রবিবার ● ২৮ মে ২০১৭
প্রথম পাতা » অপরাধ » গাজিপুরে স্কুলছাত্রীকে ধর্ষণ
গাজিপুরে স্কুলছাত্রীকে ধর্ষণ
মুহাম্মদ আতিকুর রহমান (আতিক),গাজীপুর জেলা প্রতিনিধি :: (১৪ জ্যৈষ্ঠ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.৪৯মি.) গাজীপুরে প্রাইভেট পড়ে ফেরার পথে বাড়ির পাশে অষ্টম শ্রেণীতে পড়ুয়া এক স্কুলছাত্রী (১৩) ধর্ষণের শিকার হয়েছে।
২৭ মে শনিবার রাতে গাজীপুর সিটি কর্পোরেশনের বাসন হক মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার পর থেকে অভিযুক্ত ধর্ষক মিজান (২১) ও তার সহযোগীরা থেকে পলাতক রয়েছে। মিজান স্থানীয় জালাল উদ্দিনের ছেলে।
স্কুলছাত্রীর বাবা জানান, ২৭ মে শনিবার সন্ধ্যার পর তার মেয়ে বাড়ির পাশে এক আত্মীয়ের বাড়িতে প্রাইভেট পড়তে যায়। ফেরার পথে আগে থেকে ওঁৎ পেতে থাকা মিজান ও তার ৩-৪ জন সহযোগী স্কুলছাত্রীর মুখ চেপে ধরে পার্শ্ববর্তী নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে অন্যদের সহযোগিতায় মিজান ওই ছাত্রীর ওপর পাশবিক নির্যাতন চালায়।
এ ঘটনায় ২৮ মে রবিবার জয়দেবপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।
জয়দেবপুর থানার ভোগড়া ফাঁড়ির ইনচার্জ এসআই জাকির হোসেন সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, ছাত্রীটিকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। আসামিদের ধরতে পুলিশের অভিযান চলছে।





পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা