শিরোনাম:
●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭
রাঙামাটি, সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১০ মে ২০১৭
প্রথম পাতা » অপরাধ » ধর্মমতের বিরোধের কারণে ইমামকে কুপিয়ে আহত : ৩ জনের পরিচয় সনাক্ত
প্রথম পাতা » অপরাধ » ধর্মমতের বিরোধের কারণে ইমামকে কুপিয়ে আহত : ৩ জনের পরিচয় সনাক্ত
বুধবার ● ১০ মে ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ধর্মমতের বিরোধের কারণে ইমামকে কুপিয়ে আহত : ৩ জনের পরিচয় সনাক্ত

---ময়মনসিংহ অফিস :: (২৭ বৈশাখ ১৪২৪ বাঙলা:বাংলাদেশ সময় বিকাল ৫.৪৫মি.) ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সরিষা কানাপুর গাংপাড়া আহমদিয়া সম্প্রদায়ের মসজিদের ইমাম মোস্তাফিজুর রহমানের ওপর হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। সেই সাথে ঘটনায় জড়িতদের নাম-পরিচয় সাধারণ মানুষের মুখে মুখে আলোচিত হচ্ছে।

মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে আহমদিয়া সম্প্রদায়ের মুখপাত্র হাজারী আল মুনির বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় মামলাটি করেন বলে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল আলম খান বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেফতারকৃত আবদুল আহাদ মোহাম্মদ উল্লাহসহ অজ্ঞাত আরো ২ জনকে আসামি করা হয়েছে। ধর্মীয় প্রতিষ্ঠানে ঢুকে হত্যার উদ্দেশ্যে হামলার অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে।

মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন করেন ময়মনসিংহ রেঞ্জের ডি. আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম । ঘটনাস্থল পরিদর্শনকালে জনতাকে উদ্দ্যেশে বলেন, দুস্কৃতি কারীরা যে ঘটনা ঘটিয়েছে এর দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ছাড়াও মঙ্গলবার র‌্যাব ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ প্রহরা চলছে।

মঙ্গলবার দুপুরে র‌্যাব ১৪-এর ল্যাফটেনেন্ট কর্ণেল ইফতেকার রাকিব,এএসপি জুয়েল চাকমা’র নেতৃত্বে ইমলামপুর মাদ্রাসার বর্ডিং থেকে জহিরুল ইসলামের ট্রাংক তল্লাশি করে ‘জান্নাতে যাওয়ার সহজ পথ’ এবং ইলিয়াসের ট্রাংক থেকে ‘একটি নোট খাতা’ উদ্ধার করে তারা নিয়ে যায়।

একটি সূত্রে জানা যায়, ঈশ্বরগঞ্জ উপজেলার সরিষা ইউরিয়নে সোমবার রাতে কানপুর কাদিয়ানি মসজিদে ঢুকে দূর্বৃত্তরা ইমামকে কুপিয়ে আহত করার ঘটনায় যে ৩ জন ছাত্রের সম্পৃক্ততার বিষয়টি আলোচিত হচ্ছে তারা ঈশ্বরগঞ্জের ইসলামপুর জামিয়া গাফুরিয়া দারুসুন্নাহ মাদ্রাসার ছাএ।

এদের মধ্যে আব্দুল আহাদ মোহাম্মদ উল্লাহর গ্রামের বাড়ি নেএকোনা জেলার কমলাকান্দা উপজেলার খৈলাটি গ্রামে। সে ওই গ্রামের মোসলেম উদ্দিনের পাঁচ ছেলে ৫ মেয়ে সন্তানের মধ্যে তৃতীয়। মোসলেম উদ্দিন জামিয়া শরিফা ফাতেমাত জাহেরা মহিলা মাদ্রাসার শিক্ষক ও প্রতিষ্ঠাতা। তার দুই ছেলেও ওই মাদ্রাসার শিক্ষকতা করেন। এক মেয়ের জামাই ইমলামপুর মাদ্রাসার শিক্ষক মওলানা শফিকুল ইসলাম।

