শিরোনাম:
●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক
রাঙামাটি, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৫ মে ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » হালুয়াঘাটের সিলপাঁটা’র বাইন্যারা পেশা বদলে বাধ্য হচ্ছে
প্রথম পাতা » প্রধান সংবাদ » হালুয়াঘাটের সিলপাঁটা’র বাইন্যারা পেশা বদলে বাধ্য হচ্ছে
শুক্রবার ● ৫ মে ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

হালুয়াঘাটের সিলপাঁটা’র বাইন্যারা পেশা বদলে বাধ্য হচ্ছে

---ময়মনসিংহ অফিস :: (২২ বৈশাখ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.৩২মি.) ময়মনসিংহের সীমান্তবর্তী হালুয়াঘাট উপজেলার ২ নং জুগলী ইউনিয়নের ঘিলাভূই গ্রাম। এই গ্রামের শতাধিক পরিবার সিলপাঁটা কাটার সাথে জড়িত থাকায় স্থানীয়ভাবে বাইন্যা পাড়া হিসেবে তাদের পরিচিতি । প্রায় ১২০ বছর যাবত সিলপাঁটা কাটিয়ে জীবন ধারন করছে এ পরিবারগুলো। বহু বছর আগে মাত্র তিনজন বাইন্যা সিলপাঁটার কাজ এই পাহাড়ি এলাকায় আরম্ভ করলেও, বর্তমানে শতাধিক পরিবার এ পেশার জড়িত রয়েছে।

এই পেশাটিকে তারা তাদের ঐতিহ্য হিসেবে মনে করে থাকেন। শুধু হালুয়াঘাট নয়, সারা দেশের বিভিন্ন প্রান্তে সিলপাঁটা কাটিয়ে তারা জীবিকা নির্বাহ করে থাকেন। এই বাইন্যারা মানুষের বাড়ি বাড়ি গিয়ে বলেন “এই সিল কাটাই-পাঁটা কাটাই”——। কারও যদি সিলপাঁটা কাটানোর প্রয়োজন পড়ে তাহলে তাদেরকে ডেকে সিলপাঁটা কাটিয়ে সামান্য তম মজুরি দিয়ে থাকেন। সিলপাঁটা হচ্ছে মরিচ,হলুদ, ধনে, জিড়া গুড়া করার পাথরের তৈরি একটি সনাতন যন্ত্র। যা দিয়ে মহিলারা পাঁটার উপর মরিচ,হলুদ,জিরা,ধনেসহ রান্নার যাবতীয় মসলা রেখে সিল দিয়ে পিষে গুড়া করে। তারপর রান্নাকে সুস্বাধু করার জন্যে তা ব্যবহার করে থাকেন।

ঘিলাভূই গ্রামের সিলপাঁটা কাটানো এই বাইন্যা বাড়িতে গিয়ে বিচিত্র রকমের তথ্য পাওয়া যায়। ৬০ বছর ধরে সিলপাঁটা কাটিয়ে সোরহাব (৭২) সংসার চালাচ্ছেন। তিনি বলেন, আমরা ১২০ বছর আগে থেইক্যা (থেকে) এই কাম করতাছি, আমার দাদা করত, জেডা করত, আব্বা করত, এখন আমিও এই কাজ করি। একসময় সিলপাডা (সিলপাঁটা) কাডাইয়া (কাটিয়ে) হারাদিনে পাঁচ টেহা (টাকা) কামাইছি। এক একটা পাডায় (পাটায়) বারো পয়সা, চার-আনা, আডানা (৫০ পয়সা) লইছি।

তিনি আরো বলেন,ময়মনসিংহের ত্রিশালের ধানীখলা নামক এলাকা থেকে হালুয়াঘাটে এসে বসতবাড়ি তৈরী করেন জহুর, বাহাদুর, অমর ব্যাপারী সর্বপ্রথম এই সিলপাঁটা কাটানোর কাজ আরম্ভ করেন। এখন তা শতাধিক পরিবারে দাঁড়িয়েছে। এই প্রবীণ সিলপাঁটা কাটানো বাইন্যা ছোরহাব আরও বলেন, তার কিছু দুঃখের কথা। এখন আর সংসার আগের মতো চলছেনা। খাইয়া না খাইয়া দিন যাইতাছে। মঙ্গলবার গেছিলাম গ্রামে। মাত্র ১৫০ টেহার(টাকা) মত পাইছি। মানুষ আর এখন আগের মত সিলপাঁটা কাডায়না । সেলিনা (৩৫) নামে এক বাইন্যার স্ত্রী বলেন, এহন(এখন) মরিচ বাইট্যা খায় কেডা, এহন পেয়াজ, রসুনের গুড়াও পাওয়া যায় ফলে আমাদের চাহিদাও কইম্যা গেছে। জসিমদ্দিন (৫৫) নামে আরেক পুরাতন বাইন্যা বলেন, ব্যবসা বানিজ্য খুব কম, শইল (শরীর) চলেনা, মাঝে মাঝে যাই, আমরা সবাই দুর্বল হয়ে গেছি। একইভাবে ভাইন্যা জয়নাল (৬০), রফিকুল(৩৫), জুলহাস(৩২), বিল্লাল(২৫), ছমির(৭২), ইদ্রিস আলী(৪৫), সেলিনা(৩৫) সহ প্রত্যেক বাইন্যাই একই কথা বলেন, আমরা এই বাইন্যা বাড়ির সবাই সিলপাডা কাডাই, কিন্তু ন্যায্য মুজুরী পাই না। কেউ কেউ আবার সিলপাঁটা কাটানোর ব্যবসা ছেড়ে দিয়ে অন্য ব্যবসা নেমে পড়েছেন। নতুনদের এই পেশায় আগ্রহ নেই।

জুগলী ইউনিয়নের চেয়ারম্যান কামরুল হাসান বলেন, সিলপাঁটা এখন অনেক কমে গেছে। যেদিন থেকে মানুষ বাজার থেকে মরিচ, হলুদের গুড়া কিনে খাওয়া শুরু করছে, সেদিন থেকেই সিলপাঁটার প্রয়োজন কমে গেছে। হালুয়াঘাট আকনপাড়া গ্রামের মোবাইল ব্যাবসায়ী বাবুল দেবনাথ বলেন,বিভিন্ন কোম্পানীর গুড়া মসলা অর্থাৎ মরিচ-হলুদ- ধনিয়ার গুড়াই সিলপাটার বারোটা বাঁজিয়েছে। নয়তো সিলপাঁটা কাটানোর সাথে জড়িত এইসব বাইন্যাদের জীবন ভালোই চলতো।





প্রধান সংবাদ এর আরও খবর

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন  নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)