শিরোনাম:
●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১০ মে ২০১৭
প্রথম পাতা » নওগাঁ » এ দুর্ভোগের শেষ কোথায় ?
প্রথম পাতা » নওগাঁ » এ দুর্ভোগের শেষ কোথায় ?
বুধবার ● ১০ মে ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

এ দুর্ভোগের শেষ কোথায় ?

---আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: (২৭ বৈশাখ ১৪২৪ বাঙলা:বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৪৫মি.) এ দুর্ভোগের শেষ কোথায়, আর কতকাল আমাদের এ দুর্ভোগ পোহাতে হবে, এ রাস্তা দিয়ে প্রশাসনের উর্ধতন কর্মকর্তা থেকে শুরু করে সর্ব স্তরের কর্মচারিরা প্রতিদিন যাতায়াত করে থাকেন। তারপরও কি এ রাস্তা সংস্কার হবে না ? প্রশ্ন রেখে কথাগুলো বললেন আত্রাই কলকাকলী মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাজেদুর রহমান।
জানা যায়, আত্রাই বেইলীব্রিজ বাইপাস থেকে উপজেলা পরিষদ পর্যন্ত মাত্র পৌনে এক কিলোমিটার রাস্তা কয়েক বছর ধরে মরণফাঁদে পরিণত হয়ে রয়েছে। বিভিন্ন জায়গায় রাস্তা ভেঙ্গে বড়বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে সামান্ন বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয়ে রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে যায়। তারপরও জীবনের ঝুঁকি নিয়ে এ রাস্তা দিয়ে চলাচল করতে হয় পথপারীদের। এ রাস্তার মাঝামাঝিতে রয়ে উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্স। উপজেলার যে কোন স্থান থেকে হাসপাতালে রোগি নিতে এ রাস্তার বিকল্প নেই। অনেক সময় এখানে রোগি পরিবহন করতে গিয়ে সাথে থাকা লোকজনও রোগি হয়ে যান। এ ছাড়াও বিভিন্ন এলকার লোকজনদের উপজেলা পরিষদের সাথে যোগাযোগের জন্য এই একটি মাত্র রাস্তা ব্যবহার করতে হয়। এত জনগুরুত্বপূর্ণ হওয়ার পরও দীর্ঘদিন যাবৎ রাস্তাটি জরাজীর্ণ হয়ে থাকলেও এটি সংস্কারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোন নজর নেই।
স্থানীয় ব্যবসায়ী জানে আলম সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন হাজার হাজার জনসাধারণ এ রাস্তা দিয়ে চলাচল করে থাকেন। একটু বৃষ্টি হলেই আমার দোকানের সামনেসহ বেশ কয়েকটি জায়গায় পানি জমে যায়। এতে একগিকে আমরা ব্যবসায়ীরাও ভোগান্তির শিকার হই। অপরদিকে পথচারীরাও দুর্ভোগের শিকার হন।
আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মোখলেছুর রহমান সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, রাস্তাটি নিঃসন্দেহে জনগুরুত্বপূর্ণ। এ রাস্তা মেরামতের জন্য আমরা একাধিকবার নওগাঁ সড়ক ও জনপথ বিভাগকে অবহিত করেছি। তারপরও কেন যে কাজ হচ্ছে না তা আমার বোধগম্য নয়।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)