শিরোনাম:
●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর
রাঙামাটি, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৮ জুন ২০১৭
প্রথম পাতা » কৃষি » লংগদুর ঘটনায় গণগ্রেফতারের ভয়ে পাহাড়ে পালিয়ে থাকা একজন বাঙ্গালীর কথা
প্রথম পাতা » কৃষি » লংগদুর ঘটনায় গণগ্রেফতারের ভয়ে পাহাড়ে পালিয়ে থাকা একজন বাঙ্গালীর কথা
বৃহস্পতিবার ● ৮ জুন ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

লংগদুর ঘটনায় গণগ্রেফতারের ভয়ে পাহাড়ে পালিয়ে থাকা একজন বাঙ্গালীর কথা

---ষ্টাফ রিপোর্টার :: (২৫ জ্যৈষ্ঠ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সকাল ৮.২০মি.) ৭ জুন বুধবার বিকালে একজন বাঙ্গালী অজ্ঞাতনামা স্থান থেকে তার নাম পরিচয় গোপন রাখার শর্তে সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর কাছে ফেইজবুক এর মাধ্যমে পাঠানো এক বার্তায় জানান, রাঙামাটিতে স্থানীয় একজন মোটরসাকেল চালক নুরুল ইসলাম নয়ন এর মৃত্যুকে কেন্দ্র করে লংগদুতে উত্তেজনার পর পাহাড়িদের ঘরবাড়ি এবং দোকানপাটে অগ্নিসংযোগ করার হয় ।
নুরুল ইসলাম নয়ন নামের মোটরসাকেল চালক এর লাশ ১ জুন বৃহস্পতিবার রাতে খাগড়াছড়ির দীঘিনালা-লংগদু সড়কের পাশে পাওয়া যাবার পর উত্তেজনার সৃষ্টি হয়। লাশ নিয়ে ২ জুন শুক্রবার সকালে স্থানীয় বাঙালিরা মিছিল বের করলে ঘটনার সূত্রপাত হয়। এর জের ধরে লংগদু উপজেলার তিনটিলা এবং পার্শ্ববর্তী মানিকজুরছড়ায় পাহাড়িদের প্রায় ২৫০টি ঘরবাড়ি ও দোকানপাট সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়েছে। তার পর থেকে স্থানীয় বাঙ্গালীদের গণগ্রেফতার শুরু হলে ভয়ে পাহাড়ে পালিয়ে যায় বাঙ্গালীরা; পাহাড়ে পালিয়ে থাকা সে রকম একজন বাঙ্গালীর কষ্টের কথা হুবাহু তুলে ধরা হল : “বড় ভাই বিপদের মধ্যে আছি। পুলিশি হয়রানীর ভয়ে বর্তমানে জংগলে দিন/ রাত কাটাচ্ছি। পুরুষ শুন্য লংগদু. পুরুষ/মহিলাদের খাদ্য সংকট দেখা দিয়েছে,অনেকে কলাগাছ খেয়ে কোন রকম জীবন রক্ষা করতেছে সব দোকানপাট বন্ধ এমনকি জীবন রক্ষাকারী ওষধের দোকান পর্যন্ত বন্ধ,গতকাল (মঙ্গলবার ৬জুন) থেকে আমার পরিবার পানি খেয়ে রোজা রাখতেছে। আমার মেয়ে এবং ছোট ছোট ছেলে মেয়েগুলোর খাদ্য সংকটে জীবন বিপন্ন হওয়ার আশংকা রহিয়াছে আমার নাম প্রকাশ না করার শর্তে একটা রিপোর্ট করলে সবার উপকার হতো।”

সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর  পক্ষ থেকে তাদের মানবিক আবেদনটি সরকার,মানবধিকার সংগঠন ও স্থানীয় প্রশাসনের নিকট তুলে ধরা হল।

 





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)