্রেপ্তার ●   আগামীতে পার্টির লোকজন ব্যতিত অন্য কাউকে পুলিং এজেন্ট নিয়োগ দেয়া হবে না : জুঁই চাকমা ●   কাউখালীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তি পুর্নভাবে অনুষ্ঠিত ●   খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী ●   চট্টগ্রাম-১ মিরসরাই আসনে ৪৬ হাজার ৪১৮ ভোটের ব্যবধানে নুরুল আমিন এমপি নির্বাচিত ●   রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা ●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনের ভোট গ্রহণ শেষ, চলছে গণনা; কে হাসবে জয়ের হাসি? ●   ঝালকাঠিতে জাল ভোট দেওয়ার চেষ্টা: নারীর দুই বছর কারাদণ্ড ও জরিমানা ●   মিরসরাইয়ে ভোট কেন্দ্র থেকে ছাত্রদল কর্মী আটক ●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনে সৎ ও উন্নয়নমুখী প্রার্থীর খোঁজে ভোটাররা ●   দিনাজপুর-৫ পার্বতীপুরে ৮৯ ভোটকেন্দ্রের মধ্যে ৩২টি ঝুঁকিপূর্ণ ●   ঝালকাঠিতে ২৩৭টি ভোট কেন্দ্রের নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ ●   কাউখালীতে পারিবারিক কলহের জেরে স্বামী স্ত্রীর বিষপান ●   বেতবুনিয়ায় সিকান্দর তাহেরা মেমোরিয়াল হেলথ কেয়ারের শুভ উদ্ভোধন ●   ঢাকা-১২ আসনে কোদাল মার্কায় গণজোয়ার কোদাল মার্কায় ভোট দিয়ে ভোটের মর্যাদা রক্ষা করুন : জননেতা সাইফুল হক ●   ঈশ্বরগঞ্জে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   বেগম খালেদা জিয়ায় আত্মার মাগফেরাত কামনায় বাগবাড়ীতে মানুষের ঢল ●   দুটি আঞ্চলিক গোষ্ঠী পরোক্ষভাবে নির্বাচনে অংশ নেওয়ার পর থেকে ভোটারদের মুখ কালো : জুঁই চাকমা ●   হুমকি-ধমকি দিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে মানুষের ভোটাধিকার খর্ব করা যাবে না : জুঁই চাকমা ●   রাঙামাটি আসনের ভোটকেন্দ্র গুলিতে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি করেছেন জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই ●   নানিয়ারচর উপজেলাকে আধুনিকায়ন করে মাঝারি শিল্প গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেব : জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ ●   খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন ●   ৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ ●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা
রাঙামাটি, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৩ মে ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » পাহাড়ের শান্তি বিনষ্ট করলে মুরুংরা রুখে দাড়াবে
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » পাহাড়ের শান্তি বিনষ্ট করলে মুরুংরা রুখে দাড়াবে
বুধবার ● ৩ মে ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাহাড়ের শান্তি বিনষ্ট করলে মুরুংরা রুখে দাড়াবে

---

আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :: (২০ বৈশাখ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৫৩মি.) পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) যদি পাহাড়ের শান্তি বিনষ্ট করে তবে মুরুংরা ১৯৮৪-৮৫ সালের মতো সংগঠিত হয়ে রুখে দাড়াবে। লামা-আলীকদমের শান্তিপূর্ণ এলাকাকে অশান্ত করবেন না। জেএসএস এর হুমকীতে আজ নিরাপত্তাহীন দুর্গমের সাধারণ মুরুং জনগোষ্ঠী।
পার্বত্য বান্দরবানের আলীকদমে অস্ত্র, গোলা-বারুদ, অপহরণ, খুন, চাঁদাবাজি ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিকারী শান্তি বাহিনী তথা জেএসএস নামধারী অসাংবিধানিক কর্মকান্ডের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে মুরুং কল্যান সংসদের সভাপতি মেনদন মুরুং স্বাক্ষরিত লিখিত বক্তব্যে এসব কথা বলেন আলীকদম মুরুং কল্যান ছাত্রাবাসের তত্ত্বাবধায়ক ইয়োংলক ম্রো।