অপর দুই ছাত্র ঈশ্বরগঞ্জ ইউনিয়নের মাজিয়াকান্দি গ্রামের জসিমদ্দিনের ছেলে জহিরুল ইসলাম ও ঈশ্বরগঞ্জ ইউনিয়নের আশ্রবপুর গ্রামের শহিদুল্লার ছেলে ইলিয়াস উদ্দিন। জনতার হাতে আটককৃত কমলাকান্দার আহাদ ও পালিয়ে যাওয়া ঈশ্বরঞ্জের ইলিয়াস শরহে বেকায়া শ্রেণির ছাত্র। জহিরুল আরবি দ্বিতীয় বর্ষের ছাত্র।

ইসলামপুর গাফুরিয়া মাদ্রাসার মোহতামিম মওলানা নুরুল আলম জানান,সোমবার বোর্ডের ফাইনাল পরীক্ষা দেওযার পর থেকে তাদেরকে মাদ্রসা বডিংয়ে পাওয়া যায়নি। ওই দিন বিকেলের পর থেকে ওই তিন ছাত্র নিখোঁজ রয়েছে।

সোমবার রাতে উপজেলার কানপুর গাংপাড়া গ্রামের আহমদিয়া মসজিদের ইমাম মোস্তাফিজুরকে কুপিয়ে জখম করা হয়। অবস্থার অবনতি হওয়ায় মঙ্গলবার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।ওই রাতে ঘটনাস্থল থেকে আহাদকে আটকের পর মারধর করে পুলিশে হস্তান্তর করে স্থানীয়রা। আহত অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

নেত্রকোণার কলমাকান্দার চারিয়া গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে আহাদ বুধবার হাসপাতালে সাংবাদিকদের বলেন, ধর্মমতের বিরোধের কারণে মোস্তাফিজুরকে হত্যার জন্যই তারা ৩ জন হামলা চালিয়েছিলেন।

জেলার পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম জানান, আহাদ পুলিশকেও একই কথা বলেছেন। তবে তার ২ সঙ্গীর পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।

স্থানীয় এলাকাবাসী জানায়, সরিষা ইউনিয়নের কানপুর গ্রামের আইয়ুব আলী ও রজব আলী দু’ভাই তাদের বাড়িতে এ কাদিয়ানি মসজিদটি নির্মাণ করেন। তাদের ৬টি পরিবারই কাদিয়ানি ভক্ত।

নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসিরা জানান, কাদিয়ানি মসজিদের ইমাম ও ভক্তারা এলাকায় তাদের সদস্য বৃদ্ধির জন্য বিভিন্ন বই-পএ বিলি করত। কাদিয়ানিদের কর্মকান্ডে এলাকায় ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে কিছুটা ক্ষোভ বিরাজ করলেও প্রকাশ্যে কেউ মুখ খুলেনি। প্রায় ১ মাস পূর্বে কাদিয়ানিদের কর্মকান্ড নিয়ে এলাকায় তোলপাড়ের সৃষ্টি হয় । এ বিষয়ে স্থানীয় পুলিশ প্রশাসন ও ওলামায়েদের মাঝে এ বিষয়ে আলোচনাও হয়েছিল বলে তার জানান।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল আলম খান মামলার বিষয়টি নিশ্চিত করে সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, আসামি আহাদ সুস্থ হলেই তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এ ছাড়া আহাদের স্ত্রী জোসনারা বেগম, ২ ভাই আইনুদ্দিন ও মাইনুদ্দিনকেও জিজ্ঞাসাবাদের জন্য জেলা গোয়েন্দা দফতরে নেয়া হয়েছে। তদন্তের স্বার্থে আর কিছু বলা যাবে না।
আহাদের স্ত্রী ও দুই ভাইসহ আটক ৪
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সরিষা কানাপুর গাংপাড়া আহমদিয়া সম্প্রদায়ের মসজিদের ইমাম মোস্তাফিজুর রহমানের ওপর হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে।

মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে আহমদিয়া সম্প্রদায়ের মুখপাত্র হাজারী আল মুনির বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় মামলাটি করেন বলে
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেফতারকৃত আবদুল আহাদ মোহাম্মদ উল্লাহসহ অজ্ঞাত আরো ২ জনকে আসামি করা হয়েছে। ধর্মীয় প্রতিষ্ঠানে ঢুকে হত্যার উদ্দেশ্যে হামলার অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে।

