বৃহস্পতিবার ● ৮ জুন ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » লংগদুর ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী নাসিম
লংগদুর ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী নাসিম
অনলাইন ডেস্ক :: লংগদুতে অগ্নিসংযোগের ঘটনায় দোষী কাউকে ছাড় দেওয়া হবে না জানিয়েছেন ১৪ দলের সমন্বয়ক ও স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম। এছাড়া ক্ষতিগ্রস্ত সবাইকে ক্ষতিপূরণ দেওয়া হবে বলেও জানিয়েছেন মন্ত্রী।
বুধবার সকালে (৭ জুন) ১৪ দলের উদ্যোগে লংগদুতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এরপর মানিকজোড় ছড়া, তিনটিলা বিহারে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন নেতৃবৃন্দ। সূত্র : বাংলা ট্রিবিউন
মন্ত্রী বলেন, এলাকায় সম্প্রীতি নষ্টের জন্য কেউ কেউ ইন্ধন দিচ্ছে। কেউ ইচ্ছে করলেই আইন নিজের হাতে তুলে নিতে পারে না। তিনি সবাইকে সম্প্রীতি নিয়ে বসবাসের আহ্বান জানান।
তিনি বলেন, প্রধানমন্ত্রী বিষয়টির খোঁজ-খবর রাখছেন। আমরা পরিদর্শন শেষে প্রধানমন্ত্রীর কাছে গিয়ে এখানকার বিষয়টি অবগত করবো।
১৪ দলের সমন্বয়ক মো. নাসিম বলেন, আমি পাহাড়ি ভাইদের আশ্বাস্ত করছি- দোষীদের কাউকে ছাড় দেওয়া হবে না। যেসব বাড়িঘর পুড়ে গেছে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। তাদের বাড়িঘর নির্মাণ করে দেওয়া হবে। বাড়িঘর নির্মাণ করে তাদের স্থায়ী নিরাপত্তার ব্যবস্থা করা হবে।আমাদের পুলিশ বাহিনী, সেনাবাহিনী এদের সবার নিরাপত্তা নিশ্চিত করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে আলম বাদশা এমপি, পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি, জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান, পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসানসহ ১৪ দলের অন্যান্য নেতৃবৃন্দ।





মিরসরাই প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন
ইসলামপুর ইউনিয়ন বাসীর কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশী : যুবনেতা ইমরুল
টেন্ডারবিহীন ৭ লাখ টাকার সরকারি গাছ লুটের নিউজ করায় সাংবাদিকের ঘর দখল
পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান
ভারী বর্ষনে পাহাড় ধ্বসে রাঙামাটি- চট্টগ্রাম মহাসড়কের বেহাল অবস্থা
কর্ণফুলীতে নৌকাডুবি ৫ জনকে জীবিত উদ্ধার করায় ৪ কিশোরকে পুলিশের সম্মাননা