৩ মে বুধবার সকালে আলীকদম প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন কুরুকপাতা ইউনিয়নের চেয়ারম্যান ক্রাতপুং ম্রো, মেনরুম মুরুং কার্বারি, মেনওয়াই ম্রো, খামলাই ম্রো ও মারান মুরুংসহ অর্ধশতাধিক মুরুং জনসাধারণ। সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে একাত্মতা পোষণ করেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সমর রঞ্জন বড়ুয়া ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফরিদ আহাম্মদ।
লিখিত বক্তব্যে বলা হয় পার্বত্য চট্টগ্রাম জন সংহতি সমিতি (জেএসএস) সংগঠনটি বিগত প্রায় অর্ধ শতাব্দি ধরে অসাংবিধানিক দাবি আদায়ের চেষ্টায় লিপ্ত ছিল। পরিবর্তন পরিস্থিতির প্রেক্ষিতে ১৯৯৭ সালের ২রা ডিসেম্বর সরকারের সাথে সমঝোতার মাধ্যমে অস্ত্রসহ আত্মসমর্পন করে। এই আত্মসমর্পন প্রক্রিয়া সম্পন্ন করার পর থেকে শান্তিবাহিনী নামটি কোন প্রকার সাংবিধানিক বৈধতা হারায়।
পরবর্তী বিগত ১৯৯৭ সালের পর থেকে অদ্যবদি জেএসএস নাম ধারণ করে একদল অস্ত্রধারী সন্ত্রাসী তাদের পূর্বরুপ কর্মকান্ড অব্যাহত রেখেছে এবং নানা অসাংবিধানিক দাবিতে পার্বত্য চট্টগ্রামে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করে আসছে। পাশাপাশি সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করছে। এলাকার কৃষক, ব্যবসায়ী ও বিভিন্ন মহল থেকে মোটা অঙ্কের চাঁদা আদায় করে এলাকাকে অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্থ করছে। তারা সরকারী বিভিন্ন প্রশাসনের বিরুদ্ধে উষ্কানীমূলক বক্তব্য ও সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ডে ব্যঘাত ঘটিয়ে আসছে। সরকারের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে নিয়োজিত ঠিকাদারদের নিকট থেকে মোটা অঙ্কের চাঁদা আদায় ও ভয়ভীতি প্রদর্শন করে আসছে। যার ফলে সরকারের উন্নয়ন কর্মকান্ড বাধাগ্রস্ত হচ্ছে।
বক্তব্যে আরো বলা হয়, ইদানিং জেএসএস পাহাড়ের শান্তিপ্রিয় মুরুং যুবকদেরকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাদের দল ভারি করার অপচেষ্টায় লিপ্ত। তাদের মিথ্যে প্রলোভনে সাড়া না দিলে তারা অস্ত্রের মূখে মুরুংদেরকে তাদের দলে যোগ দিতে বাধ্য করে। এছাড়াও তারা অন্যান্য জেলা থেকে লামা আলীকদমে এসে অস্ত্রের মুখে নিরিহ মুরুংদের তাদেরকে আশ্রয় দিতে বাধ্য করে।
সংবাদ সম্মেলনে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস)কে  হুশিয়ারী উচ্চারণ করে বলা হয়, জেএসএস যদি কোন ভাবে পাহাড়ের শান্তি বিনষ্ট করার চেষ্টা করে তাহলে এই অঞ্চলের মুরুংরা ১৯৮৪-৮৫ সালের মত পূনরায় সংগঠিত হয়ে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। পাহাড়ের শান্তি বিনষ্ট করার চেষ্টা করলে যে কোন মূল্যে প্রতিহত করা হবে। কোন অবস্থায় লামা আলীকদমের মত শান্তিপূর্ণ এলাকা প্রবেশ করার জন্য হুশিয়ারী দেওয়া হয়। এছাড়াও অত্র অঞ্চলে অবস্থানরত সামরিক বেসামরিক প্রশাসন ও সাধারণ শান্তিপ্রিয় সচেতন মহলকে জেএসএস এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে এলাকার শান্তিরক্ষায় পাশে থাকার জন্য বিনীত আহবান জানানো হয়।