মসজিদের ইমাম মোস্তাফিজুর রহমানের ওপর হামলার ঘটনায় আরও তিনজনকে আটক করা হয়েছে। গ্রেফতারে থাকা হামলাকারী আব্দুল আহাদ উল্লাহর স্ত্রী জোসনারা বেগম, দুই ভাই আইনুদ্দিন ও মাইনুদ্দিনকে আটক করেছে পুলিশ।

নেত্রকোনার কলমাকান্দা থানা পুলিশ মঙ্গলবার কলমাকান্দার চারিয়ায় আহাদের গ্রামের বাড়ি থেকে তাদের আটক করে।

কলমাকান্দার অফিসার ইনচার্জ ( ওসি) আবু বকর সিদ্দিক জানান, আটককৃত তিন জনকে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদ চলছে।

মঙ্গলবার ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন (পিপিএম), পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম (পিপিএম) ঘটনাস্থল পরিদর্শন কালে উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, অপরাধী যেই হোক তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে ।

এদিকে এ হামলার ঘটনার পর থেকে ঈশ্বরগঞ্জ ইউনিয়নের মাঝিয়াকান্দি গ্রামের জসিম উদ্দিনের ছেলে ইসলামপুর গাফুরীয়া মাদ্রাসার আরবী দ্বিতীয় বর্ষের ছাত্র জহিরুল ইসলাম (১৬) ও আশ্রবপুর গ্রামের শহীদুল ইসলামের ছেলে ওই মাদ্রাসার শরহে বেকায়া শ্রেণির ছাত্র ইলিয়াস (১৮) নিখোঁজ রয়েছে।

ইসলামপুর গাফুরীয়া মাদ্রাসার মোহতামিম মাওলানা নূরুল আলম জানান, সোমবার মাদ্রাসায় পরীক্ষা দেওয়ার পর থেকেই তারা নিখোঁজ রয়েছে ।

মঙ্গলবার র‌্যাব ও পুলিশ ঘটনার সাথে জড়িত সন্দেহে ইসলামপুর গাফুরীয়া মাদ্রাসা ও ছাত্রদের বাড়িতে তল্লাশী চালিয়ে ইসলামী বই ও খাতা উদ্ধার করে ।

প্রসঙ্গতঃ সোমবার রাতে এশার নামাজের আজানের পর কয়েকজন মাদ্রাসাছাত্র মসজিদে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মসজিদের ইমাম মোস্তাফিজুর রহমান (৫০) কে গুরুতর জখম করে । এ সময় ইমামের আর্তচিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে ধাওয়া করলে সশস্ত্র সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার সময় আব্দুল আহাদ (১৮) নামে এক মাদ্রাসা ছাত্রকে তারা আটক করে গণপিটুনি দিয়ে আহত করে । পরে খবর পেয়ে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ আহত ইমাম মোস্তাফিজ ও হামলাকারী আহাদকে আশংকাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় । পরে উন্নত চিকিৎসার জন্য ইমামকে ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয় ।

স্থানীয় সূত্রে জানা যায়, সরিষা ইউনিয়নের খানপুর গ্রামে আইয়ুব আলী ও রজব আলী দুই ভাই তাদের বাড়িতে কাদিয়ানি মসজিদ নির্মাণ করেন । এই মসজিদে শুধুমাত্র এলাকার ছয়টি পরিবারই ওই ইমামের পিছনে নামাজ আদায় করতেন। এই মসজিদকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। ইমাম মোস্তাফিজুর রহমানের বাড়ি দিনাজপুর জেলার কাহালু উপজেলার দোহান্দা গ্রামে। তিনি গত দুই বছর যাবত ওই মসজিদে ইমামতি করে আসছিলেন।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, আসামি আহাদ সুস্থ হলেই তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এ ছাড়া আহাদের স্ত্রী জোসনারা বেগম, ২ ভাই আইনুদ্দিন ও মাইনুদ্দিনকেও জিজ্ঞাসাবাদের জন্য জেলা গোয়েন্দা দফতরে নেয়া হয়েছে।





অপরাধ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)