রবিবার ● ২১ মে ২০১৭
প্রথম পাতা » রাজনীতি » খালেদা জিয়ার কার্যালয়ে পুলিশি তল্লাশির প্রতিবাদে বিশ্বনাথে বিএনপির মিছিল
খালেদা জিয়ার কার্যালয়ে পুলিশি তল্লাশির প্রতিবাদে বিশ্বনাথে বিএনপির মিছিল
বিশ্বনাথ প্রতিনিধি :: (৭ জৈষ্ঠ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.৩৫মি.) বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে পুলিশি তল্লাশির প্রতিবাদে বিশ্বনাথে বিএনপি ও সহযোগি সংগঠনের উদ্যোগে মিছিল-পথসভা অনুষ্ঠিত হয়। ২১ মে রবিবার বিকেলে উপজেলা সদরের বাসিয়া সেতুর ওপর থেকে মিছিলটি বের হয়ে প্রধান সড়কগুলো প্রদিক্ষণ করে আবার বাসিয়া সেতুর ওপর পথসভায় মিলিত হয়।
উপজেলা বিএনপি’র সহ-সভাপতি মনির হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিলু মিয়া চেয়ারম্যানের পরিচালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সদস্য জসিম উদ্দিন জুনেদ, উপজেলা মুক্তিযোদ্ধাদলের সদস্য সচিব কলমদর আলী, বিএনপি নেতা আবদুল কুদ্দুছ, সুমন মিয়া, রইছ আলী, আশিক আলী, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক শামিমুর রহমান রাসেল, কাওছার আহমদ তুলাই, আবদুল লতিফ ও যুবদল নেতা বাবুল মিয়া প্রমুখ।





পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সরকারের ভালো কাজের যেমন প্রশংসা করবে,তেমনি দেশ ও জনস্বার্থবিরোধী পদক্ষেপের বিরোধিতা করবে
রাঙামাটি-২৯৯ আসনের জনগণের কাছে আমাদের পার্টির দায়বদ্ধাতা আছে : নির্মল বড়ুয়া মিলন
তাঁতী দলের কেন্দ্রীয় সদস্য সচিবের স্বাক্ষর জালিয়াতি করে রাঙামাটি জেলা কমিটি অনুমোদন
যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক
রাজনৈতিক দল ও জনগণকে সাথে নিয়ে বিপজ্জনক বাণিজ্য চুক্তি বাতিলের উদ্যোগ নিতে হবে
বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন
ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে
ঢাকা ১২ কে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত করতে হবে : জননেতা সাইফুল হক