এক প্রশ্নের জবাবে কুরুকপাতা ইউপি চেয়ারম্যান ক্রাতপুং ম্রো বলেন, আমার ইউনিয়নের দোছরি এলাকায় সন্ত্রাসীরা পরিবার প্রতি ১ হাজার ও ব্যবসায়ী প্রতি ১০ হাজার টাকা চাঁদা দাবী করছে। মুরুং বাহিনী কমান্ডার মেনদন ম্রো বলেন, আশির দশকে শান্তি বাহিনীর অত্যাচার থেকে রেহায় পেতে মুরুং বাহিনীকে সেনাবাহিনী গাদা বন্দুক দিয়েছিল। বর্তমানে ৩৬৫ টি গাদা বন্দুক (দেশীয় তৈরী) আছে এ বাহিনীর হাতে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে দু’পক্ষে সশস্ত্র সংঘাত লেগে যেতে পারে।
মুরুং নেতা মেনওয়াই মেম্বার বলেন, লামা উপজেলার লুলাইং ও লেমু পালং এলাকায় শান্তিবাহীনির সদস্যরা চাঁদা আদায় করছে। ব্যবসায়ীরা চাঁদা না দেওয়াতে ১৬টি দোকান বন্ধ করে দিয়েছে তারা। এছাড়াও সরই ইউনিয়নের একটি কোম্পানীর বাগানে অগ্নিসংযোগ করেছে। আলীকদমের মেনপা পাড়া ও রোয়াম্ভু এলাকায় চাঁদা না দেওয়াতে ৩১ লাখ টাকার কালভার্ট নির্মাণ ও রিংওয়েল স্থাপনে বাধা দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে স্থানীয় সংবাদিকরা ছাড়াও উপস্থিত ছিলেন আলীকদম মুরুং কল্যান সংসদের সভাপতি মেনদন ম্রো, ৩নং নয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্রাতপুং ম্রো, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সমরঞ্জন বড়ুয়া, ১নং আলীকদম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফরিদ উদ্দিন আহামদ, ইউপি সদস্য মারান ম্রো, উথোয়াই মার্মা, খামলাই ম্রো ও মুরুং বাহিনীর প্রতিনিধিরা ছাড়াও স্থানীয় মুরুং সম্প্রদায়ের নেতৃবৃন্দ।
উল্লেখ্য গত ১ মে জনৈক রাফিক কন্ট্রাক্টরকে মোবাইল নম্বর ০১৮১৮৬৭৬৯৯২ এবং ০১৮৬৬৪৭১৭৫৩ ফোন করে সরকারী উন্নয়ন প্রকল্প হতে মোটা অঙ্কের চাঁদা দাবি করেছে সন্ত্রাসীরা। এবিষয়ে থানায় সাধারণ ডায়েরী করা হলেও কোন প্রকার ব্যবস্থা নেওয়া হয় নাই। যা ইতিপূর্বে অবগত করা হয়েছে। কাজগুলি সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় শ্রমীকদের নিরাপত্তার ভার গ্রহন করি। পরিতাপের বিষয়ে বিষয় যে, ওই দিনই বেলা তিন ঘটিকায় রফিক কন্টাক্টরের মোবাইলে সন্ত্রাসীরা পূনরায় মোবাইল নম্বর- থেকে ফোন করে বলে “তোমরা জলে বসবাস করে কুমিরের সাথে লড়াই করছ।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

কাউখালীতে পাগলা কুকুরের কামড়ে বহুজন আক্রান্ত কাউখালীতে পাগলা কুকুরের কামড়ে বহুজন আক্রান্ত
আগামীতে পার্টির লোকজন ব্যতিত অন্য কাউকে পুলিং এজেন্ট নিয়োগ দেয়া হবে না : জুঁই চাকমা আগামীতে পার্টির লোকজন ব্যতিত অন্য কাউকে পুলিং এজেন্ট নিয়োগ দেয়া হবে না : জুঁই চাকমা
কাউখালীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট  শান্তি পুর্নভাবে অনুষ্ঠিত কাউখালীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তি পুর্নভাবে অনুষ্ঠিত
খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী
চট্টগ্রাম-১ মিরসরাই আসনে ৪৬ হাজার ৪১৮ ভোটের ব্যবধানে নুরুল আমিন এমপি নির্বাচিত চট্টগ্রাম-১ মিরসরাই আসনে ৪৬ হাজার ৪১৮ ভোটের ব্যবধানে নুরুল আমিন এমপি নির্বাচিত
রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা
মিরসরাইয়ে ভোট কেন্দ্র থেকে ছাত্রদল কর্মী আটক মিরসরাইয়ে ভোট কেন্দ্র থেকে ছাত্রদল কর্মী আটক
কাউখালীতে পারিবারিক কলহের জেরে স্বামী স্ত্রীর বিষপান কাউখালীতে পারিবারিক কলহের জেরে স্বামী স্ত্রীর বিষপান
বেতবুনিয়ায় সিকান্দর তাহেরা মেমোরিয়াল হেলথ কেয়ারের শুভ উদ্ভোধন বেতবুনিয়ায় সিকান্দর তাহেরা মেমোরিয়াল হেলথ কেয়ারের শুভ উদ্ভোধন
দুটি আঞ্চলিক গোষ্ঠী পরোক্ষভাবে নির্বাচনে অংশ নেওয়ার পর থেকে ভোটারদের মুখ কালো : জুঁই চাকমা দুটি আঞ্চলিক গোষ্ঠী পরোক্ষভাবে নির্বাচনে অংশ নেওয়ার পর থেকে ভোটারদের মুখ কালো : জুঁই চাকমা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)